admin
প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৬
স্টাফ রিপোর্টার:
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, রেমিট্যান্স যোদ্ধাদের উপার্জিত অর্থেই মন্ত্রণালয়ের চাকা ঘোরে। তাই তাদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে যা যা প্রয়োজন, তার সবটুকুই করা হবে। বিশেষ করে, প্রবাসীদের মরদেহ কোনো খরচ ছাড়াই দেশে ফিরিয়ে আনার বিষয়ে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গতকাল মঙ্গলবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রাঙ্গণে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে নতুন যুক্ত হওয়া দুটি ফ্রিজিং অ্যাম্বুলেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “প্রবাসীরা বিদেশে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। তারা প্রত্যেকেই একেকটি উড়ন্ত পতাকা। তাদের অবদান কেবল অর্থনৈতিক নয়, বরং স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক ক্ষেত্রেও অনস্বীকার্য। তাদের এই ত্যাগের যথাযথ স্বীকৃতি ও মূল্যায়ন হওয়া বাঞ্চনীয়।”
নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আরিফুল হক চৌধুরী বলেন, “আমরা নতুন দায়িত্বে এসেছি। আগামী ১৮০ দিনের মধ্যে প্রবাসীদের কল্যাণে দেওয়া আমাদের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করব।”
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী নুরুল হক প্রবাসীদের বিএমইটি রেজিস্ট্রেশন নিশ্চিত করার ওপর জোর দেন। তিনি জানান, নতুন এই ফ্রিজিং অ্যাম্বুলেন্সগুলো আন্তর্জাতিক মান বজায় রেখে প্রবাসীদের মরদেহ বিমানবন্দর থেকে গন্তব্যে পৌঁছাতে এবং পরিবারের ভোগান্তি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রবাসী মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যাহ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার মো. গোলাম সারোয়ার ভূঁইয়া সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী হতে চাই না, উদ্ভাবক হতে চাই। সিলেটের তরুণদের মাঝে
সুষ্ঠু তদন্তের দাবি স্থানীয়দের স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলায় যুবদল নেতা হিসেবে পরিচিত ‘ব্রয়লার সেলিম’-এর বিরুদ্ধে মাদক সেবন এবং এলাকায়
স্টাফ রিপোর্টার: ধর্ষণ মামলায় গ্রেপ্তার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা মো. জিসান আহম্মেদ প্রধানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তার
ইকবাল বাহার, কানাইঘাট: সিলেটের অন্যতম বর্ষীয়ান রাজনীতিবিদ, জামায়াতের সাবেক কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সাবেক এমপি, প্রখ্যাত আলেমে দ্বীন
গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে স্বামীর বাড়িতে গৃহবধূ ঝুমকি রাণী দেবকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দাবি করে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে
মো.আল আমীন, জগন্নাথপুর: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে করণীয় শীর্ষক কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার
জকিগঞ্জ প্রতিনিধি: পরিবারের অভাব দূর করতে এক বছর আগে ঋণ করে সৌদি আরব গিয়েছিলেন সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের মাতারগ্রামের
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ উপজেলায় একটি বাড়ির বারান্দা থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৫২