admin

প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২৬

ধরাছোঁয়ার বাইরে বাছিত-বাবলু-কবির-মাহবুব

ধরাছোঁয়ার বাইরে বাছিত-বাবলু-কবির-মাহবুব

স্টাফ রিপোর্টার:

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) রাজস্ব ও অ্যাসেসমেন্ট শাখায় দুর্নীতির পাহাড় গড়েছেন চার প্রভাবশালী কর্মকর্তা। তাদের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, নিয়োগ বাণিজ্য ও গ্রাহক হয়রানির প্রমাণ মিললেও ‘অদৃশ্য খুঁটির জোরে’ তারা এখনো বহাল তবিয়তে। প্রধান অ্যাসেসর মো. আব্দুল বাছিত, অ্যাসেসর আকতার সিদ্দিকী বাবলু, অ্যাসেসর কবির উদ্দিন চৌধুরী এবং সহকারী কর কর্মকর্তা মো. মাহবুব আলমের এই সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়েছেন নগরবাসী ও ব্যবসায়ীরা।

অনুসন্ধানে জানা গেছে, সিসিকের কর শাখায় দীর্ঘকাল ধরে এক অদ্ভুত ‘পরিবারতন্ত্র’ কায়েম করা হয়েছে। প্রধান অ্যাসেসর আব্দুল বাছিত ও অ্যাসেসর আকতার সিদ্দিকী বাবলু সম্পর্কে শ্যালক-দুলাভাই। বাছিতের আপন ভাতিজাও একই শাখায় কর্মরত। একই বিভাগে পরিবারের একাধিক সদস্য থাকায় দুর্নীতির এক দুর্ভেদ্য দেয়াল তৈরি হয়েছে। সাবেক মেয়র আনোয়ারুজ্জামানের ঘনিষ্ঠ মহলের আশীর্বাদে এই সিন্ডিকেট মাস্টার রোলে নিয়োগসহ বিভিন্ন খাতে কোটি কোটি টাকার লেনদেন করেছে বলে অভিযোগ রয়েছে।

গত ৪ জুলাই সিসিকের তৎকালীন সচিব আশিক নূরের নেতৃত্বে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। ১০ কর্মদিবসের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা থাকলেও রহস্যজনক কারণে কয়েক মাস ধরে তা আলোর মুখ দেখেনি। অভিযোগ উঠেছে, তদন্ত কমিটির এক সদস্য নিজেই অভিযুক্তদের পৃষ্ঠপোষক। সচেতন মহলের মতে, স্রেফ সময়ক্ষেপণ করে অভিযুক্তদের আড়াল করার অপচেষ্টা চালানো হচ্ছে।

স্বল্প বেতনে চাকরি করে এই কর্মকর্তারা সিলেট নগরীর আম্বরখানা, বড়বাজার, দারুসসালাম রোড ও ঘাসিটুলাসহ বিভিন্ন এলাকায় বিলাসবহুল বাড়ি এবং নিজ গ্রামে বিপুল ভূসম্পত্তির মালিক হয়েছেন। সম্প্রতি কবির উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে গ্রামের এক অসহায় মহিলার জমি আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলনও হয়েছে। তাদের হয়রানিতে অতিষ্ঠ হয়ে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা মানববন্ধন করলেও অদৃশ্য শক্তির ইশারায় কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

মাঠপর্যায়ের কর্মচারীরা নাম প্রকাশ না করার শর্তে জানান, এই সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বললে তাদের ওপর নেমে আসে চরম নির্যাতন। দেশ ও দেশের বাইরে থেকে অনেক ভুক্তভোগী প্রবাসী এই প্রতিবেদকের কাছে তাদের হয়রানির লোমহর্ষক বর্ণনা দিয়েছেন। এই চক্রটি সরকারের বিশাল অংকের রাজস্ব ফাঁকি দিয়ে নিজেদের পকেট ভারি করছে।

