admin
প্রকাশিত: ১০:২৫ পূর্বাহ্ণ, নভেম্বর ২৯, ২০২৫
মেহেদী হাসান রাতুল: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে। সারাদেশের সকল সংসদীয় এলাকায় ক্রমেই জোরদার হচ্ছে বিভিন্ন দলের নির্বাচনী প্রস্তুতি। বিভিন্ন কৌশলে চলছে ভোটের প্রচার। সম্ভাব্য প্রার্থীরা বিরামহীনভাবে দৌড়ঝাঁপ করছেন। দিন যত যাচ্ছে, নির্বাচনী প্রচারে তারা ততই সরব হচ্ছেন।
সিলেট-১ (সিটি ও সদর) আসনে বিএনপি মনোনীয়ত সংসদ সদস্য প্রার্থী দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির নির্বাচনের মাঠে কৌশলী প্রচারণায় এগিয়ে রয়েছেন। ইতোমধ্যে নগর ও সদরের বিএনপির নেতাদের নিয়ে জোন গঠন করে ভোটের সেন্ট্রাল কমিটি ও পাড়া কমিটি সম্পূর্ণরূপে গঠন প্রক্রিয়া শেষ হয়েছে। যা পুরো প্রচারণায় এনেছে সংগঠনিক ভিত্তি। পাড়া-মহল্লা গিয়ে নারী ও পুরুষদের পৃথক পৃথক বৈঠক বসে শুনছেন স্থানীয় সমস্যা, নাগরিক প্রত্যাশা এবং ভবিষ্যৎ উন্নয়ন তাঁদের পরিকল্পনার কথা।
সমগ্র বাংলাদেশে তিনি প্রথম চালু করেছেন ‘কেমন সিলেট চাই’ ক্যাম্পেইন। এ ক্যাম্পেইনে প্রযুক্তি ব্যবহার করে নাগরিকরা তাঁদের সিলেট নিয়ে বিভিন্ন পরিকল্পনা ও মতামত জানাতে পারছেন। এই বিষয়টি বিশেষ করে তরুণ ও নতুন ভোটারদের নজর কেড়েছে ,ফেলেছে সিলেটজুড়ে ব্যাপক সাড়া। যে কেউ চাইলে প্রবাস থেকেও মতামত প্রকাশ করতে পারছেন। সিলেটের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে এবং বিশেষ বিশেষ পয়েন্ট গুলোতে স্থাপন করা হয়েছে ডিজিটাল ব্যানার। যা তরুণ ভোটারদের আকর্ষণ করছে।
এমনকি বিভিন্ন কলেজ ক্যাম্পাসেও এ ধরনের ব্যানার দেখে সাধারণ শিক্ষার্থীদের মাঝে কাজ করছে উৎসাহ উদ্দীপনা। এই ধরনের ব্যাতিক্রমী প্রচার প্রচারনা নিয়ে সিলেট সরকারি কলেজের দাদ্বশ শ্রেনীর শিক্ষার্থী মোবারক হোসেন রিমন জানান, এ ধরনের ভিন্ন ধারার চিন্তাভাবনা আগামী দিনের রাজনীতিকে আরও স্মার্ট করে গড়ে তুলবেন এবং আগামীর ভবিষ্যৎ গড়তে তরুনরা রাজনীতিতে এগিয়ে আসবে।
তরুণদের নিয়ে সিলেট-১ এ অনুষ্ঠিত হয় বৃহত্তম সমাবেশ। তরুণদের ভোটের গুরুত্ব বিবেচনায় তিনি আয়োজন করেন ১ হাজারেরও বেশি নতুন ভোটার ও শিক্ষার্থীকে নিয়ে বড় সমাবেশ। সেখানে তিনি তুলে ধরেন কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন, স্মার্ট সিলেট গঠনের পরিকল্পনা ও সিলেটে নতুন উদ্যোক্তা গড়ে তোলার বিভিন্ন পরিকল্পনা। নির্বাচনি কৌশলের অন্যতম বিশেষ দিক হচ্ছে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির প্রতি তার সুস্পষ্ট অঙ্গীকার। তিনি ইস্কন মন্দির, রামকৃষ্ণ মিশনসহ বিভিন্ন স্থানে পৃথকভাবে বৈঠক করেছেন সনাতনী সম্প্রদায়ের সাথে।
ইমাম ও মোয়াজ্জেনদের সঙ্গে ওয়ার্ডভিত্তিক সভারও আয়োজন করে যাচ্ছেন তিনি, তাদের চাহিদা এবং সমস্যা সমাধানে কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে সে বিষয়ের উপর দিচ্ছেন গুরুত্ব।
এ ছাড়া সিলেট-১ আসনের বিভিন্ন স্থানে সব ধর্ম-বর্ণের মানুষের সঙ্গে ধারাবাহিক উঠান বৈঠক করছেন তিনি। নারী ভোটারদের সঙ্গে আলাদা মতবিনিময় সভা করে তাদের নিরাপত্তা উদ্যোগ, অর্থনৈতিক সুযোগ ও ভবিষ্যৎ পথচলার বিষয়ে বিস্তারিত আলোচনা করে যাচ্ছেন।
সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় তাঁর নির্বাচনী এলাকায় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসহযোগি সংগঠনের নেতারা নির্বাচনী প্রচারে ব্যস্ত রয়েছেন। সকাল থেকে শুরু করে প্রতিদিনই গণসংযোগ করছেন পাড়া মহল্লায়। এছাড়াও বিভিন্ন কর্মসূচিসহ সামাজিক অনুষ্ঠান ও হাটবাজারে গিয়ে তারা সর্বস্তরের মানুষের সঙ্গে কথা বলছেন, দোয়া চাচ্ছেন খন্দকার মুক্তাদির, তিনি যেতে না পারলে তার পক্ষে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত হয়ে তার পক্ষে শুভেচ্ছা বিনিময়, দোয়া ও ধানের শীষে ভোট চাওয়া অব্যাহত রেখেছেন।
