admin
প্রকাশিত: 6:19 AM, August 16, 2026
জনদুর্ভোগ নিরসনে লোডশেডিং নিয়ন্ত্রণ ও সুষম বণ্টনের দাবি
সারাদেশের ন্যায় সিলেটেও জনদুর্ভোগ নিরসনে লোডশেডিং নিয়ন্ত্রণ, বিদ্যুতের সুষম বণ্টনসহ বিভিন্ন দাবিতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সিলেট বিভাগীয় প্রধান প্রকৌশলীসহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন সিলেট জেলা ও মহানগর জামায়াত নেতৃবৃন্দ।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে সিলেট নগরীর নবাবরোডস্থ পিডিবির বিভাগীয় কার্যালয়ে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল ও সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী উপস্থিত ছিলেন। পিডিবির সিলেট বিভাগীয় প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার ইমাম হোসেনসহ শীর্ষ কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, সিলেটের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষ, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিদ্যুৎ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা, ব্যবসা-বাণিজ্য, শিল্প-কারখানা ও শিক্ষাব্যবস্থার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাই বিদ্যুৎ সরবরাহে কোনো ধরনের বৈষম্য হলে এর নেতিবাচক প্রভাব পুরো জনজীবনে পড়ে। সিলেটের মানুষের দুর্ভোগের বিষয়টি বিবেচনা করে কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করে এ অঞ্চলের জন্য বিদ্যুতের বরাদ্দ বাড়াতে হবে।
তিনি বলেন, বিশেষ করে রাত ও অফিস সময়ে লোডশেডিং বন্ধ করতে হবে। দিনের গুরুত্বপূর্ণ সময়ে ব্যবসা-বাণিজ্য ও অফিস-আদালতের কার্যক্রম পরিচালিত হয়। এ সময় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হলে ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হন। একইভাবে রাতে লোডশেডিং হলে শিক্ষার্থী, রোগী, নারী, শিশু ও বয়স্কদের দুর্ভোগ বাড়ে। তাই লোডশেডিংয়ের ক্ষেত্রে সময় ও প্রয়োজন বিবেচনায় নিয়ে বাস্তবসম্মত ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে।
মুহাম্মদ ফখরুল ইসলাম আরও বলেন, সিলেট দেশের একটি গুরুত্বপূর্ণ বিভাগীয় শহর ও পর্যটনকেন্দ্র। এখানকার অর্থনৈতিক কর্মকাণ্ড ক্রমেই বিস্তৃত হচ্ছে। ব্যবসা-বাণিজ্য, শিল্পপ্রতিষ্ঠান, হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা জরুরি। বিদ্যুৎ সংকটের কারণে যাতে কোনো ব্যবসায়ী বা প্রতিষ্ঠান ক্ষতির মুখে না পড়ে, সে বিষয়টিও কর্তৃপক্ষকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।
তিনি বলেন, বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডের বিষয়টি কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত হলেও সিলেটের বাস্তব পরিস্থিতি তুলে ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কার্যকর যোগাযোগ করা সম্ভব। আমরা আশা করি, পিডিবির স্থানীয় কর্মকর্তারা সিলেটের মানুষের দুর্ভোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে কেন্দ্রের কাছে বিষয়টি তুলে ধরবেন এবং সিলেটের জন্য প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করতে উদ্যোগী হবেন।
সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান বলেন, যেহেতু রাত ৮টায় দোকানপাট বন্ধ করা হচ্ছে, সেহেতু দিনের বেলায় বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করতে হবে। ব্যবসা-বাণিজ্য যদি ঠিকমতো না হয়, তাহলে অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। ব্যবসায়ী ও সাধারণ মানুষের স্বার্থে দিনের গুরুত্বপূর্ণ সময়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন।
পিডিবির সিলেট বিভাগীয় প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার ইমাম হোসেন বলেন, গত দুদিন ধরে সিলেট নগরীতে লোডশেডিং হচ্ছে না। যতটুকু চাহিদা, ততটুকু বরাদ্দই পাওয়া গেছে। তবে লোডশেডিংয়ের বিষয়টি সরাসরি জাতীয় গ্রিড থেকে নিয়ন্ত্রণ করা হয়। ফলে স্থানীয় পর্যায়ে এ বিষয়ে অনেক ক্ষেত্রে কিছু করার থাকে না।
তিনি বলেন, বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ার কারণে যে সংকট তৈরি হয়েছে, তা শুধু সিলেটে নয়, সারাদেশেই চলছে। এবিষয়ে কেন্দ্রের সঙ্গে কথা বলা হবে বলেও জানান তিনি।
মতবিনিময় সভায় জামায়াত নেতৃবৃন্দ সিলেটের বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ, জনদুর্ভোগ কমানো এবং বিদ্যুতের সুষম বণ্টন নিশ্চিত করার আহ্বান জানান।
আব্দুর রহমান: সিলেট নগরীর গণপরিবহনের অন্যতম প্রধান বাহন সিএনজিচালিত অটোরিকশা। অফিসগামী মানুষ, শিক্ষার্থী, রোগী ও সাধারণ নাগরিকদের প্রতিদিনের যাতায়াতে এই
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, মদীনা মার্কেট থেকে আনসার ক্যাম্প হয়ে ধোপাছড়া পর্যন্ত সড়কের দুই পাশে
স্টাফ রিপোর্টার: পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সরকারি নির্দেশনা বাস্তবায়ন এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) যথাযথভাবে
বিয়ানীবাজার প্রতিনিধি: সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, “পড়ালেখা শেষ করে বিদেশে গেলেও ভালো কাজ পাওয়া
জকিগঞ্জ প্রতিনিধি: শিক্ষাক্ষেত্রে দুই দশকের বেশি সময়ের অবদান, শিক্ষক প্রশিক্ষণ, প্রযুক্তিনির্ভর পাঠদান, শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা ও সামাজিক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে সিলেটের
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বাদ মাগরিব নগরীর উপশহরস্থ সামাদ ম্যানশনের দলীয় কার্যালয়ে এই
সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন মজুমদারের রুহের মাগফিরাত কামনা করে সিলেট মহানগর
নগরের দক্ষিণ সুরমার জৈনপুরে অবস্থিত ৫১ পীঠের অন্যতম শ্রীশ্রী মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা মহাপীঠে দ্বিতীয়বারের মতো কুমারী পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে।