admin

প্রকাশিত: 1:22 PM, February 6, 2026

পর্যটন, স্বাস্থ্য ও চা শিল্পে উন্নয়নের প্রতিশ্রুতি মিঠুর

পর্যটন, স্বাস্থ্য ও চা শিল্পে উন্নয়নের প্রতিশ্রুতি মিঠুর

জুড়ী প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জুড়ী ও বড়লেখা উপজেলা নিয়ে গঠিত মৌলভীবাজার-১ আসনে ধানের শীষ প্রতীকে বিএনপি’র মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমেদ। এ অঞ্চলে তিনি ‘মিঠু’ নামেই বেশি পরিচিত। শেখ হাসিনার শাসনামলে জীবনের ঝুঁকি নিয়ে দলীয় কর্মসূচি বাস্তবায়ন ও নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে তিনি দুই উপজেলার প্রতিটি এলাকায় চষে বেড়িয়েছেন।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০ দলীয় জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করে তিনি সাধারণ মানুষের ব্যাপক সমর্থন পান। যদিও ভোট শুরুর দুই ঘণ্টার মধ্যেই সরকারি দলের সন্ত্রাসী বাহিনী ভোটকেন্দ্রগুলো দখল করে নেয় বলে অভিযোগ রয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মিঠু প্রতিটি ইউনিয়নে গিয়ে সাধারণ মানুষের কথা ও এলাকার সমস্যার কথা শুনছেন। একইসঙ্গে তিনি নির্বাচিত হলে যেসব পরিকল্পনা বাস্তবায়ন করবেন, সেগুলো তুলে ধরছেন।

বিএনপি চেয়ারপারসন তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির পাশাপাশি নিজ নির্বাচনী এলাকা নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, জুড়ী ও বড়লেখা উপজেলার রাস্তাঘাটসহ গ্রামীণ অবকাঠামো উন্নয়নে আমার সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। এ দুই উপজেলার সরকারি হাসপাতালের চিকিৎসাসেবার মান উন্নয়ন করে সাধারণ মানুষের জন্য পর্যাপ্ত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।

এশিয়ার বৃহত্তম হাকালুকি হাওরকে কেন্দ্র করে পরিকল্পিত পর্যটন প্রকল্প বাস্তবায়ন করা হবে। তিনি আরও বলেন, পরিবেশের ক্ষতি না করে মাধবকুণ্ড জলপ্রপাত, পাহাড় ও অপার সবুজের লীলাভূমি জুড়ী-বড়লেখাকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে কার্যকর উদ্যোগ নেয়া হবে। চা শিল্প প্রসঙ্গে মিঠু বলেন, আমি নিজে চা শিল্পের সঙ্গে সম্পৃক্ত একজন মানুষ। এ শিল্পের সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে আমি অবগত। চায়ের ন্যায্যমূল্য নিশ্চিত করে মালিক ও শ্রমিকদের বিদ্যমান সমস্যাগুলো সমাধানে কাজ করবো। শ্রমিকদের মজুরি বৃদ্ধি ও চা শিল্পের টেকসই উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবো।


সর্বশেষ সংবাদ

তামাবিলে মন্ত্রীর অনুষ্ঠান ঘিরে হট্টগোল ছাত্রদল নেতা মাহফুজ বহিষ্কৃত নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ

তামাবিলে মন্ত্রীর অনুষ্ঠান ঘিরে হট্টগোল ছাত্রদল নেতা মাহফুজ বহিষ্কৃত নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ

স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর মতবিনিময়

গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের মতবিনিময় সভা

গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের মতবিনিময় সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন চিত্র জনসাধারণের কাছে তুলে ধরতে হবে: সাহেদ আহমদ সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে মতবিনিময় সভা

ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত হলেই দেশে কর্মসংস্থান সৃষ্টি হবে: ইমদাদ চৌধুরী

ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত হলেই দেশে কর্মসংস্থান সৃষ্টি হবে: ইমদাদ চৌধুরী

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, দেশে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি হলে ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে

উছমানপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী রেদওয়ান আহমদ

উছমানপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী রেদওয়ান আহমদ

আসন্ন উছমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন সিলেট জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মো. রেদওয়ান

আমরা জুলাই যোদ্ধা দক্ষিণ সুরমা উপজেলা সমন্বয় কমিটি গঠন

আমরা জুলাই যোদ্ধা দক্ষিণ সুরমা উপজেলা সমন্বয় কমিটি গঠন

আহ্বায়ক রুবেল আহমদ, সদস্য সচিব হুমায়ন রসিদ আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা ও এমআইএস (MIS)-এর কাজ ত্বরান্বিত করার লক্ষে ‘আমরা জুলাই

সিলেট রেঞ্জে মাসিক অপরাধ পর্যালোচনা ও শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা সভা

সিলেট রেঞ্জে মাসিক অপরাধ পর্যালোচনা ও শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা সভা

স্টাফ রিপোর্টার: সিলেট রেঞ্জের সেপ্টেম্বর/২০২৬ খ্রি. মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা এবং আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা

সিলেট জেলা বিএনপির সদস্য সচিব পদে আলোচনায় চৌধুরী শাহীন

সিলেট জেলা বিএনপির সদস্য সচিব পদে আলোচনায় চৌধুরী শাহীন

দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা ও রাজপথের অভিজ্ঞতার মূল্যায়নে সিলেট জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে সাবেক ছাত্রনেতা কামরুল হাসান

দুই দশকের অনৈতিক সাম্রাজ্য, কিশোর গ্যাং ও মদদদাতাদের অন্ধকার জাল

দুই দশকের অনৈতিক সাম্রাজ্য, কিশোর গ্যাং ও মদদদাতাদের অন্ধকার জাল

অপরাধের বিষাক্ত থাবায় ভাগারপাড় সিলেটের জালালাবাদ থানাধীন ভাগারপাড় গ্রামটি বাহ্যিক শান্ত মনে হলেও গত দুই দশক ধরে এক অন্ধকার অপরাধ