খন্দকার মুক্তাদির সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন গণসংযোগকে। সেই লক্ষ্যে তিনি তাঁর প্রত্যেক দিনের কর্মসূচিতে গণসংযোগ কর্মসূচি রাখছেন। গলিপথ, হাটবাজার ও পাড়ামহল্লায় ধানের শীষ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ৩১ দফা পৌছে দিতে কাজ করছেন।
এই বিষয়ে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েষ লোদী সিলেটের সংবাদকে জানান, ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন। আমরা দলের পক্ষ থেকে ইতোমধ্যেই স্থানীয় পর্যায়ে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করেছি। সিলেট-১ (সিটি ও সদর) আসনে বিএনপি মনোনীয়ত সংসদ সদস্য প্রার্থী দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ও আমি নিজে ধানের শীষের পক্ষে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীসহ সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করছি এবং দোয়া ও ধানের শীষে ভোট চেয়েছি।
এ নিয়ে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজকে জিজ্ঞেস করলে তিনি বলেন, গত ১৭ বছর ধরে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত ছিলেন। তাই আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাধারণ জনগণের অনেক আশা প্রত্যাশা রয়েছে। এই অঞ্চলের জনসাধারণ মনে করছেন তাদের স্বপ্নপূরণ করতে পারবেন খন্দকার আব্দুল মুক্তাদির। সেজন্য তারা ধানের শীষে খন্দকার মুক্তাদিরকে ভোট প্রদানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
সিলেটের সংবাদ ডেস্ক: ২০২৬ বিশ্বকাপের দিকে তাকিয়ে আছে পুরো ফুটবল বিশ্ব। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবার নামবে শিরোপা ধরে রাখার মিশনে।
কুরবানীর ত্যাগের শিক্ষায় বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসতে হবে: মুহাম্মদ ফখরুল ইসলাম বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের প্রধান উপদেষ্টা
বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথের লামাকাজী ইউনিয়নের সোনাপুর গ্রামের এক হতদরিদ্র পরিবার কে সোনাপুর চ্যারিটি গ্রুপের ব্যবস্থাপনায় গৃহ নির্মাণ করে দেওয়া হয়েছে।
দক্ষ সংগঠক গড়ে তোলার অন্যতম হাতিয়ার প্রশিক্ষণ বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর ও জেলার শাখার যৌথ উদ্যোগে বাচাইকৃত কর্মীদের নিয়ে
সৈয়দ লায়েক দ্বিতীয় উন্মুক্ত একক ক্যারম টূর্ণামেন্টের ২০২৬ শুরু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে সিলেট জেলা ক্রীড়া সংস্থার ভেন্যুতে অতিরিক্ত জেলা
বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন এনভায়রনমেন্ট প্রোটেকশন ফোরাম (ইপিএফ) ও শাহ ফাউন্ডেশন সিলেটের উদ্যোগে ‘প্রকৃতি রক্ষাই জলবায়ুর
স্টাফ রিপোর্টার: সিলেট মহানগরীতে ছাত্র-জনতার জুলাই আন্দোলনসংক্রান্ত তিনটি (ট্রিপল) মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হয়েও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন আওয়ামী লীগের সহযোগী সংগঠন
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগরের উদ্যোগে বর্ণাঢ্য “বৃক্ষ র্যালি” ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল