admin
প্রকাশিত: 7:39 AM, June 6, 2026
বিশ্বনাথ প্রতিনিধি:
বিশ্বনাথের লামাকাজী ইউনিয়নের সোনাপুর গ্রামের এক হতদরিদ্র পরিবার কে সোনাপুর চ্যারিটি গ্রুপের ব্যবস্থাপনায় গৃহ নির্মাণ করে দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে সোনাপুর চ্যারিটি গ্রুপের স্বেচ্ছাসেবক ও দায়িত্বশীল নেতৃবৃন্দ দরিদ্র পরিবার কে বসবাসের জন্য আনুষ্ঠানিক ভাবে ঘরটি হস্তান্তর করেন। সোনাপুর চ্যারিটি গ্রুপের পরিচালক যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক আলহাজ্ব আজিজুর রহমান এর আত্মীয় সিলেটের কুলাউড়া নিবাসী যুক্তরাজ্য প্রবাসী মইদুজ্জামান রুজেল এর পিতার রুহের মাগফেরাত কামনায় ও তাঁর অর্থায়নে ২ লক্ষ ৩৭ হাজার টাকা ব্যায়ে সোনাপুর গ্রামের দরিদ্র আব্দুল করিমকে এই গৃহটি নির্মাণ করে দেওয়া হয়। সোনাপুর চ্যারিটি গ্রুপের ব্যাবস্থাপনায় দরিদ্র বিভিন্ন পরিবারের মাঝে এপর্যন্ত ৮ ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। এসময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চ্যারিটি গ্রুপের ট্রেজার আতাউর রহমান, চ্যারিটি সদস্য এখলাছুর, তারেকুল ইসলাম সহ গ্রুপের স্বেচ্ছাসেবকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের ভাসকুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান, সিলেটের কৃতি সন্তান অধ্যাপক ডাক্তার নিয়াজ আহমদ চৌধুরীকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের
আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন। নবগঠিত
সামাজিক সংগঠন লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির (জেলা ৩১৫ বি১, বাংলাদেশ)-২০২৬ সালের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদানের কার্যকারিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ শিক্ষক সভা
মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি চালুর
স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন মহল
স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’ (সীমান্ত