admin

প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২৬

মার্কিন-ইসরাইলি আগ্রাসন ও বিশ্বযুদ্ধের আশঙ্কায় হুঁশিয়ারি

মার্কিন-ইসরাইলি আগ্রাসন ও বিশ্বযুদ্ধের আশঙ্কায় হুঁশিয়ারি

ইরানের ওপর মার্কিন সাম্রাজ্যবাদ ও ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদ এবং তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকির বিরুদ্ধে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)। ১ মার্চ রবিবার রাতে নগরীর কোর্ট পয়েন্টে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

রবিবার রাত ১০টায় নগরীর সুরমা পয়েন্ট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জিন্দাবাজার হয়ে কোর্ট পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়। জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা কমিটির সহ-সভাপতি অধ্যাপক আবুল ফজলের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক মো. ছাদেক মিয়ার সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ও অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সমাবেশে বক্তব্য রাখেন, এনডিএফ সিলেট জেলা দপ্তর সম্পাদক রমজান আলী পটু, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, জাতীয় ছাত্রদল সিলেট জেলা আহ্বায়ক শুভ আজাদ শান্ত, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন সাবেক সাংগঠনিক সম্পাদক ইমান আলী।

নেতৃবৃন্দ বলেন, বিশ্ববাজার ও প্রভাব বলয় পুনবণ্টন নিয়ে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সাম্রাজ্যবাদ এবং চীন-রাশিয়া অক্ষের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে। ইরানের ওপর সাম্প্রতিক সামরিক হামলা এই বৈশ্বিক সংঘাতেরই অংশ। ইসরাইল ও আমেরিকার হামলায় ইরানে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তারা।

সমাবেশ থেকে নেতৃবৃন্দ সাম্রাজ্যবাদী যুদ্ধের বিরুদ্ধে এবং চিরস্থায়ী শান্তির লক্ষ্যে বিশ্বজুড়ে শ্রমিক শ্রেণির নেতৃত্বে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। তারা পুঁজিবাদী ও নব্য-উপনিবেশবাদী শক্তির বিরুদ্ধে শোষিত জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন এবং সাম্রাজ্যবাদ বিরোধী জনমত গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

বিশিষ্ট সমাজসেবী ও সংগঠক জুলকার নায়েনকে বৃহত্তর আম্বরখানা পঞ্চায়েত কমিটির সংবর্ধনা

বিশিষ্ট সমাজসেবী ও সংগঠক জুলকার নায়েনকে বৃহত্তর আম্বরখানা পঞ্চায়েত কমিটির সংবর্ধনা

বৃহত্তর আম্বরখানা পঞ্চায়েত কমিটির উদ্যোগে ১৫ জুলাই বুধবার সন্ধ্যায় সিলেট নগরীর আম্বরখানাস্থ জুলকার নায়েন ফাউন্ডেশন হলে পঞ্চায়েত কমিটির সদস্য, জুলকার

মোগলাবাজার থানার উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

মোগলাবাজার থানার উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: “সবাই মিলে শপথ করি, মাদক মুক্ত সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মোগলাবাজার থানার

স্কলার্সহোম টিলাগড় শাখায় সরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

স্কলার্সহোম টিলাগড় শাখায় সরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

২০২৫ সালের সরকারি বৃত্তি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা জানাতে আজ বুধবার স্কলার্সহোম টিলাগড় শাখায় এক আন্তরিক ও আনন্দঘন

কেন্দ্রীয় যুব জমিয়তের সভাপতি তাফহীমুল হক হবিগঞ্জী আকাবিরের আদর্শ লালন করেই জমিয়ত করতে হবে

কেন্দ্রীয় যুব জমিয়তের সভাপতি তাফহীমুল হক হবিগঞ্জী আকাবিরের আদর্শ লালন করেই জমিয়ত করতে হবে

যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর উদ্যোগে “২৪’শের জুলাই, জমিয়তের অবদান ও যুব সমাজের ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভা গতকাল বুধবার

সিলেটের আদালতে জামায়াত সমর্থিত ১৭ এডি. পিপি-জিপি ও এপিপির পদত্যাগ

সিলেটের আদালতে জামায়াত সমর্থিত ১৭ এডি. পিপি-জিপি ও এপিপির পদত্যাগ

সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট জেলা ও দায়রা জজ আদালতে কর্মরত জামায়াত সমর্থিত এডিশনাল পিপি, এডিশনাল জিপি ও এপিপি পদে দায়িত্ব

কেন্দ্রীয় যুব জমিয়তের সভাপতি তাফহীমুল হক হবিগঞ্জী আকাবিরের আদর্শ লালন করেই জমিয়ত করতে হবে

কেন্দ্রীয় যুব জমিয়তের সভাপতি তাফহীমুল হক হবিগঞ্জী আকাবিরের আদর্শ লালন করেই জমিয়ত করতে হবে

যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর উদ্যোগে “২৪’শের জুলাই, জমিয়তের অবদান ও যুব সমাজের ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভা গতকাল বুধবার

সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা লোভাছড়া কোয়ারির দুই মামলার তদন্তে অনিয়মের অভিযোগ; বিচার বিভাগীয় তদন্তের দাবি

সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা লোভাছড়া কোয়ারির দুই মামলার তদন্তে অনিয়মের অভিযোগ; বিচার বিভাগীয় তদন্তের দাবি

সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের কানাইঘাটের লোভাছড়া পাথর কোয়ারিকে কেন্দ্র করে দায়ের হওয়া শ্রমিক নির্যাতন ও পাথর লুটপাটের দুটি আলোচিত মামলা