admin
প্রকাশিত: 4:52 PM, February 19, 2026
কানাইঘাট প্রতিনিধি:
সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান বলেছেন, সরকারের যাবতীয় উন্নয়ন মূলক কার্যক্রম ও জনসাধারণের জন্য নেয়া সেবাসমূহ বাস্তবায়নে সরকারি কর্মকর্তা, কর্মচারী, জনপ্রতিনিধিদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। কানাইঘাট-জকিগঞ্জ উন্নয়ন সহ সবদিক থেকে পিছিয়ে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ইতিমধ্যে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন, পর্যায়ক্রমে সরকারের সকল দপ্তরের সাথে যোগাযোগ রেখে এ অঞ্চলের মানুষের প্রাপ্তি-প্রত্যাশা পূরণে তিনি জনসাধারনের খাদেম হিসেবে কাজ করে যাবেন।
নব-নির্বাচিত এমপি মুফতি মোহাম্মদ আবুল হাসান গতকাল বুধবার কানাইঘাট উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদ্যাপন উপলক্ষে এক প্রস্তুতি মূলক সভা ও উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের মাসিক সমন্বয় সভার পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি প্রাথমিক শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার মূল ফাউন্ডেশন হচ্ছে প্রাথমিক বিদ্যালয়। শিক্ষকরা আন্তরিকতার সহিত কোমলমতি শিক্ষার্থীদের পাঠদানের মাধ্যমে তাদেরকে আগামী দিনে সু-নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, শিক্ষাক্ষেত্রে কানাইঘাট পিছিয়ে রয়েছে শিক্ষকরা যদি আন্তরিক হন তাহলে প্রাথমিক শিক্ষার গুণগত মান ব্যাপক পরিবর্তন ঘটবে। দলমতের উর্ধ্বে উঠে কানাইঘাট ও জকিগঞ্জের উন্নয়ন মূলক কর্মকান্ড ও সকল সমস্যা বাস্তবায়ন আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সভায় দু’টি উপজেলার মানুষ ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে তাকে বিপুল ভোটে নির্বাচিত করায় অভিনন্দন জানান, সেই সাথে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেয়ার নির্বাচনের সাথে জড়িত সকল কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান সাংসদ মুফতি মোহাম্মদ আবুল হাসান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান শাকিলের সভাপতিত্বে সভায় উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা জামায়াতে ইসলামী ও খেলাফত মজলিস সহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। সভার শুরুতে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে নবনির্বাচিত সাংসদ মুফতি আবুল হাসানকে ফুলেল শুভেচ্ছা জানান নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান শাকিল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাপস চক্রবর্তী তুষার, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম সহ সরকারি কর্মকর্তাবৃন্দ।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার বলেছেন,
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের তুরুকভাগ (পশ্চিমপাড়া) গ্রামে পুলিশের এক এএসআইসহ একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে বসতভিটার জমি
পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ আজ বুধবার হযরত শাহজালাল (রঃ) এর দরগাহ শরীফ প্রাঙ্গণ
বিশ্বনাথ প্রতিনিধি: আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় নিজের পৈত্রিক ভুমিতে কোটি টাকা ব্যায়ে প্রতিষ্ঠা করছেন আল্লাহ পবিত্র ঘর মসজিদ ও মাদ্রাসা।
চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী, অনুদানের অর্থ এবং অসহায়-দুস্থ নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে
মিশিগান (ইউএসএ) প্রতিনিধি: আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন অফ মিশিগান ইউএসএ-এর ‘ফ্যামিলি ডিনার-২০২৬’। গত শনিবার (২২
স্টাফ রিপোর্টার: সিলেটের শাহপরান (রহ.) মাজার মার্কেটের ব্যবসায়ী শাহাবুদ্দিন হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে জালাল নামে এক যুবককে আটক করেছে