admin

প্রকাশিত: ১:৫২ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২৬

বিসিবি’র পরিচালক কাইয়ুম চৌধুরীকে সিলেটের প্রতিবন্ধী মানুষের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান

বিসিবি’র পরিচালক কাইয়ুম চৌধুরীকে সিলেটের প্রতিবন্ধী মানুষের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান

সিলেটের প্রতিবন্ধী মানুষের পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র পরিচালক ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীকে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে।

গত সোমবার দুপুরে নগর ভবন কার্যালয়ে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বিসিবি’র পরিচালক মনোনীত হওয়ায় সিলেটের প্রতিবন্ধী মানুষের পক্ষে গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন- জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খানের নেতৃত্বে এ সংবর্ধনা প্রদান করা হয়।

রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব আতাউর রহমান খান শামছু’র সভাপতিত্বে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জালালাবাদ এর সম্পাদক মুকতাবিস উন নুর, সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ আব্দুর রফিক, জেলা ক্রীড়া অফিসার নুর হোসেন, ফুলকলি ফুড প্রডাক্ট সিলেট অঞ্চলের ডিজিএম জসিম উদ্দিন, সিলেট বধির সংঘের সভাপতি সিনিয়র সাংবাদিক হাজী এম. আহমদ আলী, রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আল-আমিন আহমেদ নাঈম, জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক আফজাল শিকদার, তাজকিয়া জান্নাত সুইটি প্রমুখ।

অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরীকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা প্রদান করেন প্রতিবন্ধী মানুষের পক্ষে জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান সহ অতিথিবৃন্দ।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, আব্দুল কাইয়ুম চৌধুরী একজন দক্ষ, সৎ ও দূরদর্শী সংগঠক। তিনি ক্রীড়াঙ্গনের উন্নয়নের পাশাপাশি সিলেটের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তিনি দায়িত্বশীলতা, সততা ও কর্মনিষ্ঠার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করেছেন। তাঁর নেতৃত্বে সিলেট সিটি করপোরেশনের নাগরিক সেবার মান আরও উন্নত হচ্ছে এবং উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি এসেছে।

বক্তারা আরও বলেন, ক্রীড়া ও সামাজিক উন্নয়নের সমন্বয়ে আব্দুল কাইয়ুম চৌধুরীর অবদান প্রশংসার দাবিদার। তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্ব সিলেটের উন্নয়নকে আরও বেগবান হওয়ার পাশাপাশি তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে কার্যকর ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে জিডিএফ’র নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সুধীজন উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি


সর্বশেষ সংবাদ

১৭ বছর ধরে কমিটি সংকটে যুক্তরাষ্ট্র যুবদল, দ্রুত কমিটি ঘোষণার দাবি

১৭ বছর ধরে কমিটি সংকটে যুক্তরাষ্ট্র যুবদল, দ্রুত কমিটি ঘোষণার দাবি

ফ্রান্স প্রতিনিধি: দীর্ঘ ১৭ বছরের সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে যুক্তরাষ্ট্র যুবদলের একটি শক্তিশালী, গ্রহণযোগ্য ও কার্যকর কমিটি ঘোষণার দাবি জোরালো হয়ে

এসএমপির নতুন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম

এসএমপির নতুন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম

স্টাফ রিপোর্টার সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে ঢাকা পুলিশ সদরদপ্তরের ডিআইজি সারোয়ার মুর্শেদ

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে জ্ঞান, গবেষণা ও টেকসই উন্নয়নে সেমিনার

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে জ্ঞান, গবেষণা ও টেকসই উন্নয়নে সেমিনার

‘টেকনোলজি, জাস্টিস এবং ইনস্টিটিউশনাল রেজিলিয়েন্স ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে শেষ হয়েছে দুইদিনব্যাপী ন্যাশনাল ইন্টারডিসিপ্লিনারি

সিলেটে জেলা প্রশাসকের সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

সিলেটে জেলা প্রশাসকের সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে সিলেটের নবাগত জেলা

‘প্রবাসী নয়, স্থানীয় নেতৃত্ব’: গোলাপগঞ্জের জনমতে হিসাব-নিকাশ

‘প্রবাসী নয়, স্থানীয় নেতৃত্ব’: গোলাপগঞ্জের জনমতে হিসাব-নিকাশ

নির্বাচনে সার্বক্ষণিক পাশে থাকা প্রার্থীর প্রতি ঝুঁকছেন ভোটাররা গোলাপগঞ্জ (প্রতিনিধি) সিলেট: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সিলেটের গোলাপগঞ্জে সম্ভাব্য

হয়তো আমি থাকবো নয় তো মাদক কারবারি থাকবে: ওসি জালালাবাদ

হয়তো আমি থাকবো নয় তো মাদক কারবারি থাকবে: ওসি জালালাবাদ

আক্তার হোসেন: ‎‎সবাই মিলে শপথ করি, মাদকমুক্ত সমাজ গড়ি এই স্লোগানকে সামনে রেখে মাদকের অভিশাপ থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে সিলেটে

ইতালিতে ইউনূস মডেলের নতুন যাত্রা চালু হচ্ছে ‘মেডিটেরেনিয়ান সোশ্যাল ইনোভেশন ডিস্ট্রিক্ট’

ইতালিতে ইউনূস মডেলের নতুন যাত্রা চালু হচ্ছে ‘মেডিটেরেনিয়ান সোশ্যাল ইনোভেশন ডিস্ট্রিক্ট’

ফ্রান্স প্রতিনিধি: সামাজিক ব্যবসার মাধ্যমে উন্নয়ন ও কর্মসংস্থানের নতুন মডেল গড়তে ইতালিতে চালু হচ্ছে ‘মেডিটেরেনিয়ান সোশ্যাল ইনোভেশন ডিস্ট্রিক্ট’। প্রফেসর মুহাম্মদ

হবিগঞ্জ শিক্ষার্থীদের সংবর্ধনায় হুইপ জি কে গউছ বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে যেভাবে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছিল

হবিগঞ্জ শিক্ষার্থীদের সংবর্ধনায় হুইপ জি কে গউছ বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে যেভাবে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছিল

হবিগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে বৃত্তি পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার