admin
প্রকাশিত: 5:52 AM, June 25, 2026
সিলেটের সীমান্তঘেঁষা জৈন্তাপুর উপজেলায় ডিবি পুলিশের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত ফারুক ওরফে ‘কাউয়া ফারুক’কে ঘিরে নতুন নতুন চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে সীমান্তপথে আসা বিভিন্ন পণ্যের চালানকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি সংঘবদ্ধ চক্রের নেতৃত্বে রয়েছেন তিনি। অভিযোগ রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর নাম ব্যবহার করে ভয়ভীতি প্রদর্শন, প্রভাব খাটানো এবং নিয়মিত অর্থ আদায়ের মাধ্যমে এলাকায় একটি শক্তিশালী অপরাধ নেটওয়ার্ক প্রতিষ্ঠা করেছে এই চক্র।
একাধিক সূত্রের ভাষ্যমতে, সীমান্ত এলাকা দিয়ে আসা বিভিন্ন পণ্যের চালান থেকে নিয়মিতভাবে মোটা অঙ্কের অর্থ আদায়ের অভিযোগ নতুন নয়। তবে সম্প্রতি বিষয়টি নিয়ে ব্যবসায়ী মহল ও স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ ও আলোচনা শুরু হয়েছে। অভিযোগ রয়েছে, চক্রটির সদস্যরা নিজেদের বিভিন্ন প্রভাবশালী মহলের ঘনিষ্ঠ পরিচয় দিয়ে সাধারণ ব্যবসায়ী ও পরিবহন সংশ্লিষ্টদের ওপর অনৈতিক চাপ সৃষ্টি করে থাকে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ী বলেন, অভিযোগ দীর্ঘদিনের হলেও দৃশ্যমান কোনো প্রতিকার না পাওয়ায় অভিযুক্তরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। প্রকাশ্যে কেউ মুখ খুলতে না চাইলেও আড়ালে অনেকেই এই সিন্ডিকেটের নিয়মিত জুলুমের শিকার হচ্ছেন।
স্থানীয় সূত্রগুলো দাবি করেছে, প্রতিদিনের এই চাঁদা আদায়কে কেন্দ্র করে গড়ে উঠেছে একটি সুসংগঠিত অর্থনৈতিক বলয়, যার নেতিবাচক প্রভাব সীমান্ত এলাকার স্বাভাবিক ব্যবসা-বাণিজ্যের ওপর পড়ছে।
অনেক ব্যবসায়ীর অভিযোগ— বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও নানা অজুহাতে তাদের হয়রানির মুখে পড়তে হয়। ফলে এক ধরনের আতঙ্ক ও চরম অনিশ্চয়তার মধ্যে তাদের ব্যবসা পরিচালনা করতে হচ্ছে।
এদিকে ডিবি পুলিশের নাম ব্যবহার করে কেউ অবৈধভাবে অর্থ আদায় করছে কি না, সে বিষয়ে একটি নিরপেক্ষ ও উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধিরা।
তাদের মতে, আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার মতো এই অভিযোগ অত্যন্ত গুরুতর। তাই প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা জরুরি।
এসব গুরুতর অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ফারুক ওরফে কাউয়া ফারুকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি এবং কোনো বক্তব্য মেলেনি। সীমান্তাঞ্চলে আলোচিত এই চাঁদাবাজির অভিযোগ নিয়ে এখন গোটা জৈন্তাপুরজুড়ে নানা প্রশ্ন ও উত্তেজনা ঘুরপাক খাচ্ছে। প্রশাসনের তদন্ত ও পরবর্তী আইনি পদক্ষেপের দিকেই এখন চাতক পাখির মতো তাকিয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।
তাদের প্রত্যাশা, অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটিত হবে এবং আইন সবার জন্য সমান— এই নজির প্রশাসন দ্রুত প্রতিষ্ঠা করবে।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের ভাসকুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান, সিলেটের কৃতি সন্তান অধ্যাপক ডাক্তার নিয়াজ আহমদ চৌধুরীকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের
আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন। নবগঠিত
সামাজিক সংগঠন লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির (জেলা ৩১৫ বি১, বাংলাদেশ)-২০২৬ সালের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদানের কার্যকারিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ শিক্ষক সভা
মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি চালুর
স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন মহল
স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’ (সীমান্ত