admin

প্রকাশিত: 2:07 PM, August 25, 2026

জাফলংয়ে বেড়াতে এসে বাসচাপায় মাদরাসাছাত্রী নিহত

জাফলংয়ে বেড়াতে এসে বাসচাপায় মাদরাসাছাত্রী নিহত

জৈন্তাপুর প্রতিনিধি:

সিলেটের জাফলংয়ে বেড়াতে এসে বাসচাপায় নুসরাত তাসনিম (১৫) নামে এক মাদরাসাছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় নিহতের মা, মামা ও খালা আহত হয়েছেন। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল গ্যাস ফিল্ডের প্রধান ফটক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন-মোহাম্মদ আলী (৩০), সুমাইয়া আক্তার (২৬) ও কুলসুম বেগম (৫৫)। হতাহতরা রাজধানীর যাত্রাবাড়ীর ধলাইপাড় এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, যাত্রাবাড়ী থেকে নুসরাত তাসনিমসহ তার পরিবারের সদস্যরা সিলেটের জাফলংয়ে বেড়াতে আসেন।

সোমবার সকাল সাড়ে ১১টার দিকে তারা সিএনজি অটোরিকশাযোগে জাফলংয়ের উদ্দেশে রওনা হন। পথে জৈন্তাপুর উপজেলার চিকনাগুল গ্যাস ফিল্ডের প্রধান ফটকসংলগ্ন সড়কে সিলেটগামী একটি গেটলক বাস সিএনজি অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশার যাত্রীরা সড়কে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই নুসরাত তাসনিম নিহত হয়। নিহত নুসরাত তাসনিম যাত্রাবাড়ীর ধলাইপাড় এলাকার একটি মাদরাসার শিক্ষার্থী। দুর্ঘটনায় নিহতের মামা মোহাম্মদ আলী, খালা সুমাইয়া আক্তার ও মা কুলসুম বেগম গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নুসরাতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন, জাফলং থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে নুসরাত নিহত হয় এবং অন্যরা আহত হন। তাদের মধ্যে নিহত কিশোরীর মা কুলসুম বেগমের অবস্থা গুরুতর। তিনি বলেন, দুর্ঘটনার পর ওই সড়কে যানজট সৃষ্টি হলেও বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

ছাতকে গ্রামীন সড়কের কোর রোড নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা সম্পন্ন

ছাতকে গ্রামীন সড়কের কোর রোড নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা সম্পন্ন

ছাতক প্রতিবিধি: সুনামগঞ্জের ছাতকে গ্রামীন সড়ক মাষ্টার প্ল্যান প্রনয়ন (জিআইএস-ভিত্তিক) আরসিআইপি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর উদ্যোগে গ্রামীন সড়কের

ভিক্ষুক ও হিজড়াদের পুনর্বাসন এবং ফুটপাত-রাস্তা দখলমুক্ত করতে সিসিক, জেলা ও পুলিশ প্রশাসনের যৌথ সদিচ্ছাই যথেষ্ট

ভিক্ষুক ও হিজড়াদের পুনর্বাসন এবং ফুটপাত-রাস্তা দখলমুক্ত করতে সিসিক, জেলা ও পুলিশ প্রশাসনের যৌথ সদিচ্ছাই যথেষ্ট

সিলেট মহানগরীতে ভিক্ষুক ও হিজড়াদের উৎপাত বন্ধসহ পুনর্বাসন এবং ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছে বিভিন্ন

সভাপতি মতিউর রহমান, সম্পাদক আব্দুল জলিল সিলেট গ্যাস ফিল্ডস অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

সভাপতি মতিউর রহমান, সম্পাদক আব্দুল জলিল সিলেট গ্যাস ফিল্ডস অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

জাহিদুল ইসলাম: উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে আগামী দুই বছরের জন্য সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (এসওডব্লিউএ)-এর নির্বাহী

মন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে সালাহউদ্দিন, জাহিদ ও খন্দকার মুক্তাদির

মন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে সালাহউদ্দিন, জাহিদ ও খন্দকার মুক্তাদির

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যাবলি সম্পাদনের জন্য মন্ত্রীদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। গতকাল সোমবার

জাফলংয়ে বেড়াতে এসে বাসচাপায় মাদরাসাছাত্রী নিহত

জাফলংয়ে বেড়াতে এসে বাসচাপায় মাদরাসাছাত্রী নিহত

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জাফলংয়ে বেড়াতে এসে বাসচাপায় নুসরাত তাসনিম (১৫) নামে এক মাদরাসাছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় নিহতের মা, মামা

শাহপরাণে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শাহপরাণে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার: শাহপরান (রহ.) মাদ্রাসার কাছাকাছি এলাকার নির্জন স্থানে খুন হন ব্যবসায়ী শাহাবউদ্দিন। গোটা এলাকা সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। স্পটেও

সিলেটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ণাঢ্য আনন্দ মিছিল

সিলেটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ণাঢ্য আনন্দ মিছিল

সিলেটে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে এক বিশাল আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সিলেটে বিএমবিএফ-এর আইডি কার্ড বিতরণ

সিলেটে বিএমবিএফ-এর আইডি কার্ড বিতরণ

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে মানুষের