admin
প্রকাশিত: 6:22 AM, March 31, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বর্তমান সরকার দেশের স্বাস্থ্যসেবার মান বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে। সরকারের নির্দেশনা অনুযায়ী সিলেট নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করা হবে। সিসিক পরিচালিত স্বাস্থ্যসেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে আরও জনবান্ধব ও সেবামুখী করা হবে।
গতকাল সোমবার নগরের ধোপাদিঘিরপাড়ে অবস্থিত ‘বিনোদিনী নগর মাতৃসদন কেন্দ্র’ এবং বাগবাড়িতে ‘বর্ণমালা প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র’ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
পরিদর্শনকালে সিসিক প্রশাসক কেন্দ্র দুটির বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি কর্মরত চিকিৎসক ও কর্মচারীদের অত্যন্ত আন্তরিকতার সাথে রোগীদের সেবা দেওয়ার নির্দেশ দেন।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “একটি পরিষ্কার-পরিচ্ছন্ন ও আধুনিক নগর গড়ার পাশাপাশি নাগরিকদের সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকার সুযোগ নিশ্চিত করা আমাদের দায়িত্ব। আমরা প্রতিটি নগরবাসীর দোরগোড়ায় উন্নত প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর।”
তিনি আরও জানান, সিলেট নগরীর বিভিন্ন ওয়ার্ডে সিটি কর্পোরেশন পরিচালিত ৮টি নগর স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে অত্যন্ত স্বল্পমূল্যে মানসম্মত চিকিৎসা সেবা প্রদান করা হয়। নগরবাসীকে এই সুযোগ গ্রহণ করার জন্য তিনি উদাত্ত আহ্বান জানান।
পরিদর্শনকালে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে আসা এক প্রবাসীকে চড় মারার অভিযোগ উঠেছে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীনের
দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীদের
স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল নেতৃত্ব দান কারীদের বাদ দিয়ে নিরপরাধ শ্রমজীবী মানুষকে গ্রেপ্তারের অভিযোগ
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন সত্য, ন্যায়, মানবতা ও কল্যাণের পথে চলার শিক্ষা
নিউইয়র্ক প্রতিনিধি: যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট, মূলধারার রাজনীতিবিদ, বিসিএ ইউকের সাবেক প্রেসিডেন্ট ও প্রখ্যাত ব্যবসায়ী পাশা খন্দকার এমবিই-এর যুক্তরাষ্ট্রে আগমন
*কোটি টাকার মেলা বাণিজ্য ও নাম ভাঙানোর গুরুতর অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিলেট জেলা আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একে অপরের ধর্মীয় উৎসব ও আনন্দে অংশগ্রহণের মধ্য দিয়েই আমাদের পারস্পরিক ভালোবাসা,