admin

প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৬

নাটকীয় জয়ে কোয়ালিফায়ারে সিলেট টাইটান্স

নাটকীয় জয়ে কোয়ালিফায়ারে সিলেট টাইটান্স

ক্রীড়া প্রতিবেদক:

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তখন পিনপতন নীরবতা। জিততে হলে সিলেটের শেষ বলে চাই ছক্কা, না হলে বিদায়। বিপিএল এলিমিনেটরের ভাগ্য তখন পেন্ডুলামের মতো দুলছে। ফাহিম আশরাফের করা স্লোয়ার ডেলিভারিটি যখন ক্রিস ওকসের ব্যাটে লেগে এক্সট্রা কাভার দিয়ে সীমানার বাইরে আছড়ে পড়লো, তখন গ্যালারিতে কেবল সিলেটের গর্জন।

রংপুরকে ৩ উইকেটে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার নিশ্চিত করলো সিলেট টাইটান্স। শেষ বলে ছক্কা মেরে দলকে জেতানোর প্রথম ঘটনা দেখলো বিপিএল। ইংলিশ অলরাউন্ডার ক্রিস ওকস এই কীর্তি গড়লেন বিপিএলে নিজের প্রথম ম্যাচে! তবে ১১১ রানের মামুলি পুঁজি নিয়েও রংপুর রাইডার্স যে লড়াইটা করলো সেটিকেও অবিশ্বাস্য না বলার উপায় নেই।

শেষ ওভারে জয়ের জন্য সিলেটের দরকার ছিল ৯ রান। ক্রিজে দুই ইংলিশ তারকা মঈন আলী ও ক্রিস ওকস। ফাহিম আশরাফের প্রথম বলে ২ রান নেন মঈন। পরের দুই বল ডট দিয়ে স্নায়ুচাপ বাড়িয়ে দেন ফাহিম। চতুর্থ বলে মঈন (৯ বলে ৫) আউট হলে ম্যাচ রংপুরের মুঠোয় চলে আসে। পঞ্চম বলে নতুন ব্যাটার খালেদ আহমেদ ১ রান নিয়ে ওকসকে স্ট্রাইক দেন। শেষ বলে সমীকরণ দাঁড়ায় ছয় রান। ওকস সেই অসাধ্য সাধন করে রংপুরকে স্তব্ধ করে দেন। এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতে বিপর্যয়ে পড়ে রংপুর। ডেভিড মালান (৪), তাওহিদ হৃদয় (৪), অধিনায়ক লিটন দাস (১) ও কাইল মায়ার্স (৮)- প্রথম চার ব্যাটারের কেউই দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি। সিলেটের পেসার খালেদ আহমেদ একাই ধসিয়ে দেন রংপুরের টপ অর্ডার। শেষ পর্যন্ত মাহমুদউল্লাহ রিয়াদের ৩৩ ও খুশদিল শাহর ৩০ রানে ভর করে কোনোমতে ১১১ রান তোলে রংপুর। সিলেটের হয়ে খালেদ মাত্র ১৪ রানে ৪টি এবং ক্রিস ওকস ১৫ রানে ২ উইকেট শিকার করেন। ১১২ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে প্রথম ওভারেই তৌফিক খানকে হারায় সিলেট। মোস্তাফিজুর রহমানের বলে শুরু হওয়া সেই ধাক্কা সামাল দিতে দেননি নাহিদ রানা ও আলিস আল ইসলাম। নাহিদ রানা গতির ঝড় তুলে সিলেটের ব্যাটারদের দিশাহারা করে দেন। মাঝের ওভারে আলিস আল ইসলাম ছিলেন রীতিমতো অপ্রতিরোধ্য। ৪৪ রানে ৪ উইকেট হারিয়ে সিলেট যখন খাদের কিনারায়, তখন স্যাম বিলিংসের ২৯ রান দলকে লড়াইয়ে রাখেন।

