admin
প্রকাশিত: 9:10 AM, August 2, 2026
জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের ঐতিহ্যবাহী জগন্নাথপুর প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। গত শুক্রবার বিকেল ৪ ঘটিকায় উপজেলা সদরের মডেল মসজিদ হলরুমে এ উপলক্ষে এক প্রাণবন্ত আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার আয়োজন করা হয়।
জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ সানোয়ার হাসান সুনু ও যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেবের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন। স্বাগত বক্তব্য পেশ করেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক মোঃ সানোয়ার হাসান সুনু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সুনামগঞ্জ জেলা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীন, জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, পৌর বিএনপির আহ্বায়ক সালাহ উদ্দিন মিটু। সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন, অতিথি হিসেবে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি আতাহার উদ্দিন, উপজেলা দুর্নীতি দমন কমিটির সভাপতি মাওলানা মুহিবুর রহমান, পৌর জামায়াত সভাপতি ওয়ালি উল্ল্যাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামী জগন্নাথপুরের পেশাজীবি সংগঠনের সভাপতি কবির উদ্দিন।
এছাড়াও আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব সহ-সভাপতি আব্দুল হাই, কোষাধ্যক্ষ জামাল উদ্দিন বেলাল, দপ্তর সম্পাদক সারোয়ার আহমেদ, সদস্য মো. আল আমীন, খেলাফত মজলিস উপজেলা শাখার সহ-সভাপতি সাজাওয়ার আহমেদ, উপজেলা সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রুহুল আমীন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও হাওর বাঁচাও আন্দোলনের আহবায়ক শামীম আহমেদ, ফেয়ার ফেইসের প্রতিষ্ঠাতা শামীম আহমেদ, অলটাইম ক্লিন জগন্নাথপুরের সভাপতি শাহাজাহান মিয়া, জহির’স স্পোকেন এর পরিচালক মাওলানা জহিরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে জগন্নাথপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট সৈয়দ শায়েখ আহমেদ, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন এবং প্রতিষ্ঠাতা দপ্তর সম্পাদক ও সাবেক সভাপতি প্রয়াত শংকর রায়কে (মরণোত্তর) বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এর আগে সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রেসক্লাব সদস্য শাহ এস এম ফরিদ এবং সভা শেষে সবার কল্যান কামনা করে মহান আল্লাহ পাকের দরবারে মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা জুবায়ের আহমদ।
সম্প্রতি সিলেটের মহাসড়কে সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট জেলা ও মহানগর
ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ, বাংলাদেশে রামকৃষ্ণ সংঘের দীক্ষাগুরু শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ বলেছেন, আত্ম অহংকার পরিহার করে ঠাকুর
স্টাফ রিপোর্টার: সিলেটে ট্রিপল মার্ডারের ঘটনা নাটকীয় মোড় নিয়েছে। নিহতদের পরিবারের টার্গেটে এখন সিরাজুল ইসলাম। গ্রেপ্তার হয়ে পুলিশের কাছে স্বীকারোক্তি
স্টাফ রিপোর্টার: ৩৪ দিন পর সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা করে নগদ ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২
সিলেটের সংবাদ ডেস্ক: বিএনপি’র সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে নতুন চার নেতাকে মনোনীত করা হয়েছে। শনিবার বিএনপি’র সহ-দপ্তর সম্পাদক
জনদুর্ভোগ নিরসনে লোডশেডিং নিয়ন্ত্রণ ও সুষম বণ্টনের দাবি সারাদেশের ন্যায় সিলেটেও জনদুর্ভোগ নিরসনে লোডশেডিং নিয়ন্ত্রণ, বিদ্যুতের সুষম বণ্টনসহ বিভিন্ন দাবিতে
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ‘বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরে এসেছে। তিনি জেলখানায়
স্টাফ রিপোর্টার: সিলেট জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক এনামুল হকের বহিস্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বীয় পদে বহাল করা হয়েছে। বাংলাদেশ