admin

প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৬

দেয়াল পত্রিকায় উঠে এলো পরিচ্ছন্ন নগরের ভাবনা: সিসিকের সিইও

দেয়াল পত্রিকায় উঠে এলো পরিচ্ছন্ন নগরের ভাবনা: সিসিকের সিইও

‘আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে?’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী এক তরুণ সমাবেশ। নগরভিত্তিক পানিচক্রের টেকসই রূপান্তর প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের মাঝে বর্জ্য পৃথকীকরণ, পুনর্ব্যবহার ও নিরাপদ স্যানিটেশন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই আয়োজন করা হয়।

গতকাল বুধবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে রাজকীয় নেদারল্যান্ড দূতাবাসের অর্থায়নে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) ও এসএনভি-এর যৌথ উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, যত্রতত্র ময়লা ফেলা একটি বদ অভ্যাস, যা পরিবর্তন করা জরুরি। প্রতিদিন সিলেটে প্রায় ৫০০ টন বর্জ্য উৎপন্ন হলেও মাত্র অর্ধেক সংগ্রহ করা সম্ভব হয়। অবশিষ্ট বর্জ্য খাল, ছড়া ও ড্রেনে ফেলার কারণে জলাবদ্ধতা ও মশার উপদ্রব বাড়ছে। তিনি নগরকে নিজের ঘরের মতো পরিষ্কার রাখতে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানান এবং বাসাবাড়ির বর্জ্য আলাদাভাবে সংরক্ষণ করে নিয়মিত পরিচ্ছন্নতা কর্মীদের কাছে হস্তান্তরের ওপর গুরুত্বারোপ করেন।

সমাবেশে সিলেটের ২০টিরও বেশি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানস্থলে আয়োজিত আন্তঃস্কুল দেয়াল পত্রিকা ও আন্তঃকলেজ আইডিয়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ভাবনা তুলে ধরেন। প্রায় ৫০টি দেয়াল পত্রিকা এবং ২০টি উদ্ভাবনী আইডিয়া জমা পড়ে। সেরা পাঁচটি স্কুল দল ও সেরা পাঁচটি কলেজ দলকে নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।

গৃহস্থালি বর্জ্য পৃথকীকরণ, বর্জ্য থেকে সম্পদ পুনরুদ্ধার এবং প্লাস্টিক রিসাইক্লিংয়ের মতো সময়োপযোগী ধারণাগুলো শিক্ষার্থীদের উপস্থাপনায় উঠে আসে। সিসিকের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক আফতাব চৌধুরী, ফুলকলির জিএম জসিম উদ্দিন এবং পরিবেশ আন্দোলনের সংগঠক আব্দুল করিম চৌধুরী কিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসএনভি’র ক্লাস্টার কো-অর্ডিনেটর মোছাম্মদ রাহিমা বেগম।

উল্লেখ্য, নভেম্বর ২০২৫ থেকে ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত পরিচালিত নিরাপদ স্যানিটেশন ও বর্জ্য ব্যবস্থাপনা ক্যাম্পেইনের প্রথম ধাপের সমাপ্তি উপলক্ষে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়, ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

বিশিষ্ট সমাজসেবী ও সংগঠক জুলকার নায়েনকে বৃহত্তর আম্বরখানা পঞ্চায়েত কমিটির সংবর্ধনা

বিশিষ্ট সমাজসেবী ও সংগঠক জুলকার নায়েনকে বৃহত্তর আম্বরখানা পঞ্চায়েত কমিটির সংবর্ধনা

বৃহত্তর আম্বরখানা পঞ্চায়েত কমিটির উদ্যোগে ১৫ জুলাই বুধবার সন্ধ্যায় সিলেট নগরীর আম্বরখানাস্থ জুলকার নায়েন ফাউন্ডেশন হলে পঞ্চায়েত কমিটির সদস্য, জুলকার

মোগলাবাজার থানার উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

মোগলাবাজার থানার উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: “সবাই মিলে শপথ করি, মাদক মুক্ত সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মোগলাবাজার থানার

স্কলার্সহোম টিলাগড় শাখায় সরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

স্কলার্সহোম টিলাগড় শাখায় সরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

২০২৫ সালের সরকারি বৃত্তি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা জানাতে আজ বুধবার স্কলার্সহোম টিলাগড় শাখায় এক আন্তরিক ও আনন্দঘন

কেন্দ্রীয় যুব জমিয়তের সভাপতি তাফহীমুল হক হবিগঞ্জী আকাবিরের আদর্শ লালন করেই জমিয়ত করতে হবে

কেন্দ্রীয় যুব জমিয়তের সভাপতি তাফহীমুল হক হবিগঞ্জী আকাবিরের আদর্শ লালন করেই জমিয়ত করতে হবে

যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর উদ্যোগে “২৪’শের জুলাই, জমিয়তের অবদান ও যুব সমাজের ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভা গতকাল বুধবার

সিলেটের আদালতে জামায়াত সমর্থিত ১৭ এডি. পিপি-জিপি ও এপিপির পদত্যাগ

সিলেটের আদালতে জামায়াত সমর্থিত ১৭ এডি. পিপি-জিপি ও এপিপির পদত্যাগ

সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট জেলা ও দায়রা জজ আদালতে কর্মরত জামায়াত সমর্থিত এডিশনাল পিপি, এডিশনাল জিপি ও এপিপি পদে দায়িত্ব

কেন্দ্রীয় যুব জমিয়তের সভাপতি তাফহীমুল হক হবিগঞ্জী আকাবিরের আদর্শ লালন করেই জমিয়ত করতে হবে

কেন্দ্রীয় যুব জমিয়তের সভাপতি তাফহীমুল হক হবিগঞ্জী আকাবিরের আদর্শ লালন করেই জমিয়ত করতে হবে

যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর উদ্যোগে “২৪’শের জুলাই, জমিয়তের অবদান ও যুব সমাজের ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভা গতকাল বুধবার

সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা লোভাছড়া কোয়ারির দুই মামলার তদন্তে অনিয়মের অভিযোগ; বিচার বিভাগীয় তদন্তের দাবি

সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা লোভাছড়া কোয়ারির দুই মামলার তদন্তে অনিয়মের অভিযোগ; বিচার বিভাগীয় তদন্তের দাবি

সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের কানাইঘাটের লোভাছড়া পাথর কোয়ারিকে কেন্দ্র করে দায়ের হওয়া শ্রমিক নির্যাতন ও পাথর লুটপাটের দুটি আলোচিত মামলা