admin
প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২৬
স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগরীতে ঈদকে সামনে রেখে হঠাৎ বেড়ে যাওয়া চুরি ও ছিনতাই রোধে কঠোর অবস্থানে নেমেছে পুলিশ। গত শনিবার থেকে গতকাল রবিবার সকাল পর্যন্ত ৩২ ঘণ্টার বিশেষ অভিযানে নগরীর বিভিন্ন এলাকা থেকে অন্তত ১৪০ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে চিহ্নিত চোর ও ছিনতাইকারী চক্রের সদস্যরাও রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নগরীর জিন্দাবাজার, বন্দরবাজার, আম্বরখানা ও চৌহাট্টাসহ ব্যস্ততম এলাকাগুলোতে বর্তমানে প্রায় অর্ধ-শতাধিক চোর ও ছিনতাইকারী চক্র সক্রিয় রয়েছে। তারা সাধারণ মানুষের বেশে ভিড়ের মধ্যে মিশে সুযোগ বুঝে মোবাইল ও নগদ টাকা হাতিয়ে নিচ্ছে। গত রবিবার বিকালেও জিন্দাবাজারের আল হামরা শপিং সিটি ও শ্যামলী মার্কেটের সামনে থেকে এক যুক্তরাজ্য প্রবাসীর মোবাইল ও নগদ টাকা চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী প্রবাসী সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে বিষয়টি তুলে ধরলে নগরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এর আগের দিনও একই এলাকা থেকে এক ব্যক্তির ১০ হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে যায় চোরচক্র।
ব্যবসায়ী ও সচেতন মহলের মতে, প্রতিদিন যে পরিমাণ চুরির ঘটনা ঘটছে, তার খুব সামান্যই প্রকাশ্যে আসছে। বিশেষ করে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কেনাকাটা করতে আসা সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ পিপিএম জানান, অপরাধীদের দমনে পুলিশী তৎপরতা কয়েকগুণ বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে নগরজুড়ে পুলিশের অন্তত ৬০টি মোবাইল টিম এবং গোয়েন্দা পুলিশের একাধিক ইউনিট কাজ করছে। তিনি সিলেটবাসীকে আশ্বস্ত করে বলেন, “আগামী দুই মাসের মধ্যে সিলেটকে চোর ও ছিনতাইকারীমুক্ত করার লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি।”
তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার পাশাপাশি নাগরিকদেরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ। যেকোনো অনাকাঙ্খিত পরিস্থিতিতে তাৎক্ষণিক পুলিশের সহযোগিতা নিতে অনুরোধ করা হয়েছে।
প্রশাসনিক অনুমতি ও তথ্য আদান-প্রদান নিয়ে প্রশ্ন, অভিযোগ অস্বীকার সংশ্লিষ্টদের স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ইজারাবহির্ভূত এলাকায় ড্রেজার মেশিনের মাধ্যমে
সিলেট নগরীর ১৮নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোবারক হোসেন ফাত্তাহ এবং তাঁর চাচাতো ভাই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক
ওসমানীনগর উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় বাস্তবায়িত ওয়াশব্লক প্রকল্পসমূহের তালিকা, নির্মাণমান এবং বাস্তবায়ন অগ্রগতি নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।
সিলেটের ফেঞ্চুগঞ্জে আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমানকে ব্যবহার করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী ময়নুল ইসলাম ওরফে ‘ডেবিল
মো: জুনেদ আহমদ, ফ্রান্স: বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী-এর
রুবেল আহমদ: সিলেটের গোয়াইনঘাট উপজেলার আম বাড়ি এলাকায় ৬ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নুর উদ্দিন (৬৮) নামের
আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ: সিলেটের জকিগঞ্জ উপজেলায় কুরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য সরকারি বরাদ্দের লবণ বিক্রির অভিযোগ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে
সিলেটের জন্য সুসংবাদ বয়ে আনলেন সিলেট-৬ আসনের এমপি এমরান চৌধুরী গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইনের প্রশ্নের জবাবে মিললো সুখবর সিলেটের সংবাদ