admin
প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৬
শান্তিগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কয়ছর আহমদ বলেছেন, দেশের মানুষ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে বিএনপিকে বিজয়ী করেছে। ইতিহাসের সর্বোচ্চ আসন নিয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করেছে। দেশবাসী বিএনপির ওপর যে আস্থা রেখেছে, তার মূল্যায়ন করা হবে ব্যাপক উন্নয়নের মাধ্যমে।
গতকাল রবিবার সন্ধ্যায় শান্তিগঞ্জ উপজেলার পাগলা সরকারি হাইস্কুল ও কলেজ মাঠে উপজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নির্বাচনী এলাকার সকল শ্রেণীপেশার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কয়ছর আহমদ বলেন, “আপনারা আমাকে যে বিপুল ভোটে নির্বাচিত করেছেন, তার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারব না। তবে আমি কথা দিচ্ছি, নির্বাচনকালীন সময়ে আপনাদের দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি আমি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব।”
উপজেলা বিএনপির আহ্বায়ক হাজি জালাল উদ্দিনের সভাপতিত্বে এবং প্রথম যুগ্ম আহ্বায়ক রওশন খাঁন সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন, জেলা বিএনপি নেতা ফারুক আহমদ, অ্যাডভোকেট মল্লিক মোহাম্মদ মইনউদ্দিন সুহেল। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। ইফতার মাহফিলে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং কয়েক হাজার সাধারণ মানুষ অংশ নেন।
ফ্রান্স প্রতিনিধি: দীর্ঘ ১৭ বছরের সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে যুক্তরাষ্ট্র যুবদলের একটি শক্তিশালী, গ্রহণযোগ্য ও কার্যকর কমিটি ঘোষণার দাবি জোরালো হয়ে
স্টাফ রিপোর্টার সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে ঢাকা পুলিশ সদরদপ্তরের ডিআইজি সারোয়ার মুর্শেদ
‘টেকনোলজি, জাস্টিস এবং ইনস্টিটিউশনাল রেজিলিয়েন্স ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে শেষ হয়েছে দুইদিনব্যাপী ন্যাশনাল ইন্টারডিসিপ্লিনারি
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে সিলেটের নবাগত জেলা
নির্বাচনে সার্বক্ষণিক পাশে থাকা প্রার্থীর প্রতি ঝুঁকছেন ভোটাররা গোলাপগঞ্জ (প্রতিনিধি) সিলেট: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সিলেটের গোলাপগঞ্জে সম্ভাব্য
আক্তার হোসেন: সবাই মিলে শপথ করি, মাদকমুক্ত সমাজ গড়ি এই স্লোগানকে সামনে রেখে মাদকের অভিশাপ থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে সিলেটে
ফ্রান্স প্রতিনিধি: সামাজিক ব্যবসার মাধ্যমে উন্নয়ন ও কর্মসংস্থানের নতুন মডেল গড়তে ইতালিতে চালু হচ্ছে ‘মেডিটেরেনিয়ান সোশ্যাল ইনোভেশন ডিস্ট্রিক্ট’। প্রফেসর মুহাম্মদ
হবিগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে বৃত্তি পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার