admin

প্রকাশিত: 4:23 PM, March 12, 2026

পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার অর্ধশতাধিক

পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার অর্ধশতাধিক

স্টাফ রিপোর্টার:

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে সিলেটে আবারও সক্রিয় হয়ে উঠেছে আন্ডারওয়ার্ল্ড। দীর্ঘ বিরতির পর অপরাধী চক্রের তৎপরতা বাড়ায় জনমনে উদ্বেগ দেখা দিয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ শুরু করেছে বিশেষ সাঁড়াশি অভিযান। এরই মধ্যে মহানগরের বিভিন্ন এলাকা থেকে অর্ধশতাধিক ছিনতাইকারী ও অপহরণকারী চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

ছিনতাইয়ের নতুন ধরন ও পুলিশের চ্যালেঞ্জ সূত্রমতে, সম্প্রতি নগরের হাউজিং এস্টেট ও সাগরদীঘির পাড়ে দুর্র্ধষ ছিনতাইয়ের ঘটনা ঘটে। পুলিশ বলছে, অপরাধীরা এখন আগের চেয়ে অনেক বেশি সতর্ক। সিসিটিভি ক্যামেরা এড়াতে তারা মাস্ক কিংবা হেলমেট ব্যবহার করছে, ফলে তাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়ছে। এমনকি অপরাধীদের বড় একটি অংশ একেবারে নতুন, যাদের নাম পুলিশের পূর্বের রেকর্ডে নেই।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল জাকির তার ফেসবুক স্ট্যাটাসে অপরাধীদের হুঁশিয়ারি দিয়ে লিখেছেন, “আমার থানা এলাকায় ছিনতাইকারী বলতে কিছু থাকবে না। সাগরদীঘির পাড়ের ঘটনার পর থেকেই আমি পেছনে লেগে আছি। তাদের অবশ্যই ধরা পড়তে হবে।”

সাফল্য ও জনতা-পুলিশ প্রতিরোধ অভিযানের অংশ হিসেবে সম্প্রতি নগরের তাতীয়পাড়া থেকে একটি ভয়ংকর অপহরণকারী চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এই চক্রটি মানুষকে জিম্মি করে নগ্ন ছবি তুলে ব্ল্যাকমেইল করতো। এদিকে, গত মঙ্গলবার রিকাবীবাজার এলাকায় ছিনতাইয়ের সময় ধাওয়া করে দুইজনকে গ্রেপ্তার করেছে ট্রাফিক পুলিশ। সচেতন নাগরিকরাও বসে নেই; গত কয়েক দিনে রাতের আঁধারে অপকর্ম করার সময় ৬ ছিনতাইকারীকে ধরে পুলিশে সোপর্দ করেছে জনতা।

হাউজিং এস্টেটের ঘটনার ১৭ দিন পর কানাইঘাট থেকে ‘ডাকাত রশিদ’ নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজে এই ঘটনায় ৬ জনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। বাকি ৫ জনকে শনাক্ত করতে রশিদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে রশিদের পরিবার এই ঘটনায় মেন্দিবাগের ‘বাদশা’ ওরফে নাসিরের সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছেন।

নিরাপত্তায় নতুন প্রযুক্তি ও মন্ত্রীদের নির্দেশনা সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গত মঙ্গলবার মেট্রোপলিটন পুলিশের হলরুমে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বস্ত্র, পাট ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিয়ে জানান, পুরো সিলেট নগরকে আইপি ক্যামেরার আওতায় নিয়ে এসে মনিটরিং বাড়ানো হবে।

একই বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, “মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান কাজ।” তিনি পুলিশকে আরও বেশি সক্রিয় ও দৃশ্যমান হওয়ার আহ্বান জানান। বর্তমানে নগরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল বাড়ানো হয়েছে এবং আন্ডারওয়ার্ল্ডের গডফাদারদের ধরতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।


সর্বশেষ সংবাদ

প্রবাসী বিএনপিতে সাংগঠনিক দ্বন্দ্ব ফের আলোচনায় ফ্রান্সে জয়নুল আবেদীন ফারুককে সংবর্ধনা ঘিরে যুবদলের সংঘর্ষ

প্রবাসী বিএনপিতে সাংগঠনিক দ্বন্দ্ব ফের আলোচনায় ফ্রান্সে জয়নুল আবেদীন ফারুককে সংবর্ধনা ঘিরে যুবদলের সংঘর্ষ

স্টাফ রিপোর্টার: বীর মুক্তিযোদ্ধা ও নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন ফারুকের ফ্রান্স সফরকে কেন্দ্র করে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে

আইনজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অপরিহার্য: এমপি এমরান চৌধুরী

আইনজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অপরিহার্য: এমপি এমরান চৌধুরী

‎সিলেট-৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আয়কর আইন ও বিধিমালা অত্যন্ত গতিশীল। রাষ্ট্র পরিচালনার জন্য রাজস্ব সংগ্রহে

জিয়া মঞ্চ গোলাপগঞ্জ উপজেলার ৬৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

জিয়া মঞ্চ গোলাপগঞ্জ উপজেলার ৬৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

গোলাপগঞ্জ উপজেলার ৬৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার (৬ আগস্ট) সিলেট জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মো:

সিলেটের চা শিল্প সবুজ সমৃদ্ধির অন্তরালে চা শ্রমিকের জীবনসংগ্রাম উৎফল বড়ুয়া

সিলেটের চা শিল্প সবুজ সমৃদ্ধির অন্তরালে চা শ্রমিকের জীবনসংগ্রাম উৎফল বড়ুয়া

বাংলাদেশের অর্থনীতির ইতিহাসে চা শিল্প একটি গৌরবময় অধ্যায়। সবুজে মোড়ানো সিলেটের পাহাড়ি ঢালে বিস্তৃত চা-বাগান শুধু প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক নয়;

জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা

জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানকে বাংলাদেশের ইতিহাসে

সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

পরিবেশ রক্ষা ও জলবায়ু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) জাতীয় কমিটি ও সিলেট অঞ্চল কমিটির যৌথ উদ্যোগে

কর আইনজীবী সমিতির ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

কর আইনজীবী সমিতির ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

কর অঞ্চল-সিলেটের কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরা বলেছেন, করদাতাদের নিরবচ্ছিন্ন ও সহজ সেবা প্রদান নিশ্চিত করতে এবং দেশের অর্থনৈতিক ভিত

কণ্ঠ ও যন্ত্রের মেলবন্ধনে নতুন দিগন্ত সিলেট মিউজিক এসোসিয়েশনের প্রতিষ্টাকালীন কমিটি ঘোষণা

কণ্ঠ ও যন্ত্রের মেলবন্ধনে নতুন দিগন্ত সিলেট মিউজিক এসোসিয়েশনের প্রতিষ্টাকালীন কমিটি ঘোষণা

সিলেটের কণ্ঠ ও যন্ত্রশিল্পীদের সুসংগঠিত করার লক্ষ্যে ‘সিলেট মিউজিক অ্যাসোসিয়েশন’-এর ২০২৬–২০২৯ মেয়াদের ২১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।