admin

প্রকাশিত: ১১:৩৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২৬

দুই দিনের সফরে আজ সিলেট আসছেন তিন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খন্দকার মুক্তাদির

দুই দিনের সফরে আজ সিলেট আসছেন তিন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খন্দকার মুক্তাদির

স্টাফ রিপোর্টার:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির দুই দিনের সরকারি সফরে আজ শুক্রবার সিলেট আসছেন। মন্ত্রী হিসেবে গুরুত্বপূর্ণ তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর প্রথম সিলেট সফর। সফরসূচি অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা ৫ মিনিটে তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন। বিমানবন্দর থেকে তিনি সরাসরি সিলেট সার্কিট হাউসে গমন করবেন।

প্রথম দিনের কর্মসূচি (শুক্রবার): জুম্মার নামাজ তিনি হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে আদায় করবেন। নামাজ শেষে সেখানে আয়োজিত দোয়া মাহফিলে অংশগ্রহণ এবং মুসল্লিদের সাথে কুশল বিনিময় করবেন। এরপর পর্যায়ক্রমে হযরত শাহজালাল (রহ.), হযরত শাহপরান (রহ.) এবং হযরত গাজী বুরহান উদ্দিন (রহ.)-এর মাজার জিয়ারত করবেন তিনি। দিনশেষে দক্ষিণ সুরমার তেতলিতে একটি ইফতার মাহফিলে তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে।

দ্বিতীয় দিনের কর্মসূচি (শনিবার): শনিবার সকাল ১০টায় সিলেট মহানগরীতে টিসিবি’র ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রম পরিদর্শন করবেন মন্ত্রী। দুপুর ১২টায় সিলেট সার্কিট হাউস সম্মেলন কক্ষে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় মিলিত হবেন। এরপর সন্ধ্যায় নগরীর বারুতখানাস্থ ফুড প্যারাডাইস হোটেলে সিলেটের সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

দুই দিনের ব্যস্ত সফর শেষে শনিবার রাত ১১টা ২০ মিনিটে তিনি বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন। মন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হবিগঞ্জ এক্সপ্রেস বাস শ্রীমঙ্গল থেকে যাত্রী উঠানামা করতে পারবে না

হবিগঞ্জ এক্সপ্রেস বাস শ্রীমঙ্গল থেকে যাত্রী উঠানামা করতে পারবে না

সিলেট-শ্রীমঙ্গল-মৌলভীবাজার বাস ও মিনিবাস মালিক গ্রুপের বিশেষ সভা অনুষ্ঠিত হবিগঞ্জ এক্সপ্রেস বাস মৌলভীবাজার সড়ক দিয়ে চলাচল বন্ধের দাবি জানিয়ে আসছিল

বরইকান্দি ছাত্রাবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন : সভাপতি হাঃ জাকির, সম্পাদক রেজোয়ান

বরইকান্দি ছাত্রাবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন : সভাপতি হাঃ জাকির, সম্পাদক রেজোয়ান

সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানাধীন বরইকান্দি এলাকায় ‘ছাত্রাবাস মালিক সমিতি, এর এক জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে আগামী

২৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার, র‌্যাব-পুলিশের যৌথ অভিযানে!

২৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার, র‌্যাব-পুলিশের যৌথ অভিযানে!

এ কে আজাদ গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় এক নারী হত্যাকাণ্ডের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব ও

নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক দাবি রাশেদ আহমদ সাদ্দামের

নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক দাবি রাশেদ আহমদ সাদ্দামের

গত ১৪ ও ১৬ মে দুই পর্বে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদনকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন রাশেদ

গোয়াইনঘাটে মন্ত্রী আরিফ নদী ভাঙন রোধ ও মানুষের জীবনমালের নিরাপত্তা বিধানে নিরলসভাবে কাজ করছে সরকার

গোয়াইনঘাটে মন্ত্রী আরিফ নদী ভাঙন রোধ ও মানুষের জীবনমালের নিরাপত্তা বিধানে নিরলসভাবে কাজ করছে সরকার

রুবেল আহমদ: শ্রমও ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, নদী ভাঙন রোধ

গোয়াইনঘাটে রাতের আঁধারে দুর্বৃত্তের হামলা: ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু, আশঙ্কাজনক কিশোরীসহ আহত ২

গোয়াইনঘাটে রাতের আঁধারে দুর্বৃত্তের হামলা: ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু, আশঙ্কাজনক কিশোরীসহ আহত ২

এ কে আজাদ, গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় গভীর রাতে প্রবাসীর বাড়িতে ঢুকে দুর্বৃত্তদের হামলায় এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন। এ

বিশ্বনাথে কমিউনিটি ক্লিনিকে ডাক্তার মেলেনা, সেবা বঞ্চিত এলাকাবাসী

বিশ্বনাথে কমিউনিটি ক্লিনিকে ডাক্তার মেলেনা, সেবা বঞ্চিত এলাকাবাসী

বিশ্বনাথ প্রতিনিধি: গ্রামীণ জনগণের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ সরকারের একটি যুগান্তকারী উদ্যোগ হলো কমিউনিটি ক্লিনিক। প্রতিটি কমিউনিটি

জগন্নাথপুরের রৌয়াইল গ্রামের সড়কের বেহাল দশা, চরম ভোগান্তি

জগন্নাথপুরের রৌয়াইল গ্রামের সড়কের বেহাল দশা, চরম ভোগান্তি

মোঃ আল আমীন, জগন্নাথপুর: রিয়াজ রহমান, জগন্নাথপু থেকে: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল গ্রামের সুইচ গেইট এলাকার পূর্ব