admin

প্রকাশিত: 3:37 PM, March 16, 2026

বোরো ফসল নিয়ে শঙ্কায় হাওরপাড়ের কৃষক

বোরো ফসল নিয়ে শঙ্কায় হাওরপাড়ের কৃষক

স্টাফ রিপোর্টার:

সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের বিস্তীর্ণ হাওরজুড়ে হানা দিয়েছে মৌসুমের প্রথম কালবৈশাখী ও তীব্র শিলাবৃষ্টি। চৈত্রের শুরুতে যখন বোরো ধানের থোড় বের হতে শুরু করেছে, ঠিক তখনই প্রকৃতির এই রুদ্ররূপে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। গত শনিবার রাত ও রোববার (১৫ মার্চ) সকালের ভারী বর্ষণ ও শিলাবৃষ্টিতে অনেক স্থানে ধানগাছ মাটিতে লুটিয়ে পড়েছে, যা ফলন বিপর্যয়ের আশঙ্কা তৈরি করেছে।

সিলেট আবহাওয়া অফিসের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সিলেটে ৭১.৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঝড়ের তীব্রতায় সিলেট নগরীসহ বিভিন্ন উপজেলায় বহু ঘরবাড়ির টিনের চাল উড়ে গেছে। ভেঙে পড়েছে গাছপালা, যার ফলে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ। কানাইঘাটসহ বিভিন্ন এলাকায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেক পরিবারকে খোলা আকাশের নিচে রাত কাটাতে হয়েছে। নগরীর চৌকিদেখি এলাকায় গাছ ভেঙে বিদ্যুতের ট্রান্সমিটারের ওপর পড়ায় দীর্ঘ সময় বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়।

সুনামগঞ্জের দিরাই, শাল্লা, জামালগঞ্জ ও তাহিরপুরসহ বিভিন্ন উপজেলায় ব্যাপক শিলাবৃষ্টির খবর পাওয়া গেছে। এবার জেলায় ২ লাখ ২৩ হাজার ৪১০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। মাসখানেক পরেই ফসল ঘরে তোলার কথা থাকলেও শিলাবৃষ্টিতে ধানের শিষ ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে।

জামালগঞ্জের কৃষক লতিফ মিয়া আক্ষেপ করে বলেন, “নিজের জমি নাই, অন্যের জমি আধি (বর্গা) নিয়ে চাষ করেছি। যে পরিমাণ শিলা পড়ছে, এবার ধান কতটুকু ঘরে তুলতে পারব জানি না।” দিরাইয়ের কৃষক মুতালিব উল্লা জানান, সারাবছরের অপেক্ষার এই ফসল এখন নষ্ট হওয়ার পথে।

সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ওমর ফারুক জানান, পাঁচটি উপজেলায় শিলাবৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত বড় কোনো ক্ষয়ক্ষতির দাপ্তরিক খবর না এলেও কৃষি বিভাগ মাঠ পর্যায়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং কৃষকদের পরামর্শ দিচ্ছে।

সিলেট ও সুনামগঞ্জের পাশাপাশি মৌলভীবাজারেও শুক্রবার থেকে বৃষ্টি ও কালবৈশাখী শুরু হয়েছে। এতে দেশের বৃহত্তম হাওর হাকালুকির তীরের কৃষকরা চরম উৎকণ্ঠায় রয়েছেন। গত শুক্রবার জেলায় ৩৬.৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টায় সিলেটসহ দেশের আটটি বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সিলেট, ঢাকা ও চট্টগ্রাম বিভাগে দমকা হাওয়া ও শিলাবৃষ্টি অব্যাহত থাকতে পারে। রোববার সিলেটে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫.০ ডিগ্রি সেলসিয়াস।

দীর্ঘ খরার পর ফাল্গুনের শেষে বৃষ্টিতে কৃষকরা আশার আলো দেখলেও চৈত্রের শুরুতে এই দুর্যোগ এখন তাদের জন্য মরণফাঁদ হয়ে দাঁড়িয়েছে।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

‘হৃদয়ে জকিগঞ্জ’-এর সংবাদ সম্মেলন জকিগঞ্জে ১০ মাসে অন্তত ৮ ডাকাতির খবর, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ ক্স ৩১ অক্টোবর মাদকবিরোধী জনসভা

