admin

প্রকাশিত: ৭:২৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২৬

ভোটারদের উৎসবমুখর বাড়ি ফেরা

ভোটারদের উৎসবমুখর বাড়ি ফেরা

সিলেটের সংবাদ ডেস্ক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীকাল। ইতোমধ্যেই ভোটাধিকার প্রয়োগের উদ্দেশ্যে ঢাকা ছাড়তে শুরু করেছেন সাধারণ মানুষ। রাজধানী ঢাকা ততই যেন হালকা হয়ে উঠছে। কর্মব্যস্ত এই মহানগরী থেকে দলে দলে মানুষ ছুটে চলেছেন নিজ নিজ গ্রাম, উপজেলা ও শহরের ভোটকেন্দ্রের দিকে। ট্রেনস্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটগুলোতে চোখে পড়ছে উপচেপড়া ভিড়। কেউ পরিবারসহ, কেউ একা, কেউবা বন্ধুদের সঙ্গে সবার লক্ষ্য একটাই ভোটাধিকার প্রয়োগ। এই যাত্রা শুধু এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার জন্য নয়। এটি নাগরিক দায়িত্ব, আবেগ, রাজনৈতিক সচেতনতা। ঢাকার কমলাপুর রেলস্টেশন, সায়েদাবাদ ও গাবতলী বাস টার্মিনাল, সদরঘাট লঞ্চ টার্মিনালে দেখা গেছে অভূতপূর্ব জনসমাগম। সাধারণ ছুটির আগেই মানুষ রাজধানী ছাড়তে শুরু করেছেন। অনেকেই আগেভাগে রওনা দিচ্ছেন কারণ নির্বাচনের আগে শেষ মুহূর্তে যানজট, ভাড়া বেশি, টিকিট সঙ্কট ও নিরাপত্তা ঝুঁকি এড়াতে চান। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গাড়ির চাপ বেড়েছে। পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, আজ বুধবার থেকে ভিড় আরো বাড়বে। বাসের আগাম টিকিটও প্রায় শেষ।

বাসস্ট্যান্ড ও রেলওয়ে স্টেশনে সাধারণ মানুষের উপচে পড়া ভিড়। ট্রেনের ছাদ কিংবা ইঞ্জিনের সামনে, বাস, ট্রাক এবং পিকআপে করে বাড়ি ফিরছেন সাধারণ মানুষ। ভোট দেওয়ার পাশাপাশি দীর্ঘ ছুটিতে পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটাতে অনেকেই নিজ নিজ নির্বাচনি এলাকায় যাচ্ছেন। তবে এই যাত্রাকে কেন্দ্র করে পর্যাপ্ত প্রস্তুতির অভাবে সড়কে তৈরি হয়েছে ব্যাপক বিশৃঙ্খলা। যানজট আর বাস সঙ্কট দেখা দিয়েছে। এর মধ্যেই পরিবহন মালিক ও শ্রমিকদের বিরুদ্ধে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। বাসের টিকিট না পেয়ে অনেক যাত্রীকে ট্রাক ও পিকআপে ঝুঁকি নিয়ে যাত্রা করতে দেখা গেছে। নির্বাচন উপলক্ষে ছুটিতে শিল্পাঞ্চল থেকে বাড়ি ফেরার পথে শ্রমিকরা চরম ভোগান্তিতে পড়ছেন। যানবাহন সঙ্কটের পাশাপাশি বিভিন্ন রুটে দ্বিগুণের বেশি ভাড়া আদায় করায় ক্ষুব্ধ যাত্রীরা। যাত্রীদের অভিযোগ, এই ভিড়ের সুযোগে বাস মালিক ও শ্রমিকরা বাড়তি ভাড়া আদায় করছেন। নির্ধারিত ভাড়ার চেয়ে অনেক বেশি টাকা দাবি করা হলেও গন্তব্যে পৌঁছাতে বাধ্য হয়ে অতিরিক্ত টাকা খরচ করেই রওনা হচ্ছেন সাধারণ মানুষ।

ঢাকা ছাড়ার পথে মহাসড়কগুলোতে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। বিশেষ করে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কে যান চলাচল ধীরগতির। ঘণ্টার পর ঘণ্টা বাসে বসে থাকতে হচ্ছে যাত্রীদের। খাবার, পানি ও টয়লেট সঙ্কটের মতো সমস্যাও দেখা দিয়েছে। অনেকেই ক্ষোভ প্রকাশ করলেও ভোট দিতে যাওয়ার মানসিক দৃঢ়তা তাদের থামাতে পারেনি। নির্বাচন উপলক্ষে রাজধানী ও দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বেড়েছে।

ভোট উপলক্ষে রাজধানী ছাড়ার কারণে পরিবহন ব্যবস্থায় বাড়তি চাপ তৈরি হয়েছে। বাস, ট্রেন ও লঞ্চ সবখানেই যাত্রীদের ভিড়। অনেক ক্ষেত্রে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায়ের অভিযোগও উঠেছে। সায়েদাবাদ বাস টার্মিনালে এক যাত্রী বলেন, ভাড়া প্রায় দ্বিগুণ চাচ্ছে। না গেলে ভোট দিতে পারব না, তাই বাধ্য হয়েই বেশি টাকা দিয়ে টিকিট কিনেছি।

