admin
প্রকাশিত: 11:22 AM, March 5, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) অ্যাসেসমেন্ট ও কর আদায় শাখায় গড়ে ওঠা এক শক্তিশালী সিন্ডিকেটের কাছে কার্যত জিম্মি হয়ে পড়েছেন নগরবাসী ও ব্যবসায়ীরা। দুর্নীতির পাহাড় গড়েছেন এই শাখার তিন প্রভাবশালী কর্মকর্তা— প্রধান অ্যাসেসর মো. আব্দুল বাছিত, অ্যাসেসর আকতার সিদ্দিকী বাবলু এবং অ্যাসেসর কবির উদ্দিন চৌধুরী। তাদের সঙ্গে এই সিন্ডিকেটে জড়িয়েছে সহকারী কর কর্মকর্তা মো. মাহবুব আলমের নামও। অভিযোগ রয়েছে, সাবেক মেয়র আনোয়ারুজ্জামানের ঘনিষ্ঠ মহলের আশীর্বাদে তারা রাজস্ব তছরুপ ও নিয়োগ বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।
অনুসন্ধানে জানা গেছে, সিসিকের কর শাখায় দীর্ঘদিন ধরে এক অদ্ভুত ‘পরিবারতন্ত্র’ কায়েম রয়েছে। প্রধান অ্যাসেসর আব্দুল বাছিত ও অ্যাসেসর আকতার সিদ্দিকী বাবলু সম্পর্কে শ্যালক-দুলাভাই। এমনকি বাছিতের আপন ভাতিজাও একই শাখায় কর্মরত। একই বিভাগে পরিবারের একাধিক সদস্য কর্মরত থেকে মূলত দুর্নীতির এক দুর্ভেদ্য দেয়াল তৈরি করেছেন। অভিযোগ রয়েছে, বিগত সময়ে মাস্টার রোলে নিয়োগসহ বিভিন্ন খাতে তারা বড় অংকের আর্থিক লেনদেন করেছেন।
গত ৪ জুলাই সিসিকের তৎকালীন সচিব আশিক নূরের নেতৃত্বে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ১০ কর্মদিবসের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা থাকলেও কয়েক মাস পেরিয়ে গেলেও তা আলোর মুখ দেখেনি। অভিযোগ উঠেছে, তদন্ত কমিটির এক সদস্য নিজেই অভিযুক্তদের পৃষ্ঠপোষক। সচেতন মহলের মতে, স্রেফ সময় ক্ষেপণ করে অভিযুক্তদের আড়াল করার অপচেষ্টা চালানো হচ্ছে।
স্বল্প বেতনে চাকরি করে এই কর্মকর্তারা সিলেট নগরীর আম্বরখানা বড়বাজার দারুসসালাম রোড ও ঘাসিটুলাসহ বিভিন্ন এলাকায় বিলাসবহুল বাড়ি এবং গ্রামের বাড়িতে বিশাল ভূসম্পত্তির মালিক কীভাবে হলেন, তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। তাদের হয়রানিতে অতিষ্ঠ ব্যবসায়ীরাও। সম্প্রতি কবির উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে তার গ্রামের বাড়ির এক অসহায় মহিলার ভূসম্পত্তি জোরপূর্বক আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক মাঠ পর্যায়ের অনেক কর্মচারী বলেন, এই সিন্ডিকেটের বিরুদ্ধে কিছু বললে তাদের ওপর নির্যাতন নেমে আসে। দৈনিক সিলেটের সংবাদে প্রতিবেদন প্রকাশের পর অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও ফোনে অভিযোগ করেছেন যে, প্রভাবশালীদের ছত্রছায়ায় থাকায় তারা মুখ খুলতে পারতেন না।
সিসিকের বর্তমান প্রশাসক দায়িত্ব গ্রহণের পর কিছু সংস্কারমূলক পদক্ষেপ নেওয়ায় আশার সঞ্চার হলেও এই তদন্তের স্থবিরতা সাধারণ মানুষকে হতাশ করছে। এ বিষয়ে সিসিক প্রশাসক কাইয়ুম চৌধুরীর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
নগরবাসীর দাবি, অবিলম্বে এই সিন্ডিকেট ভেঙে দিয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক। অন্যথায় গুরুত্বপূর্ণ এই রাজস্ব শাখার অনিয়ম সিসিকের সামগ্রিক উন্নয়নকে বাধাগ্রস্ত করবে।
সম্প্রতি সিলেটের মহাসড়কে সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট জেলা ও মহানগর
ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ, বাংলাদেশে রামকৃষ্ণ সংঘের দীক্ষাগুরু শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ বলেছেন, আত্ম অহংকার পরিহার করে ঠাকুর
স্টাফ রিপোর্টার: সিলেটে ট্রিপল মার্ডারের ঘটনা নাটকীয় মোড় নিয়েছে। নিহতদের পরিবারের টার্গেটে এখন সিরাজুল ইসলাম। গ্রেপ্তার হয়ে পুলিশের কাছে স্বীকারোক্তি
স্টাফ রিপোর্টার: ৩৪ দিন পর সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা করে নগদ ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২
সিলেটের সংবাদ ডেস্ক: বিএনপি’র সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে নতুন চার নেতাকে মনোনীত করা হয়েছে। শনিবার বিএনপি’র সহ-দপ্তর সম্পাদক
জনদুর্ভোগ নিরসনে লোডশেডিং নিয়ন্ত্রণ ও সুষম বণ্টনের দাবি সারাদেশের ন্যায় সিলেটেও জনদুর্ভোগ নিরসনে লোডশেডিং নিয়ন্ত্রণ, বিদ্যুতের সুষম বণ্টনসহ বিভিন্ন দাবিতে
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ‘বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরে এসেছে। তিনি জেলখানায়
স্টাফ রিপোর্টার: সিলেট জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক এনামুল হকের বহিস্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বীয় পদে বহাল করা হয়েছে। বাংলাদেশ