admin

প্রকাশিত: 3:21 PM, March 9, 2026

দলীয় পরিচয়ে অপরাধ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : এমপি এমরান চৌধুরী

দলীয় পরিচয়ে অপরাধ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : এমপি এমরান চৌধুরী

সিলেট-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- ছিনতাইসহ নানা কারণে সিলেটের মানুষ উদ্বেগ-উৎকণ্ঠায় আছেন। মানুষের অনেক অভিযোগ-অনুযোগ আমাদের কাছে আসে। এসব অপরাধকাণ্ডে যদি রাজনৈতিক দলের পরিচয়ে কেউ জড়িত থাকেন, তবে আমি জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়ে বলছি- তাদের ব্যাপারে আমাদের কোনো ছাড় থাকবে না। তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন। আমাদের দলীয় প্রধান ও মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা সিলেটসহ পুরো দেশকে কালিমামুক্ত করতে চাই। এ ক্ষেত্রে আমরা রাজনীতিবীদরা প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করবো ইনশা আল্লাহ।

গতকাল রবিবার সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি এমরান আহমদ চৌধুরী আরও বলেন- সিলেট অঞ্চল প্রবাসী অধ্যুষিত। আমার নির্বাচনি এলাকা গোলাপগঞ্জ-বিয়ানীবাজারেরও অনেক মানুষ বিভিন্ন দেশে থাকেন। প্রবাসীরা সিলেটে ফিরে যদি কোনো সহযোগিতা বা প্রয়োজনে জেলা প্রশাসনসহ বিভিন্ন অফিস-দপ্তরে যান তবে তাদেরকে একান্তভাবে সহযোগিতা করবেন, কর্মকর্তারা ভালো ব্যবহার করবেন- এই অনুরোধ রইলো। প্রবাসী হওয়ার ফলে অনেক সময় অনেক কিছু তাঁরা সহজে বুঝে উঠতে পারেন না। এসব ক্ষেত্রে তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা ও সেবা দিবেন এবং সহজে যাতে তাদের কাজ হয়ে যায় সেদিকে নজর রাখবেন। জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে সভাপিত অনুষ্ঠিত হয়।

সর্বশেষ সংবাদ

প্রবাসী বিএনপিতে সাংগঠনিক দ্বন্দ্ব ফের আলোচনায় ফ্রান্সে জয়নুল আবেদীন ফারুককে সংবর্ধনা ঘিরে যুবদলের সংঘর্ষ

প্রবাসী বিএনপিতে সাংগঠনিক দ্বন্দ্ব ফের আলোচনায় ফ্রান্সে জয়নুল আবেদীন ফারুককে সংবর্ধনা ঘিরে যুবদলের সংঘর্ষ

স্টাফ রিপোর্টার: বীর মুক্তিযোদ্ধা ও নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন ফারুকের ফ্রান্স সফরকে কেন্দ্র করে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে

আইনজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অপরিহার্য: এমপি এমরান চৌধুরী

আইনজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অপরিহার্য: এমপি এমরান চৌধুরী

‎সিলেট-৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আয়কর আইন ও বিধিমালা অত্যন্ত গতিশীল। রাষ্ট্র পরিচালনার জন্য রাজস্ব সংগ্রহে

জিয়া মঞ্চ গোলাপগঞ্জ উপজেলার ৬৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

জিয়া মঞ্চ গোলাপগঞ্জ উপজেলার ৬৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

গোলাপগঞ্জ উপজেলার ৬৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার (৬ আগস্ট) সিলেট জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মো:

সিলেটের চা শিল্প সবুজ সমৃদ্ধির অন্তরালে চা শ্রমিকের জীবনসংগ্রাম উৎফল বড়ুয়া

সিলেটের চা শিল্প সবুজ সমৃদ্ধির অন্তরালে চা শ্রমিকের জীবনসংগ্রাম উৎফল বড়ুয়া

বাংলাদেশের অর্থনীতির ইতিহাসে চা শিল্প একটি গৌরবময় অধ্যায়। সবুজে মোড়ানো সিলেটের পাহাড়ি ঢালে বিস্তৃত চা-বাগান শুধু প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক নয়;

জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা

জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানকে বাংলাদেশের ইতিহাসে

সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

পরিবেশ রক্ষা ও জলবায়ু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) জাতীয় কমিটি ও সিলেট অঞ্চল কমিটির যৌথ উদ্যোগে

কর আইনজীবী সমিতির ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

কর আইনজীবী সমিতির ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

কর অঞ্চল-সিলেটের কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরা বলেছেন, করদাতাদের নিরবচ্ছিন্ন ও সহজ সেবা প্রদান নিশ্চিত করতে এবং দেশের অর্থনৈতিক ভিত

কণ্ঠ ও যন্ত্রের মেলবন্ধনে নতুন দিগন্ত সিলেট মিউজিক এসোসিয়েশনের প্রতিষ্টাকালীন কমিটি ঘোষণা

কণ্ঠ ও যন্ত্রের মেলবন্ধনে নতুন দিগন্ত সিলেট মিউজিক এসোসিয়েশনের প্রতিষ্টাকালীন কমিটি ঘোষণা

সিলেটের কণ্ঠ ও যন্ত্রশিল্পীদের সুসংগঠিত করার লক্ষ্যে ‘সিলেট মিউজিক অ্যাসোসিয়েশন’-এর ২০২৬–২০২৯ মেয়াদের ২১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।