দলীয় ৯৭ রানের মাথায় বিলিংস ২৯ রান করে সাজঘরে ফিরলে ম্যাচ জমে যায়। শেষ দিকে মঈন আলীর কাঁধে ছিল বড় দায়িত্ব। কিন্তু দায়িত্ব পালন করতে পারেননি ইংলিশ অলরাউন্ডার। তিনি আউট হয়েছেন ৯ বলে ৫ রান করে। তবে শেষ বলে ছক্কা হাঁকিয়ে রংপুরকে শিরোপা জয়ের স্বপ্নে হোঁচট দেন ক্রিস ওকস। এর আগে আরও দুবার শেষ বলে ছক্কা মেরে দলকে জয়ের বন্দরে নেয়ার উদাহরণ ছিল বিপিএলে, তবে সেই দুই ম্যাচে শেষ বলে ছক্কা মারার সমীকরণ ছিল না। ২০১৭-১৮ মৌসুমের বিপিএলে চট্টগ্রামে লীগ পর্বের ম্যাচে চিটাগং কিংসকে হারাতে শেষ বলে ৩ রান দরকার ছিল রংপুর রাইডার্সের। দলটির লঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা তাসকিন আহমেদকে মিডউইকেট দিয়ে ছক্কা মেরে রংপুরকে ৩ উইকেটের জয় এনে দেন। দ্বিতীয় ঘটনাটি এক বছর আগের। ফরচুন বরিশালের দেয়া ১৯৮ রানের লক্ষ্যে ব্যাট করা রংপুর রাইডার্সকে শেষ বলে ২ রান করতে হতো। নুরুল হাসান সোহান সেই বলে ছক্কা মারেন।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জেলা পর্যায়ে স্টার্টআপ ও সায়েন্স প্রজেক্ট শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত: আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী নই, উদ্ভাবক হতে চাই: জেলা প্রশাসক মো. সারওয়ার আলম

জেলা পর্যায়ে স্টার্টআপ ও সায়েন্স প্রজেক্ট শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত: আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী নই, উদ্ভাবক হতে চাই: জেলা প্রশাসক মো. সারওয়ার আলম

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী হতে চাই না, উদ্ভাবক হতে চাই। সিলেটের তরুণদের মাঝে

জৈন্তাপুরে যুবদল নেতা ‘ব্রয়লার সেলিম’র বিরুদ্ধে মাদক সেবন ও প্রভাব বিস্তারের অভিযোগ

জৈন্তাপুরে যুবদল নেতা ‘ব্রয়লার সেলিম’র বিরুদ্ধে মাদক সেবন ও প্রভাব বিস্তারের অভিযোগ

সুষ্ঠু তদন্তের দাবি স্থানীয়দের স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলায় যুবদল নেতা হিসেবে পরিচিত ‘ব্রয়লার সেলিম’-এর বিরুদ্ধে মাদক সেবন এবং এলাকায়

ধর্ষণ মামলায় গ্রেপ্তার শিবির নেতা জিসান বহিষ্কার

ধর্ষণ মামলায় গ্রেপ্তার শিবির নেতা জিসান বহিষ্কার

স্টাফ রিপোর্টার: ধর্ষণ মামলায় গ্রেপ্তার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা মো. জিসান আহম্মেদ প্রধানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তার

কানাইঘাটে নিজ মাদ্রাসায় চিরনিদ্রায় শায়িত সাবেক এমপি ফরিদ চৌধুরী ক্স জানাজায় জনতার ঢল

কানাইঘাটে নিজ মাদ্রাসায় চিরনিদ্রায় শায়িত সাবেক এমপি ফরিদ চৌধুরী ক্স জানাজায় জনতার ঢল

ইকবাল বাহার, কানাইঘাট: সিলেটের অন্যতম বর্ষীয়ান রাজনীতিবিদ, জামায়াতের সাবেক কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সাবেক এমপি, প্রখ্যাত আলেমে দ্বীন

গোলাপগঞ্জে গৃহবধূ ঝুমকিকে হত্যার অভিযোগ: বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

গোলাপগঞ্জে গৃহবধূ ঝুমকিকে হত্যার অভিযোগ: বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে স্বামীর বাড়িতে গৃহবধূ ঝুমকি রাণী দেবকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দাবি করে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে

জগন্নাথপুওে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কর্মশালা ও মতবিনিময় সভা

জগন্নাথপুওে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কর্মশালা ও মতবিনিময় সভা

মো.আল আমীন, জগন্নাথপুর: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে করণীয় শীর্ষক কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার

ঋণ করে সৌদি গিয়েছিলেন সাইফুল, দুর্ঘটনায় পা ভেঙে এখন দেশে ফেরার অপেক্ষায়

ঋণ করে সৌদি গিয়েছিলেন সাইফুল, দুর্ঘটনায় পা ভেঙে এখন দেশে ফেরার অপেক্ষায়

জকিগঞ্জ প্রতিনিধি: পরিবারের অভাব দূর করতে এক বছর আগে ঋণ করে সৌদি আরব গিয়েছিলেন সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের মাতারগ্রামের

জকিগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, পরিচয় খুঁজছে পুলিশ

জকিগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, পরিচয় খুঁজছে পুলিশ

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ উপজেলায় একটি বাড়ির বারান্দা থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৫২