admin

প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, জুন ২৩, ২০২৬

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী স্মারক ‘৩০ মে’ এর মোড়ক উন্মোচিত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী স্মারক ‘৩০ মে’ এর মোড়ক উন্মোচিত

বাংলাদেশের স্বাধীনতা, জাতীয়তাবাদ ও গণতন্ত্রের প্রবর্তক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে প্রকাশিত স্মারকগ্রন্থ ‘৩০ মে’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সিলেট নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমি হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সেন্টার অব এক্সিলেন্সের পরিচালক প্রফেসর ড. মো. মোজাম্মেল হক। তিনি তাঁর বক্তব্যে শহীদ জিয়ার রাষ্ট্রনায়কোচিত নেতৃত্ব, দেশপ্রেম এবং জাতীয় জীবনে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন।

কমল সাহিত্য পরিষদ সিলেটের সভাপতি কবি সাজন আহমদ সাজুর সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক জুবায়ের আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, সিলেট জেলা আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের পরিচালক জহির হোসেন তুহিন এবং সিলেট মহানগর বিএনপির প্রচার সম্পাদক এ টি এম বেলায়েত হোসেন মোহন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবদলের সহ-সভাপতি মইনুল ইসলাম, রিয়াজ আহমদ, কবি জগলুল হক, কবি মুন্নী আক্তার, কবি কাওসার আরা বিথী, কবি নিশাত ফাতেমা, মিসবাহ আহমদ জেহীন, সাইদ মাহমুদ ওয়াদুদ, সৈয়দ আলী রেজা সাচ্চু, শামীম আহমদ, বাপ্পু দত্ত, কবি সুয়েজ হোসেন, কবি সাজ্জাদ আহমদ সাজু, কবি রিপন মিয়া, সুদীপ চক্রবর্তী, সংগীতশিল্পী কয়েস আহমদ, প্রিয়দর্শন চক্রবর্তী পাবেল, নাট্যকর্মী কামাল আহমদ, মিউজিশিয়ান বিভাষ, গীতিকবি কুবাত বখত রুবেল, গীতিকার বাহা উদ্দিন বাহার, লেখক মুফতি দেওয়ান আব্দুল্লাহ রাজা, মোস্তাক আহমদ সাকেল, কবি ফাতেহা বেগম, মাহমুদা কলি প্রমুখ।

কবি মাজহারুল ইসলাম মেননের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পরে কমল সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি শফিকুল ইসলাম সোহাগ স্মারকগ্রন্থের মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

সাহিত্য, সংস্কৃতি ও জাতীয়তাবাদী চেতনার সম্মিলিত আবহে অনুষ্ঠিত এ আয়োজন শহীদ জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি নতুন প্রজন্মের কাছে তাঁর আদর্শ ও কর্মময় জীবনের নানা দিক তুলে ধরার এক তাৎপর্যপূর্ণ প্রয়াস হিসেবে উপস্থিত সুধীজনের প্রশংসা অর্জন করে।-বিজ্ঞপ্তি

সর্বশেষ সংবাদ

সিলেটের মৃত ১০ শ্রমিক পরিবারের মাঝে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের নগদ অর্থ বিতরণ

সিলেটের মৃত ১০ শ্রমিক পরিবারের মাঝে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের নগদ অর্থ বিতরণ

সাম্প্রতিক সময়ে মৃত্যুবরণকারী জেলার আওতাধীন ১০ পরিবহন শ্রমিক পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করেছে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী স্মারক ‘৩০ মে’ এর মোড়ক উন্মোচিত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী স্মারক ‘৩০ মে’ এর মোড়ক উন্মোচিত

বাংলাদেশের স্বাধীনতা, জাতীয়তাবাদ ও গণতন্ত্রের প্রবর্তক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে প্রকাশিত স্মারকগ্রন্থ ‘৩০ মে’-এর মোড়ক

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার মুক্তাদির,

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার মুক্তাদির,

এমপি ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনতে কাজ করছে সরকার স্টাফ রিপোর্টার: বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল

প্রতিবন্ধী শিক্ষার্থী মৌমি’র শ্রুতিলেখক নিয়ে জটিলতা, খন্দকার মুক্তাদিরের নির্দেশে নিরসন

প্রতিবন্ধী শিক্ষার্থী মৌমি’র শ্রুতিলেখক নিয়ে জটিলতা, খন্দকার মুক্তাদিরের নির্দেশে নিরসন

স্টাফ রিপোর্টার: সিলেটের প্রতিবন্ধী শিক্ষার্থী এইচ.এস.সি পরীক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি’র শ্রুতিলেখক নিয়ে জটিলতার বিষয়ে সিলেট ১ আসনের সংসদ সদস্য, বাণিজ্য

আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির সপ্তাহব্যাপী ভর্তি মেলার উদ্বোধন

আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির সপ্তাহব্যাপী ভর্তি মেলার উদ্বোধন

সিলেটের আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির সপ্তাহব্যাপী ভর্তি মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ ইউনিভার্সিটির ক্যাম্পাসে

অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে নগরীতে

অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে নগরীতে

কেন্দ্র ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে নগরীতে বিক্ষোভ মিছিল করেছে মহানগর যুবদল। গতকাল সোমবার রাতে

সিলেট মহানগর জামায়াতের কর্মপরিষদের সভা জনস্বার্থে সিলেটের ডিসি সরওয়ার আলমের প্রত্যাহারের

সিলেট মহানগর জামায়াতের কর্মপরিষদের সভা জনস্বার্থে সিলেটের ডিসি সরওয়ার আলমের প্রত্যাহারের

আদেশ বাতিল করুন : মুহাম্মদ ফখরুল ইসলাম জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, জুলাই

দোয়ারাবাজারে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

দোয়ারাবাজারে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

দোয়ারাবাজার প্রতিনিধি: দুর্যোগ মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি জোরদার এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে দোয়ারাবাজার উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক সভা অনুষ্ঠিত