admin
প্রকাশিত: 1:08 PM, July 7, 2026
সুনামগঞ্জ প্রতিনিধি:
জেলায় ‘উন্নত পল্লী সমৃদ্ব দেশ, সবার আগে বাংলাদেশ’ এ স্লোগানে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড’র (বিআরডিবি) আয়োজনে গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় এক বর্ণাঢ্য র্যালি নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। জেলা সমবায় অফিসের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার মো. মাসুদ রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. রফিকুল ইসলাম, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ (অব.) শেরগুল আহমেদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেরনূর আলী, সুনামগঞ্জ সদর ইউসিজি লিমিটেড’র সভাপতি মোহাম্মদ আলী, উপকারভোগী সদর উপজেলার নারাইনপুর কৃষক সমবায় সমিতির সদস্য সালাহ উদ্দিন ছানা, মাইজবাড়ি মহিলা পল্লী উন্নয়ন দলের সদস্য সালেহা বেগম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বিআরডিবি উপ-পরিচালক মো. জহিরুল হক খান।
সভা শেষে সুফলভোগীদের মাঝে ঋণ (২ লাখ টাকার চেক) ও গাছের চারা বিতরণ করেন অতিথিবৃন্দ।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের ভাসকুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান, সিলেটের কৃতি সন্তান অধ্যাপক ডাক্তার নিয়াজ আহমদ চৌধুরীকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের
আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন। নবগঠিত
সামাজিক সংগঠন লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির (জেলা ৩১৫ বি১, বাংলাদেশ)-২০২৬ সালের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদানের কার্যকারিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ শিক্ষক সভা
মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি চালুর
স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন মহল
স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’ (সীমান্ত