admin

প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২৬

জলমহাল দখলদারমুক্ত করে প্রকৃত মৎস্যজীবীদের হাতে ফেরানো হবে

জলমহাল দখলদারমুক্ত করে প্রকৃত মৎস্যজীবীদের হাতে ফেরানো হবে

সুনামগঞ্জ প্রতিনিধি:

বিগত দিনে যারা সাধারণ মানুষের আহার কেড়ে নিয়েছিল এবং প্রভাবশালী বিত্তবানদের ছত্রছায়ায় প্রকৃত জেলেদের বঞ্চিত করেছিল, তাদের আর জলমহাল ইজারা নিতে দেওয়া হবে না। সমাজের তথাকথিত প্রভাবশালীদের দখলদারিত্বের অবসান ঘটিয়ে সরকার প্রকৃত মৎস্যজীবীদের অধিকার ফিরিয়ে দিতে বদ্ধপরিকর।

গতকাল শনিবার সকালে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে ‘সরকারি জলমহাল আইন ২০২৬’-এর খসড়া চূড়ান্তকরণ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু এসব কথা বলেন। ভূমি মন্ত্রণালয়ের আয়োজনে ও সুনামগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় এই গুরুত্বপূর্ণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

মন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন, বর্তমান সরকার হাওরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে সরাসরি মাঠ পর্যায়ে এসে মতামত গ্রহণ করছে। তিনি বলেন, “আমরা একটি খসড়া প্রণয়ন করেছি, তবে এর বাইরেও আপনাদের মূল্যবান পরামর্শ নিয়ে একটি সুন্দর ও কার্যকর নীতিমালা তৈরি করাই আমাদের উদ্দেশ্য। প্রকৃত জেলেরা যাতে সরাসরি উপকৃত হন এবং তাদের জীবিকা সুরক্ষিত থাকে, সরকার সেই লক্ষ্যেই কাজ করছে।”

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এছাড়া স্থানীয় সংসদ সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন, কলিম উদ্দিন আহমেদ মিলন (সুনামগঞ্জ-৫), কয়ছর এম আহমেদ (সুনামগঞ্জ-৩), অ্যাডভোকেট নুরুল ইসলাম (সুনামগঞ্জ-৪), কামরুজ্জামান কামরুল (সুনামগঞ্জ-১)।

অন্যান্যদের মধ্যে ভূমি সংস্কার আপিল বোর্ডের চেয়ারম্যান এ জে এম সালাউদ্দিন নাগরী এবং সিলেট বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজা উন নবী উপস্থিত ছিলেন। কর্মশালায় সিলেট বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা মৎস্যজীবী প্রতিনিধিরা তাদের দীর্ঘদিনের বঞ্চনা ও সমস্যার কথা সরাসরি মন্ত্রীর কাছে তুলে ধরেন।

কর্মশালা শেষে ভূমিমন্ত্রী সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টে সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলেন, তাদের ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন এবং সরকারের পক্ষ থেকে সমবেদনা ও সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হবিগঞ্জ এক্সপ্রেস বাস শ্রীমঙ্গল থেকে যাত্রী উঠানামা করতে পারবে না

হবিগঞ্জ এক্সপ্রেস বাস শ্রীমঙ্গল থেকে যাত্রী উঠানামা করতে পারবে না

সিলেট-শ্রীমঙ্গল-মৌলভীবাজার বাস ও মিনিবাস মালিক গ্রুপের বিশেষ সভা অনুষ্ঠিত হবিগঞ্জ এক্সপ্রেস বাস মৌলভীবাজার সড়ক দিয়ে চলাচল বন্ধের দাবি জানিয়ে আসছিল

বরইকান্দি ছাত্রাবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন : সভাপতি হাঃ জাকির, সম্পাদক রেজোয়ান

বরইকান্দি ছাত্রাবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন : সভাপতি হাঃ জাকির, সম্পাদক রেজোয়ান

সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানাধীন বরইকান্দি এলাকায় ‘ছাত্রাবাস মালিক সমিতি, এর এক জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে আগামী

২৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার, র‌্যাব-পুলিশের যৌথ অভিযানে!

২৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার, র‌্যাব-পুলিশের যৌথ অভিযানে!

এ কে আজাদ গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় এক নারী হত্যাকাণ্ডের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব ও

নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক দাবি রাশেদ আহমদ সাদ্দামের

নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক দাবি রাশেদ আহমদ সাদ্দামের

গত ১৪ ও ১৬ মে দুই পর্বে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদনকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন রাশেদ

গোয়াইনঘাটে মন্ত্রী আরিফ নদী ভাঙন রোধ ও মানুষের জীবনমালের নিরাপত্তা বিধানে নিরলসভাবে কাজ করছে সরকার

গোয়াইনঘাটে মন্ত্রী আরিফ নদী ভাঙন রোধ ও মানুষের জীবনমালের নিরাপত্তা বিধানে নিরলসভাবে কাজ করছে সরকার

রুবেল আহমদ: শ্রমও ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, নদী ভাঙন রোধ

গোয়াইনঘাটে রাতের আঁধারে দুর্বৃত্তের হামলা: ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু, আশঙ্কাজনক কিশোরীসহ আহত ২

গোয়াইনঘাটে রাতের আঁধারে দুর্বৃত্তের হামলা: ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু, আশঙ্কাজনক কিশোরীসহ আহত ২

এ কে আজাদ, গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় গভীর রাতে প্রবাসীর বাড়িতে ঢুকে দুর্বৃত্তদের হামলায় এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন। এ

বিশ্বনাথে কমিউনিটি ক্লিনিকে ডাক্তার মেলেনা, সেবা বঞ্চিত এলাকাবাসী

বিশ্বনাথে কমিউনিটি ক্লিনিকে ডাক্তার মেলেনা, সেবা বঞ্চিত এলাকাবাসী

বিশ্বনাথ প্রতিনিধি: গ্রামীণ জনগণের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ সরকারের একটি যুগান্তকারী উদ্যোগ হলো কমিউনিটি ক্লিনিক। প্রতিটি কমিউনিটি

জগন্নাথপুরের রৌয়াইল গ্রামের সড়কের বেহাল দশা, চরম ভোগান্তি

জগন্নাথপুরের রৌয়াইল গ্রামের সড়কের বেহাল দশা, চরম ভোগান্তি

মোঃ আল আমীন, জগন্নাথপুর: রিয়াজ রহমান, জগন্নাথপু থেকে: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল গ্রামের সুইচ গেইট এলাকার পূর্ব