সিসিকের নবাগত প্রশাসক দায়িত্ব গ্রহণের পর কিছু সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছেন। তিনি জানিয়েছেন, শীঘ্রই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। নগরবাসীর দাবি, কোনো প্রভাবশালী চক্রের চাপে যেন তদন্ত থেমে না যায়। অবিলম্বে এই সিন্ডিকেট ভেঙে দিয়ে রাজস্ব বিভাগের মত গুরুত্বপূর্ণ শাখাকে কলঙ্কমুক্ত করতে হবে।


সর্বশেষ সংবাদ

টিলাগড়ে ‘রঙ বদলানো’ সাদ্দামের  দাপট: জিম্মি মিরাপাড়াবাসী

টিলাগড়ে ‘রঙ বদলানো’ সাদ্দামের  দাপট: জিম্মি মিরাপাড়াবাসী

কখনো পুলিশের সোর্স, কখনো রাজনৈতিক ছত্রছায়া, নেপথ্যে ভূমি দখল ও চাঁদাবাজির অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর টিলাগড় মিরাপাড়া এলাকায় রাশেদ

সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক নীলমনি শর্মা আর নেই

সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক নীলমনি শর্মা আর নেই

চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের আবাদগাঁও গ্রাম নিবাসী অবসরপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও নট সংকীর্তন শিল্পী সর্বজন শ্রদ্ধেয় নীলমনি শর্মা

সিলেটে আঞ্জুমান মুফিদুল ইসলামের সভা ও দোয়া মাহফিল প্রফেসর ডা. আজিজুর রহমান মানবতার  সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী

সিলেটে আঞ্জুমান মুফিদুল ইসলামের সভা ও দোয়া মাহফিল প্রফেসর ডা. আজিজুর রহমান মানবতার  সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী

‘জীবনেও সাথী, মরণেও সাথী’-এই মহান প্রতিপাদ্যকে ধারণ করে মানবতার সেবায় নিয়োজিত ঐতিহ্যবাহী ইসলামী জনকল্যাণমূলক প্রতিষ্ঠান আঞ্জুমান মুফিদুল ইসলাম সিলেট জেলা

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন  হাসপাতাল সিলেটে আন্তর্জাতিক  নার্স দিবস উদযাপিত

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন  হাসপাতাল সিলেটে আন্তর্জাতিক  নার্স দিবস উদযাপিত

আধুনিক নার্সিং সেবার অগ্রদূত ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মবার্ষিকী ও আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে সিলেটে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন

১৪ বছর ধরে ভোগান্তি সংস্কারহীন জগন্নাথপুরের  রানীগঞ্জ-বাগময়না-হলিকোনা সড়ক

১৪ বছর ধরে ভোগান্তি সংস্কারহীন জগন্নাথপুরের  রানীগঞ্জ-বাগময়না-হলিকোনা সড়ক

মো. আল আমীন, জগন্নাথপুর:  সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ-বাগময়না-হলিকোনা সড়কের বেহাল অবস্থা এখন স্থানীয় বাসিন্দাদের জন্য এক চরম দুর্ভোগের নাম। দীর্ঘ

জগন্নাথপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের  মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

জগন্নাথপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের  মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

মো. আল আমীন, জগন্নাথপুর:  সুনামগঞ্জের জগন্নাথপুরে অগ্নিকাণ্ডসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

নকশী বাংলা ফাউন্ডেশনের  মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

নকশী বাংলা ফাউন্ডেশনের  মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

বেসরকারি জাতীয় উন্নয়ন সংস্থা, নকশী বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে  সিলেট সদর উপজেলার সাহেববাজার এলাকার ইকরা ইন্টারন্যাশনাল কলেজিয়েট স্কুল মাঠে বৃক্ষরোপণ করা

সিলেটে জিএসসি’র সেমিনারে ব্যারিস্টার আতাউর রহমান

সিলেটে জিএসসি’র সেমিনারে ব্যারিস্টার আতাউর রহমান

অবৈধ পথে বিদেশ গিয়ে অনেকের স্বপ্নের সমাধি হচ্ছে বাংলাদেশের বর্তমান শিক্ষাব্যবস্থা কেবল সনদনির্ভর হয়ে পড়ায় এবং কারিগরি দক্ষতার অভাবে আন্তর্জাতিক শ্রমবাজারে