admin

প্রকাশিত: 1:34 PM, January 26, 2026

দেশ গঠনে প্রবাসীদের মেধা ও অভিজ্ঞতাকে কাজে লাগানো প্রয়োজন: আরিফ

দেশ গঠনে প্রবাসীদের মেধা ও অভিজ্ঞতাকে কাজে লাগানো প্রয়োজন: আরিফ

বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক মেয়র জননেতা আরিফুল হক চৌধুরী বলেছেন, সিলেটের একটি বিশাল জনগোষ্ঠী বিদেশে থাকে। বিশেষ করে নতুন প্রজন্মের মেধাবী একটি অংশ ইউরোপ,আমেরিকা বা মধ্যপ্রচ্যের বিভিন্ন দেশে বসবাস করছে। তাদেরকে নিজের শেকড় বা দেশের প্রতি আকৃষ্ট করা কেবল আবেগীয় বিষয় নয়, বরং দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্যও একটি বড় সুযোগ। তিনি বলেন, প্রবাসীদের কেবল “রেমিট্যান্স যোদ্ধা” হিসেবে না দেখে তাদের মেধা ও অভিজ্ঞতাকে কাজে লাগানোর জন্য একটি দীর্ঘমেয়াদী রাষ্ট্রীয় পরিকল্পনা প্রয়োজন। গতকাল রবিবার জৈন্তাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে আয়োজিত সমাবেশ-গণসংযোগকালে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।

এর পূর্বে তিনি গোয়াইনঘাট উপজেলার গুলতি চা-বাগান, জৈন্তাপুর উপজেলার লালাখাল চা-বাগানে শ্রমিকদের সাথে দেখা করেন এবং তাদের দাবি-দাওয়ার কথা শুনেন।

আরিফুল হক চৌধুরী বিভিন্ন চা বাগানের শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, দীর্ঘদিন থেকে চা-শ্রমিকরা অবহেলিত-বঞ্চিত। আমি নির্বাচিত হলে চা-শ্রমিকদের জীবন মান উন্নয়নে আপ্রাণ চেষ্টা করব।

পৃথক অনুষ্টানে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, তাঁতীদলের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ফয়েজ আহমদ দৌলত, সিলেট জেলা বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, সিলেট জেলা তাঁতী দলের সদস্য সচিব আলতাফ বিলাল, মহানগর কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোসারফ হোসেন, জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশীদ, সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, সাংগঠনিক সম্পাদক ইন্তাজ আলী, সাবেক সাধারণ সম্পাদক মুহিবুল হক মুহিব, ৬নং ফতেপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী আব্দুল মসব্বির, দরবস্ত ইউনিয়নের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, লালাখাল ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক হাফিজ জালাল, লালাখাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল, নিজপাট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস শুকুর, ইউনিয়ন মুক্তিযোদ্ধা দলের সভাপতি হারিছ উদ্দিন, কৃষকদলের আহবায়ক আব্দুল করিম, নিজপাট ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো: আব্দুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আহমল হোসেন, সদস্য ফয়সল আহমদ, জাসাসের সাবেক সাংগঠনিক সম্পাদক সুহেল আহমদ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন, উপজেলা ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীর।


সর্বশেষ সংবাদ

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সংবর্ধনা প্রদান

সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সংবর্ধনা প্রদান

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার বলেছেন,

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অভিযোগ

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অভিযোগ

সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের তুরুকভাগ (পশ্চিমপাড়া) গ্রামে পুলিশের এক এএসআইসহ একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে বসতভিটার জমি

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস আজ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস আজ

পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ আজ বুধবার হযরত শাহজালাল (রঃ) এর দরগাহ শরীফ প্রাঙ্গণ

বিশ্বনাথে কোটি টাকা ব্যায়ে প্রবাসীর মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা

বিশ্বনাথে কোটি টাকা ব্যায়ে প্রবাসীর মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা

বিশ্বনাথ প্রতিনিধি: আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় নিজের পৈত্রিক ভুমিতে কোটি টাকা ব্যায়ে প্রতিষ্ঠা করছেন আল্লাহ পবিত্র ঘর মসজিদ ও মাদ্রাসা।

চুনারুঘাটে শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী ও দুস্থ নারীদের সেলাই মেশিন বিতরণ

চুনারুঘাটে শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী ও দুস্থ নারীদের সেলাই মেশিন বিতরণ

চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী, অনুদানের অর্থ এবং অসহায়-দুস্থ নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে

মিশিগানে বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের বর্ণিল ফ্যামিলি ডিনার অনুষ্ঠিত

মিশিগানে বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের বর্ণিল ফ্যামিলি ডিনার অনুষ্ঠিত

মিশিগান (ইউএসএ) প্রতিনিধি: আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন অফ মিশিগান ইউএসএ-এর ‘ফ্যামিলি ডিনার-২০২৬’। গত শনিবার (২২

শাহপরান থানা পুলিশের হাতে শাহাবুদ্দিন হত্যা মামলার আসামি জালাল আটক

শাহপরান থানা পুলিশের হাতে শাহাবুদ্দিন হত্যা মামলার আসামি জালাল আটক

স্টাফ রিপোর্টার: সিলেটের শাহপরান (রহ.) মাজার মার্কেটের ব্যবসায়ী শাহাবুদ্দিন হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে জালাল নামে এক যুবককে আটক করেছে