admin
প্রকাশিত: 7:52 AM, June 29, 2026
ফ্রান্স প্রতিনিধি:
ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলের টম্বলেন শহরে একটি প্যারাশুট প্রশিক্ষণ স্কুলের বেসামরিক বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ বিমানে থাকা ১১ জন নিহত হয়েছেন। গতকাল রবিবার স্থানীয় সময় সকাল প্রায় ১১টার দিকে ন্যান্সি-এসে (ঘধহপু-ঊংংবু) বিমানবন্দরের অদূরে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসন ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বিমানটি একটি প্যারাশুট প্রশিক্ষণ স্কুলের ছিল। এতে একজন পাইলট, পাঁচজন প্রশিক্ষক এবং পাঁচজন প্রশিক্ষণার্থী ছিলেন। দুর্ঘটনায় তাদের সবাই নিহত হন।
মুর্ত-এ-মোজেল (গবঁৎঃযব-বঃ-গড়ংবষষব) অঞ্চলের প্রিফেক্ট ইভ সেগুই জানান, বিমানটি উড্ডয়নের পরপরই যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়ে প্রায় খাড়াভাবে নিচে আছড়ে পড়ে। বিমানটি একটি জনবসতিপূর্ণ এলাকার পাশে বিধ্বস্ত হলেও অল্পের জন্য বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। মাটিতে থাকা কোনো ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
দুর্ঘটনার পর ঘটনাস্থল ঘিরে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। প্রশাসন সাধারণ মানুষকে বিমানবন্দরসংলগ্ন এলাকা এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে। উদ্ধারকারী দল, দমকল ও চিকিৎসাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শনে গেছেন। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে বিচার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে স্থানীয় প্রশাসন। বিমান দুর্ঘটনার কারণ নির্ধারণে বিশেষজ্ঞরা বিমানের ধ্বংসাবশেষ পরীক্ষা করছেন এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য সংগ্রহ করা হচ্ছে।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের ভাসকুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান, সিলেটের কৃতি সন্তান অধ্যাপক ডাক্তার নিয়াজ আহমদ চৌধুরীকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের
আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন। নবগঠিত
সামাজিক সংগঠন লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির (জেলা ৩১৫ বি১, বাংলাদেশ)-২০২৬ সালের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদানের কার্যকারিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ শিক্ষক সভা
মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি চালুর
স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন মহল
স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’ (সীমান্ত