admin
প্রকাশিত: 8:38 AM, February 27, 2026
দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের প্রশংসা করে ভারতীয় সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস বলেছেন, “দৃষ্টি প্রতিবন্ধকতা কোনো সীমাবদ্ধতা নয়। সঠিক দিকনির্দেশনা ও আধুনিক প্রযুক্তিগত সহায়তা পেলে এই শিক্ষার্থীরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম। তাদের জন্য আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা এখন সময়ের দাবি।”
গতকাল বৃহস্পতিবার সিলেট নগরীর জিন্দাবাজারস্থ গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জিডিএফ-এর উপদেষ্টা ও বিশিষ্ট সংগীত শিল্পী হিমাংশু বিশ্বাসের সভাপতিত্বে এবং মহাসচিব বায়জিদ খানের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডা. জহিরুল ইসলাম অচিনপুরী ও ডা. মিফতাহুল হোসেন সুইট। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নির্বাহী কমিটির সদস্য সৈয়দ মাহমুদুল হক।
পরিদর্শনকালে প্রধান অতিথি শিক্ষার্থীদের ব্রেইল পদ্ধতিতে পবিত্র কুরআন তেলাওয়াত, নাতে রাসুল ও কবিতা আবৃত্তিসহ বিভিন্ন শিক্ষা কার্যক্রম প্রত্যক্ষ করেন। শিক্ষার্থীদের মেধা ও মনোবল দেখে তিনি অভিভূত হন এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের কল্যাণে ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগের আশাবাদ ব্যক্ত করেন।
সভায় আরও বক্তব্য রাখেন জিডিএফ সভাপতি প্রমেশ দত্ত, পার্থ সারথি দত্ত, ববি বেগম, ব্যবসায়ী হরিপদ দে, অভিভাবক আব্দুল কুদ্দুস তালুকদার ও নাট্যকার রমজান আলী। এসময় জিডিএফ-এর শিক্ষক, কর্মকর্তা ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। বক্তারা দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি সহযোগিতা বৃদ্ধির জোর আহ্বান জানান।
স্টাফ রিপোর্টার: বীর মুক্তিযোদ্ধা ও নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন ফারুকের ফ্রান্স সফরকে কেন্দ্র করে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে
সিলেট-৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আয়কর আইন ও বিধিমালা অত্যন্ত গতিশীল। রাষ্ট্র পরিচালনার জন্য রাজস্ব সংগ্রহে
গোলাপগঞ্জ উপজেলার ৬৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার (৬ আগস্ট) সিলেট জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মো:
বাংলাদেশের অর্থনীতির ইতিহাসে চা শিল্প একটি গৌরবময় অধ্যায়। সবুজে মোড়ানো সিলেটের পাহাড়ি ঢালে বিস্তৃত চা-বাগান শুধু প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক নয়;
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানকে বাংলাদেশের ইতিহাসে
পরিবেশ রক্ষা ও জলবায়ু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) জাতীয় কমিটি ও সিলেট অঞ্চল কমিটির যৌথ উদ্যোগে
কর অঞ্চল-সিলেটের কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরা বলেছেন, করদাতাদের নিরবচ্ছিন্ন ও সহজ সেবা প্রদান নিশ্চিত করতে এবং দেশের অর্থনৈতিক ভিত
সিলেটের কণ্ঠ ও যন্ত্রশিল্পীদের সুসংগঠিত করার লক্ষ্যে ‘সিলেট মিউজিক অ্যাসোসিয়েশন’-এর ২০২৬–২০২৯ মেয়াদের ২১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।