‘হৃদয়ে জকিগঞ্জ’-এর সংবাদ সম্মেলন জকিগঞ্জে ১০ মাসে অন্তত ৮ ডাকাতির খবর, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ ক্স ৩১ অক্টোবর মাদকবিরোধী জনসভা

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে মাদকের বিস্তার, ধারাবাহিক চুরি-ডাকাতি ও জননিরাপত্তা নিয়ে বাড়তে থাকা উদ্বেগের প্রেক্ষাপটে আগামী ৩১ অক্টোবর মাদকবিরোধী জনসভার

আলোকিত সমাজ ও রাষ্ট্র গঠনে কোরআন সুন্নাহর আদর্শ অনুসরণের বিকল্প নেই : ভিসি প্রফেসর ড. তাজ উদ্দিন

আলোকিত সমাজ ও রাষ্ট্র গঠনে কোরআন সুন্নাহর আদর্শ অনুসরণের বিকল্প নেই : ভিসি প্রফেসর ড. তাজ উদ্দিন

লিডিং ইউনিভার্সিটি সিলেটের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. তাজ উদ্দিন বলেছেন, আলোকিত সমাজ ও রাষ্ট্র গঠনে কোরআন-সুন্নাহর আদর্শ অনুসরণের বিকল্প নেই।

স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করছে : তাহসিনা রুশদীর লুনা এমপি

স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করছে : তাহসিনা রুশদীর লুনা এমপি

বিশ্বনাথ প্রতিনিধি: লেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের শাহবাজপুর গ্রামে ফ্রি চক্ষু ও দন্ত চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে প্রায় সাত শতাধিক দরিদ্র

সিলেট ট্যুরিস্ট ক্লাবের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ‎সকলের সম্মিলিত প্রচেষ্টায় সিলেটকে পর্যটনবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে হবে: কয়েস লোদী

সিলেট ট্যুরিস্ট ক্লাবের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ‎সকলের সম্মিলিত প্রচেষ্টায় সিলেটকে পর্যটনবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে হবে: কয়েস লোদী

‎‎সকলের সম্মিলিত প্রচেষ্টায় সিলেটকে একটি পূর্ণাঙ্গ পর্যটনবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত

শাহজালাল মাজার পরিচালনায় জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ চান ‘একতাবদ্ধ সিলেটবাসী’

শাহজালাল মাজার পরিচালনায় জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ চান ‘একতাবদ্ধ সিলেটবাসী’

হযরত শাহজালাল (রহ.) এর মাজার পরিচালনায় সার্বিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাজারের জায়গা, দান-অনুদান এবং ব্যবস্থাপনা সম্পূর্ণ জেলা প্রশাসনের

সিলেটের শিক্ষক ফয়সল বাবুল পেলেন ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬’

সিলেটের শিক্ষক ফয়সল বাবুল পেলেন ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬’

শিক্ষাক্ষেত্রে অবদান, জ্ঞানচর্চা, সাহিত্যসাধনা ও আধুনিক প্রযুক্তিনির্ভর পাঠদানের স্বীকৃতিস্বরূপ ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেছেন সিলেটের শিক্ষক ও প্রাবন্ধিক

প্রান্তিক তাঁতিদের কাঁচামাল সহজে জোগাতে ডিলার ও তাঁতি সমিতি গঠনের সুপারিশ

প্রান্তিক তাঁতিদের কাঁচামাল সহজে জোগাতে ডিলার ও তাঁতি সমিতি গঠনের সুপারিশ

স্টাফ রিপোর্টার: প্রান্তিক তাঁতিদের জন্য সুতা, রং ও প্রয়োজনীয় কাঁচামাল সরবরাহ সহজ করতে স্থানীয় সংসদ সদস্যদের সম্পৃক্ত করে তাঁতি সমিতি

শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে মিলল ৮৮ লাখ টাকা, সোনা-রুপা ও বৈদেশিক মুদ্রা

শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে মিলল ৮৮ লাখ টাকা, সোনা-রুপা ও বৈদেশিক মুদ্রা

শাহীন আলম: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেগ পঞ্চমবারের মতো প্রকাশ্যে গণনা করা হয়েছে। গতকাল শনিবার জেলা প্রশাসনের