কমলাপুর রেলস্টেশনে রাজশাহীর এক যাত্রী বলেন, ভোট আমার অধিকার, সেটা দিতে না পারলে মনে শান্তি পাই না। একটু কষ্ট হলেও গ্রামে যাব। বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। অফিস থেকে দুই দিনের ছুটি নিয়েছি সাথে সরকারি ছুটি সব মিলিয়ে বড় এটি ছুটিতে যাচ্ছি। ভালো লাগছে।

শিক্ষার্থী ও প্রথমবারের ভোটার মুনিয়া বলেন, এবার নিজের ভোট নিজে দেব এটা ভেবেই ভালো লাগছে। তাই টিউশনি সাময়িক বাদ দিয়ে বাড়ি যাচ্ছি। অনেকের কাছে ভোট শুধু একটি আনুষ্ঠানিক কাজ নয় এটি নিজের মত প্রকাশের সুযোগ, রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণের প্রতীক। যারা প্রথমবার ভোট দিতে যাচ্ছেন তাদের মধ্যে এক ধরনের উত্তেজনা কাজ করছে।

ছুটির প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি কার্যকর থাকবে।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, নির্বাচন উপলক্ষে সাধারণ যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। নিয়মিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেয়া হচ্ছে। অনেক গাড়ি সরকারি রিকুইজিশনে দেওয়া হয়েছে। এ কারণে গাড়ির কিছু সঙ্কট রয়েছে। অথচ মানুষের চাহিদা অনেক। এসব বিষয়ে আমরা সব সময় সরকারকে বলে থাকি কিন্তু সরকার কখনোই কোনো উদ্যোগ নেয় না।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হবিগঞ্জ এক্সপ্রেস বাস শ্রীমঙ্গল থেকে যাত্রী উঠানামা করতে পারবে না

হবিগঞ্জ এক্সপ্রেস বাস শ্রীমঙ্গল থেকে যাত্রী উঠানামা করতে পারবে না

সিলেট-শ্রীমঙ্গল-মৌলভীবাজার বাস ও মিনিবাস মালিক গ্রুপের বিশেষ সভা অনুষ্ঠিত হবিগঞ্জ এক্সপ্রেস বাস মৌলভীবাজার সড়ক দিয়ে চলাচল বন্ধের দাবি জানিয়ে আসছিল

বরইকান্দি ছাত্রাবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন : সভাপতি হাঃ জাকির, সম্পাদক রেজোয়ান

বরইকান্দি ছাত্রাবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন : সভাপতি হাঃ জাকির, সম্পাদক রেজোয়ান

সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানাধীন বরইকান্দি এলাকায় ‘ছাত্রাবাস মালিক সমিতি, এর এক জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে আগামী

২৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার, র‌্যাব-পুলিশের যৌথ অভিযানে!

২৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার, র‌্যাব-পুলিশের যৌথ অভিযানে!

এ কে আজাদ গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় এক নারী হত্যাকাণ্ডের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব ও

নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক দাবি রাশেদ আহমদ সাদ্দামের

নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক দাবি রাশেদ আহমদ সাদ্দামের

গত ১৪ ও ১৬ মে দুই পর্বে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদনকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন রাশেদ

গোয়াইনঘাটে মন্ত্রী আরিফ নদী ভাঙন রোধ ও মানুষের জীবনমালের নিরাপত্তা বিধানে নিরলসভাবে কাজ করছে সরকার

গোয়াইনঘাটে মন্ত্রী আরিফ নদী ভাঙন রোধ ও মানুষের জীবনমালের নিরাপত্তা বিধানে নিরলসভাবে কাজ করছে সরকার

রুবেল আহমদ: শ্রমও ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, নদী ভাঙন রোধ

গোয়াইনঘাটে রাতের আঁধারে দুর্বৃত্তের হামলা: ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু, আশঙ্কাজনক কিশোরীসহ আহত ২

গোয়াইনঘাটে রাতের আঁধারে দুর্বৃত্তের হামলা: ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু, আশঙ্কাজনক কিশোরীসহ আহত ২

এ কে আজাদ, গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় গভীর রাতে প্রবাসীর বাড়িতে ঢুকে দুর্বৃত্তদের হামলায় এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন। এ

বিশ্বনাথে কমিউনিটি ক্লিনিকে ডাক্তার মেলেনা, সেবা বঞ্চিত এলাকাবাসী

বিশ্বনাথে কমিউনিটি ক্লিনিকে ডাক্তার মেলেনা, সেবা বঞ্চিত এলাকাবাসী

বিশ্বনাথ প্রতিনিধি: গ্রামীণ জনগণের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ সরকারের একটি যুগান্তকারী উদ্যোগ হলো কমিউনিটি ক্লিনিক। প্রতিটি কমিউনিটি

জগন্নাথপুরের রৌয়াইল গ্রামের সড়কের বেহাল দশা, চরম ভোগান্তি

জগন্নাথপুরের রৌয়াইল গ্রামের সড়কের বেহাল দশা, চরম ভোগান্তি

মোঃ আল আমীন, জগন্নাথপুর: রিয়াজ রহমান, জগন্নাথপু থেকে: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল গ্রামের সুইচ গেইট এলাকার পূর্ব