admin
প্রকাশিত: 6:07 PM, April 5, 2026
স্টাফ রিপোর্টার:
হাওরের জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ফসল রক্ষা বাঁধ নির্মাণে নজিরবিহীন অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪টায় সিলেট নগরীতে ‘পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা’ (পোহাস)-এর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে সিলেটের সুশীল সমাজের প্রতিনিধি, পরিবেশকর্মী, কৃষক প্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন। বক্তারা অভিযোগ করেন, নির্ধারিত সময় পার হয়ে গেলেও অনেক বাঁধের কাজ অর্ধেকও শেষ হয়নি, যা কৃষকের সোনালি ফসলকে চরম ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে।
ক্ষয়ক্ষতির চিত্র ও অনিয়মের অভিযোগ: পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা তার লিখিত বক্তব্যে জানান, কয়েক দিনের টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় সুনামগঞ্জের ১২টি উপজেলার অর্ধশত হাওরে অন্তত ২ হাজার হেক্টর জমির ফসল ইতিমধ্যে তলিয়ে গেছে। তিনি বলেন, “২৮ ফেব্রুয়ারির মধ্যে বাঁধের কাজ শেষ হওয়ার কথা থাকলেও অনেক জায়গায় অর্ধেক কাজও হয়নি। ৯ মার্চ আমরা প্রশাসনকে সতর্ক করলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বাঁধের কাজে জড়িত দুর্নীতিবাজদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে হবে।”
বক্তাদের ক্ষোভ: বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সভাপতি জামিল আহমেদ চৌধুরী বলেন, “পানিতে ফসল তলিয়ে যাওয়ায় ঋণগ্রস্ত কৃষকরা আজ দিশেহারা। ফসলের পাশাপাশি গবাদিপশুর খাদ্য সংকটও ঘনীভূত হচ্ছে।”
সিলেট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদুল্লাহ শহীদুল ইসলাম বলেন, “অস্থায়ী বাঁধ এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘমেয়াদি পরিকল্পনা ছাড়া হাওর রক্ষা সম্ভব নয়।” সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী কৃষকদের দাবির কথা উল্লেখ করে বলেন, দ্রুত স্লুইসগেট স্থাপন ও খাল পুনঃখনন এখন সময়ের দাবি।
মানববন্ধন থেকে বক্তারা হাওর রক্ষায় বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন, জরুরি ভিত্তিতে হাওরের জলাবদ্ধতা নিরসন করা। নদী খনন, গুরুত্বপূর্ণ পয়েন্টে স্লুইসগেট স্থাপন ও পুরাতন খালগুলো পুনঃখনন। ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত ক্ষতিপূরণ ও সরকারি প্রণোদনা প্রদান। অস্থায়ী মাটির বাঁধের পরিবর্তে কারিগরি বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে আধুনিক ও টেকসই হাওর ব্যবস্থাপনা পরিকল্পনা গ্রহণ।
পোহাস সাধারণ সম্পাদক পিযুষ পুরকায়স্থ টিটুর সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন অ্যাডভোকেট ইরফানুজ্জামান, ইকরামুল কবির, সাবেক ইউপি চেয়ারম্যান আমানুর রাজা চৌধুরী, লুৎফুর রহমানসহ বিভিন্ন উপজেলার প্রতিনিধি ও সচেতন নাগরিকরা। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, কৃষকের পেটে লাথি মেরে যারা বাঁধের টাকা লোপাট করছে, তাদের ছাড় দেওয়া হবে না।
স্টাফ রিপোর্টার: বীর মুক্তিযোদ্ধা ও নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন ফারুকের ফ্রান্স সফরকে কেন্দ্র করে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে
সিলেট-৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আয়কর আইন ও বিধিমালা অত্যন্ত গতিশীল। রাষ্ট্র পরিচালনার জন্য রাজস্ব সংগ্রহে
গোলাপগঞ্জ উপজেলার ৬৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার (৬ আগস্ট) সিলেট জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মো:
বাংলাদেশের অর্থনীতির ইতিহাসে চা শিল্প একটি গৌরবময় অধ্যায়। সবুজে মোড়ানো সিলেটের পাহাড়ি ঢালে বিস্তৃত চা-বাগান শুধু প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক নয়;
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানকে বাংলাদেশের ইতিহাসে
পরিবেশ রক্ষা ও জলবায়ু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) জাতীয় কমিটি ও সিলেট অঞ্চল কমিটির যৌথ উদ্যোগে
কর অঞ্চল-সিলেটের কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরা বলেছেন, করদাতাদের নিরবচ্ছিন্ন ও সহজ সেবা প্রদান নিশ্চিত করতে এবং দেশের অর্থনৈতিক ভিত
সিলেটের কণ্ঠ ও যন্ত্রশিল্পীদের সুসংগঠিত করার লক্ষ্যে ‘সিলেট মিউজিক অ্যাসোসিয়েশন’-এর ২০২৬–২০২৯ মেয়াদের ২১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।