admin

প্রকাশিত: 2:52 PM, March 6, 2026

জনগণের আমানত সততা ও নিষ্ঠার সঙ্গে রক্ষা করবো : এমপি এমরান চৌধুরী

জনগণের আমানত সততা ও নিষ্ঠার সঙ্গে রক্ষা করবো : এমপি এমরান চৌধুরী

গোলাপগঞ্জ প্রতিনিধি:

সিলেট-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- সদ্যসমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের প্রাণপ্রিয় জনগণ তাদের যে পবিত্র আমানত আমাকে দিয়েছেন তা আমি জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও সততা ও নিষ্ঠার সঙ্গে রক্ষা করবো ইনশা আল্লাহ। সবাইকে সঙ্গে নিয়ে এই দুই উপজেলায় উন্নয়ন-বিপ্লব ঘটাবো।

বিয়ানীবাজার উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গতকাল বৃহস্পতিবার বিয়ানীবাজার সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমেদ রেজা।

বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন ও পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজমুল হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপির সহসভাপতি নজমুল হোসেন পুতুল ও নাজিম উদ্দীন লস্কর, যুগ্ম-সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট সাঈদ আহমদ, শিশুবিষয়ক সম্পাদক সিদ্দিক আহমেদ, স্হানীয় সরকার বিষয়ক সম্পাদক আবু নাসের পিন্টু, সহ-স্হানীয় সরকারবিষয়ক সম্পাদক এনাম উদ্দিন, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস সবুর ও আব্দুল কুদ্দুছ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন কুটি, যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মরহুম কমর উদ্দিন চৌধুরীর কন্যা বিএনপি নেত্রী সাবিনা খান পপি, জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মাওলানা মুজিবুর রহমান, বিয়ানীবাজার উপজেলা জামায়াতের আমির মাওলানা ফয়জুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবুল কাশেম।

এছাড়া আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- চারখাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সায়েক চৌধুরী, আলীনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন, দুবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশিদ ও সাধারণ সম্পাদক নুরুল কিবরিয়া, তিলপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সায়েক আহমদ ও সাধারণ সম্পাদক লিয়াকত আলী, লাউতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন, কুড়ারবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আহমদ ও সাধারণ সম্পাদক ফয়ছল উদ্দিন, মোল্লাপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জামিল আহমদ, সহ-সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ও মিছবাহ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া আহমদ, সিলেট জেলা কৃষকদলের সদস্য গুলজার আহমদ রাহেল, তানভীর সিদ্দিকী, বিয়ানীবাজার পৌর যুবদলের আহবায়ক হোসেন আহমদ দুলন, যুগ্ম-আহ্বায়ক আহমেদ রিজভী, বিয়ানীবাজার উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক দৌলা হোসেন সুভাষ, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এনামুল ইসলাম, জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক আখতার হোসেন লিমন, কলেজ ছাত্রদলের সভাপতি রাহিম হোসেন প্রমুখ।

এছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সর্বসাধারণ উপস্থিত ছিলেন।

এদিকে বিয়ানীবাজার উপজেলা জামায়াতের আমির মাওলানা ফয়জুল ইসলাম বিশেষ অতিথির বক্তব্যে বলেছেন- আমাদের সিলেট-৬ আসনের নবনির্বাচিত এমপি অ্যাড. এমরান আহমদ চৌধুরীর পরামর্শ ও তত্ত্বাবধানে আয়োজিত আজকের ইফতার মাহফিলে সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানিয়ে প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে। আমরা প্রত্যাশা করছি- এভাবে সবাইকে সঙ্গে নিয়ে অবহেলিত সিলেট-৬ আসনের উন্নয়ন করবেন নতুন সংসদ সদস্য।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

‘হৃদয়ে জকিগঞ্জ’-এর সংবাদ সম্মেলন জকিগঞ্জে ১০ মাসে অন্তত ৮ ডাকাতির খবর, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ ক্স ৩১ অক্টোবর মাদকবিরোধী জনসভা

‘হৃদয়ে জকিগঞ্জ’-এর সংবাদ সম্মেলন জকিগঞ্জে ১০ মাসে অন্তত ৮ ডাকাতির খবর, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ ক্স ৩১ অক্টোবর মাদকবিরোধী জনসভা

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে মাদকের বিস্তার, ধারাবাহিক চুরি-ডাকাতি ও জননিরাপত্তা নিয়ে বাড়তে থাকা উদ্বেগের প্রেক্ষাপটে আগামী ৩১ অক্টোবর মাদকবিরোধী জনসভার

আলোকিত সমাজ ও রাষ্ট্র গঠনে কোরআন সুন্নাহর আদর্শ অনুসরণের বিকল্প নেই : ভিসি প্রফেসর ড. তাজ উদ্দিন

আলোকিত সমাজ ও রাষ্ট্র গঠনে কোরআন সুন্নাহর আদর্শ অনুসরণের বিকল্প নেই : ভিসি প্রফেসর ড. তাজ উদ্দিন

লিডিং ইউনিভার্সিটি সিলেটের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. তাজ উদ্দিন বলেছেন, আলোকিত সমাজ ও রাষ্ট্র গঠনে কোরআন-সুন্নাহর আদর্শ অনুসরণের বিকল্প নেই।

স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করছে : তাহসিনা রুশদীর লুনা এমপি

স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করছে : তাহসিনা রুশদীর লুনা এমপি

বিশ্বনাথ প্রতিনিধি: লেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের শাহবাজপুর গ্রামে ফ্রি চক্ষু ও দন্ত চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে প্রায় সাত শতাধিক দরিদ্র

সিলেট ট্যুরিস্ট ক্লাবের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ‎সকলের সম্মিলিত প্রচেষ্টায় সিলেটকে পর্যটনবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে হবে: কয়েস লোদী

সিলেট ট্যুরিস্ট ক্লাবের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ‎সকলের সম্মিলিত প্রচেষ্টায় সিলেটকে পর্যটনবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে হবে: কয়েস লোদী

‎‎সকলের সম্মিলিত প্রচেষ্টায় সিলেটকে একটি পূর্ণাঙ্গ পর্যটনবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত

শাহজালাল মাজার পরিচালনায় জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ চান ‘একতাবদ্ধ সিলেটবাসী’

শাহজালাল মাজার পরিচালনায় জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ চান ‘একতাবদ্ধ সিলেটবাসী’

হযরত শাহজালাল (রহ.) এর মাজার পরিচালনায় সার্বিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাজারের জায়গা, দান-অনুদান এবং ব্যবস্থাপনা সম্পূর্ণ জেলা প্রশাসনের

সিলেটের শিক্ষক ফয়সল বাবুল পেলেন ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬’

সিলেটের শিক্ষক ফয়সল বাবুল পেলেন ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬’

শিক্ষাক্ষেত্রে অবদান, জ্ঞানচর্চা, সাহিত্যসাধনা ও আধুনিক প্রযুক্তিনির্ভর পাঠদানের স্বীকৃতিস্বরূপ ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেছেন সিলেটের শিক্ষক ও প্রাবন্ধিক

প্রান্তিক তাঁতিদের কাঁচামাল সহজে জোগাতে ডিলার ও তাঁতি সমিতি গঠনের সুপারিশ

প্রান্তিক তাঁতিদের কাঁচামাল সহজে জোগাতে ডিলার ও তাঁতি সমিতি গঠনের সুপারিশ

স্টাফ রিপোর্টার: প্রান্তিক তাঁতিদের জন্য সুতা, রং ও প্রয়োজনীয় কাঁচামাল সরবরাহ সহজ করতে স্থানীয় সংসদ সদস্যদের সম্পৃক্ত করে তাঁতি সমিতি

শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে মিলল ৮৮ লাখ টাকা, সোনা-রুপা ও বৈদেশিক মুদ্রা

শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে মিলল ৮৮ লাখ টাকা, সোনা-রুপা ও বৈদেশিক মুদ্রা

শাহীন আলম: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেগ পঞ্চমবারের মতো প্রকাশ্যে গণনা করা হয়েছে। গতকাল শনিবার জেলা প্রশাসনের