admin
প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২৬
২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে সিলেট জেলা তথ্য অফিসের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ।
প্রধান অতিথির বক্তব্যে খোশনূর রুবাইয়াৎ বলেন, “মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির আত্মত্যাগ, সাহস ও সংগ্রামের এক অবিস্মরণীয় স্মারক। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে এবং দেশপ্রেম ও নৈতিকতায় উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে অংশ নিতে হবে।” তিনি আরও উল্লেখ করেন যে, স্বাধীনতার প্রকৃত চেতনা ধারণ করেই একটি বৈষম্যহীন, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহীদ খান। তিনি ১৯৭১ সালের গণহত্যা ও স্বাধীনতা সংগ্রামের স্মৃতিচারণ করে বলেন, “স্বাধীনতা অর্জন ছিল দীর্ঘ সংগ্রাম ও অসংখ্য মানুষের আত্মত্যাগের ফল। তরুণ প্রজন্মকে ইতিহাসের বিকৃতি সম্পর্কে সচেতন থাকতে হবে এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।” জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার আফসানা আখতারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ শেখ মোহাম্মদ নাহিদ নিয়াজ।
সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত্রিতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত গণহত্যার নিন্দা জানান এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। তারা সম্মিলিতভাবে মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করে দেশকে অগ্রগতির পথে এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণার্থীসহ বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ফ্রান্স প্রতিনিধি: দীর্ঘ ১৭ বছরের সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে যুক্তরাষ্ট্র যুবদলের একটি শক্তিশালী, গ্রহণযোগ্য ও কার্যকর কমিটি ঘোষণার দাবি জোরালো হয়ে
স্টাফ রিপোর্টার সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে ঢাকা পুলিশ সদরদপ্তরের ডিআইজি সারোয়ার মুর্শেদ
‘টেকনোলজি, জাস্টিস এবং ইনস্টিটিউশনাল রেজিলিয়েন্স ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে শেষ হয়েছে দুইদিনব্যাপী ন্যাশনাল ইন্টারডিসিপ্লিনারি
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে সিলেটের নবাগত জেলা
নির্বাচনে সার্বক্ষণিক পাশে থাকা প্রার্থীর প্রতি ঝুঁকছেন ভোটাররা গোলাপগঞ্জ (প্রতিনিধি) সিলেট: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সিলেটের গোলাপগঞ্জে সম্ভাব্য
আক্তার হোসেন: সবাই মিলে শপথ করি, মাদকমুক্ত সমাজ গড়ি এই স্লোগানকে সামনে রেখে মাদকের অভিশাপ থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে সিলেটে
ফ্রান্স প্রতিনিধি: সামাজিক ব্যবসার মাধ্যমে উন্নয়ন ও কর্মসংস্থানের নতুন মডেল গড়তে ইতালিতে চালু হচ্ছে ‘মেডিটেরেনিয়ান সোশ্যাল ইনোভেশন ডিস্ট্রিক্ট’। প্রফেসর মুহাম্মদ
হবিগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে বৃত্তি পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার