admin
প্রকাশিত: 6:02 PM, April 5, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেট নগরীর তেমুখী পয়েন্ট এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়েছেন দৈনিক যুগভেরীর স্টাফ রিপোর্টার ও সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য রায়হান উদ্দিন। ছিনতাইকারীরা তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে তার সাথে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে। বর্তমানে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল শনিবার ভোর সোয়া ৫টার দিকে সিলেট মেট্রেপলিটন পুলিশের (এসএমপি) জালালাবাদ থানাধীন তেমুখী পয়েন্ট সংলগ্ন ব্রিজের পাশে এই ঘটনা ঘটে।
হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক রায়হান জানান, পেশাগত কাজ শেষে ঢাকা থেকে বাসযোগে তিনি ভোরে সিলেটে পৌঁছান। তেমুখী ব্রিজের পাশে বাস থেকে নেমে তিনি বাসায় যাওয়ার জন্য সিএনজি অটোরিক্সার অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন। এসময় সিলেট থ-১১-৩২১৬ নাম্বারের একটি অটোরিক্সাযোগে ৩ সদস্যের একদল ছিনতাইকারী এসে তাকে ঘিরে ধরে। কিছু বুঝে ওঠার আগেই তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে এবং মারপিট শুরু করে। একপর্যায়ে তার কাছে থাকা নগদ টাকা ও ব্যবহৃত মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
পরে স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ তলার ৭ নং ওয়ার্ডে ভর্তি করেন। তার শরীরে জখমের চিহ্ন রয়েছে এবং তিনি বর্তমানে সেখানে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।
খবর পেয়ে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল হাবিব হাসপাতালে আহত সাংবাদিককে দেখতে যান এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। ওসি জানান, “ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। ছিনতাইকারীদের ব্যবহৃত সিএনজি অটোরিক্সাটি শনাক্ত করার চেষ্টা চলছে। আসামিদের দ্রুত গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।”
এদিকে সাংবাদিক রায়হান উদ্দিনের ওপর হামলার ঘটনায় সিলেটের সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও নিন্দা বিরাজ করছে। দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরের খুজগিপুর মানউল্লা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একটি ভবন নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, ২০১৭
আহমেদ শাকিল: আগামী ১৮ ও ১৯ আগস্ট ২০২৬ অনুষ্ঠিতব্য হযরত শাহপরান (রহ.) মাজার শরীফের পবিত্র বাৎসরিক উরুস উপলক্ষে সার্বিক নিরাপত্তা
সিলেটের সংবাদ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন
অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত করলেন সিলেটের পরিবহন শ্রমিকরা সিলেট বিভাগে ১৯ আগস্ট থেকে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি
স্টাফ রিপোর্টার: সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বাংলাদেশি প্রবাসীদের ভিসা জটিলতা নিরসন, বিনিয়োগ বৃদ্ধি এবং বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে বাংলাদেশ
সিলেট প্রতিনিধি: জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হতে যাচ্ছে। এ উপলক্ষে গতকাল সোমবার রাতে উপশহরস্থ দলীয় কার্যালয়ে সিলেট জেলা
কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুবিভাগের অতিরিক্ত সচিব মির্জা আশফাকুর রহমান বলেছেন, কৃষি যান্ত্রিকীকরণ শুধু কৃষকের শ্রম ও সময় সাশ্রয় করে না,
বাংলার ঋতুবৈচিত্র্যের স্নিগ্ধ প্রকৃতি ও সবুজের সমারোহে বর্ষার আগমনকে বরণ করে নিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজে অনুষ্ঠিত হয়েছে আনন্দঘন ও বর্ণিল