admin
প্রকাশিত: 9:36 AM, February 15, 2026
আসন্ন মাহে রমজান উপলক্ষে সিলেটের বিশ্বনাথ উপজেলায় অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে হাজী মহরম চ্যারিটি অর্গানাইজেশন ইউকে ট্রাস্ট। ট্রাস্টের পক্ষ থেকে স্থানীয় তিনশত পরিবারের মধ্যে পবিত্র রমজানের খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গত বুধবার দুপুরে বিশ্বনাথ উপজেলার ৪নং রামপাশা ইউনিয়নের দোহাল মাদরাসা বাড়িতে এক অনুষ্ঠানের মাধ্যমে এই খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।
হাজী মহরম চ্যারিটি অর্গানাইজেশন ইউকে ট্রাস্টের সভাপতি হাজী মহরম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সিনিয়র নেতা ও ৪নং রামপাশা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী খসরুজ্জামান খসরু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ এডুকেশন ট্রাস্ট ইউকের সদস্য ও যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মজিদ, যুক্তরাজ্য প্রবাসী আছকির আলী, অত্র ওয়ার্ডের মেম্বার জামাল আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসে থেকেও নাড়ির টানে এলাকার আর্তমানবতার সেবায় এগিয়ে আসা অত্যন্ত প্রশংসনীয়। হাজী মহরম চ্যারিটি অর্গানাইজেশন দীর্ঘ দিন ধরে এলাকার দরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। মাহে রমজানে এই খাদ্য সহায়তা সাধারণ মানুষের কষ্ট লাঘবে সহায়ক হবে। আগামীতেও এই ট্রাস্টের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। বিতরণকালে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
স্টাফ রিপোর্টার: জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে আসা এক প্রবাসীকে চড় মারার অভিযোগ উঠেছে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীনের
দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীদের
স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল নেতৃত্ব দান কারীদের বাদ দিয়ে নিরপরাধ শ্রমজীবী মানুষকে গ্রেপ্তারের অভিযোগ
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন সত্য, ন্যায়, মানবতা ও কল্যাণের পথে চলার শিক্ষা
নিউইয়র্ক প্রতিনিধি: যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট, মূলধারার রাজনীতিবিদ, বিসিএ ইউকের সাবেক প্রেসিডেন্ট ও প্রখ্যাত ব্যবসায়ী পাশা খন্দকার এমবিই-এর যুক্তরাষ্ট্রে আগমন
*কোটি টাকার মেলা বাণিজ্য ও নাম ভাঙানোর গুরুতর অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিলেট জেলা আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একে অপরের ধর্মীয় উৎসব ও আনন্দে অংশগ্রহণের মধ্য দিয়েই আমাদের পারস্পরিক ভালোবাসা,