admin
প্রকাশিত: ৬:২৭ পূর্বাহ্ণ, জুন ১০, ২০২৬
সিলেটের আম্বরখানাস্থ বেসরকারি চিকিৎসাকেন্দ্র ‘ফ্রিডম জেনারেল হাসপাতাল’-এর বিরুদ্ধে প্রসূতি সেবায় চরম অবহেলার গুরুতর অভিযোগ উঠেছে। নরমাল ডেলিভারির মাত্র কয়েকদিন পর এক নবজাতকের মায়ের শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে। শেষ মুহূর্তে একজন নার্সের জরুরি হস্তক্ষেপে তিনি বড় ধরনের বিপদ থেকে রক্ষা পান বলে জানা গেছে। ভুক্তভোগী নারী সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার বিবরণ দিয়ে ক্ষোভ প্রকাশ করার পর বিষয়টি প্রকাশ্যে আসে।
ভুক্তভোগী নারীর ফেইসবুক পোস্ট অনুযায়ী, গত ৫ জুন ফ্রিডম জেনারেল হাসপাতালে তার নরমাল ডেলিভারি সম্পন্ন হয়। প্রথম দুই দিন পরিস্থিতি স্বাভাবিক থাকলেও এরপর থেকেই তিনি তীব্র শারীরিক জটিলতায় ভুগতে শুরু করেন। গত শনিবার সকালে তার অবস্থার আরও অবণতি হলে তিনি চরম সংকটে পড়েন।
তার অভিযোগ, প্রসূতি-পরবর্তী সঠিক পর্যবেক্ষণের অভাবে শরীরের অভ্যন্তরীণ কিছু অংশ নিচের দিকে নেমে আসতে থাকে, যা তাকে চরম আতঙ্কের মধ্যে ফেলে দেয়। একপর্যায়ে তিনি তানজিনা আক্তার নামের একজন নার্সের সহায়তা নেন। পরবর্তীতে ওই নার্স এসে জরুরি ব্যবস্থা গ্রহণ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুক্তভোগী মা লিখেছেন, আর একটু হলে হয়তো সারাজীবনের জন্য শেষ হয়ে যেতাম। আজ আমি প্রাণে বেঁচে গেছি।
এই বিষয়ে জানতে চাইলে ফ্রিডম জেনারেল হাসপাতালের ম্যানেজার মাসুদ রানা কোনো স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি। তিনি বলেন, আমি ফাইল না দেখে এই মুহূর্তে নির্দিষ্ট করে কিছু বলতে পারব না।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সিলেটের স্থানীয় বাসিন্দা এবং সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে। হাসপাতালের প্রসূতি সেবার মান, চিকিৎসা-পরবর্তী নিবিড় পর্যবেক্ষণ এবং রোগীর নিরাপত্তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন।
ফ্রান্স প্রতিনিধি: দীর্ঘ ১৭ বছরের সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে যুক্তরাষ্ট্র যুবদলের একটি শক্তিশালী, গ্রহণযোগ্য ও কার্যকর কমিটি ঘোষণার দাবি জোরালো হয়ে
স্টাফ রিপোর্টার সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে ঢাকা পুলিশ সদরদপ্তরের ডিআইজি সারোয়ার মুর্শেদ
‘টেকনোলজি, জাস্টিস এবং ইনস্টিটিউশনাল রেজিলিয়েন্স ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে শেষ হয়েছে দুইদিনব্যাপী ন্যাশনাল ইন্টারডিসিপ্লিনারি
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে সিলেটের নবাগত জেলা
নির্বাচনে সার্বক্ষণিক পাশে থাকা প্রার্থীর প্রতি ঝুঁকছেন ভোটাররা গোলাপগঞ্জ (প্রতিনিধি) সিলেট: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সিলেটের গোলাপগঞ্জে সম্ভাব্য
আক্তার হোসেন: সবাই মিলে শপথ করি, মাদকমুক্ত সমাজ গড়ি এই স্লোগানকে সামনে রেখে মাদকের অভিশাপ থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে সিলেটে
ফ্রান্স প্রতিনিধি: সামাজিক ব্যবসার মাধ্যমে উন্নয়ন ও কর্মসংস্থানের নতুন মডেল গড়তে ইতালিতে চালু হচ্ছে ‘মেডিটেরেনিয়ান সোশ্যাল ইনোভেশন ডিস্ট্রিক্ট’। প্রফেসর মুহাম্মদ
হবিগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে বৃত্তি পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার