admin
প্রকাশিত: 1:05 PM, October 25, 2026
সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত আম্বরখানা ‘সুরমা সুপার মার্কেটে দালালদের দৌরাত্ম্য’ শীর্ষক সংবাদ ও কয়েকটি সামাজিক মাধ্যমে প্রচারিত এ সংক্রান্ত ভিডিওর অংশ বিশেষের সঙ্গে ভিন্নমত পোষণ করেছেন সুরমা সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।
সমিতির সহ সভাপতি জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক সালেহ আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সুরমা সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক বাবলা সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই সংবাদে মার্কেটের ব্যবসায়ী ও সুরমা সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক বাবলাকে ‘দালালদের আশ্রয়দাতা’ হিসাবে উল্লেখ করা হয়েছে যা অত্যন্ত দুঃখজনক। বাস্তবে তিনি একজন সৎ ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে নিজে দোকান ভাড়া নিয়ে সততার সঙ্গে ব্যবসা করছেন। কোনো ধরনের অনৈতিক কর্মকান্ডের সাথে তিনি জড়িত নয়।
বিজ্ঞপ্তিতে তারা উল্লেখ করেন, বাবলার সুনামের প্রতি ঈর্ষান্বিত হয়ে উদ্দেশ্যমূলকভাবে প্রতিহিংসা চরিতার্থ করতে বিশেষ কোনো স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় প্রতিবেদনে তার নাম জড়ানো হতে পারে।
তারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। নেতৃবৃন্দ অবিলম্বে যেসব অনলাইন পত্রিকায় ওই প্রতিবেদন প্রকাশ হয়েছে সেগুলোসহ প্রচারিত ভিডিও সম্পাদন করে সৎ ব্যবসায়ী ও সমাজসেবী বাবলার নাম বাদ দিতে সংশ্লিষ্টদের প্রতি উদাত্ত আহ্বান জানান।-বিজ্ঞপ্তি
সিলেটের গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) এর উদ্যোগে ভারতের আসাম প্রদেশের বিশ্ব মানবধর্ম বিকাশ পরিষদ করিমগঞ্জের প্রতিষ্ঠাতা সভাপতি নিহার রঞ্জন দেবনাথ-কে
লাখাই প্রতিনিধি: হবিগঞ্জের লাখাই উপজেলায় সাপে কেটে মো. তোফাজ্জল মিয়া (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে নিজ
মো.জুনেদ আহমদ,ফ্রান্স: নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের প্রতিবাদে ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর নিসে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে গতকাল শনিবার
সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- একটি সুস্থ ও সমৃদ্ধ সমাজ গড়তে
স্টাফ রিপোর্টার: সিলেটের বন্দরবাজারে ১৪০ বছর ধরে দাঁড়িয়ে আছে আভিজাত্যের প্রতীক হিসেবে পরিচিত সিলেট স্টেশন ক্লাব। পাশেই জেলা পরিষদ, জেলা
সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত আম্বরখানা ‘সুরমা সুপার মার্কেটে দালালদের দৌরাত্ম্য’ শীর্ষক সংবাদ ও কয়েকটি সামাজিক মাধ্যমে প্রচারিত এ সংক্রান্ত ভিডিওর
আহবায়ক রেখাবুল আলম সায়েম, সদস্য সচিব লুৎফুর রহমান সিলেট বিভাগের শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক সংস্থা সাবাস এর আহবায়ক কমিটি গঠন
স্টাফ রিপোর্টার: হরেক রকমের চিঠি মিলছে সিলেটের দরগাহের ডেগে। কেউ লিখেন প্রেমপত্র, কেউ দেন আল্লাহ্র কাছে বিচার। অবাধ্য স্বামীকে পথে