admin
প্রকাশিত: 12:26 PM, August 4, 2026
মো:জুনেদ আহমদ,ফ্রান্স
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থী ও আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠীর জন্য নতুন করে মানবিক সহায়তা ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দেশটি জাতিসংঘের বিভিন্ন সংস্থার মাধ্যমে স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টি, নিরাপদ পানি, স্যানিটেশন এবং শিশু ও নারীর সুরক্ষা কার্যক্রমে অর্থায়ন করবে। সাম্প্রতিক ঘোষণায় অস্ট্রেলিয়া ইউনিসেফের মাধ্যমে ১ কোটি ১৪ লাখ মার্কিন ডলার (USD 11.4 million) সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত এই অর্থ কক্সবাজার ও ভাসানচরে বসবাসরত রোহিঙ্গা শিশু এবং স্বাগতিক জনগোষ্ঠীর জন্য জীবনরক্ষাকারী বিভিন্ন কর্মসূচিতে ব্যয় করা হবে। এর আগে অস্ট্রেলিয়া ইউএনএফপিএর মাধ্যমে ১ কোটি ৬৫ লাখ অস্ট্রেলীয় ডলার (AUD 16.5 million) সহায়তার ঘোষণা দেয়। এ অর্থ মাতৃস্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্যসেবা, লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং নারী ও কিশোরীদের সুরক্ষা নিশ্চিত করতে ব্যবহার করা হবে।
বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল বলেন, রোহিঙ্গা সংকট এখনও শেষ হয়নি। তাই সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখা জরুরি। তিনি বলেন, শিশু ও নারীদের জন্য শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা নিশ্চিত করতে অস্ট্রেলিয়া প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমানে বাংলাদেশে ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী অবস্থান করছে।
আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় খাদ্য, স্বাস্থ্যসেবা ও শিক্ষা কার্যক্রমে অর্থসংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার নতুন সহায়তা চলমান মানবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
সম্প্রতি সিলেটের মহাসড়কে সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট জেলা ও মহানগর
ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ, বাংলাদেশে রামকৃষ্ণ সংঘের দীক্ষাগুরু শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ বলেছেন, আত্ম অহংকার পরিহার করে ঠাকুর
স্টাফ রিপোর্টার: সিলেটে ট্রিপল মার্ডারের ঘটনা নাটকীয় মোড় নিয়েছে। নিহতদের পরিবারের টার্গেটে এখন সিরাজুল ইসলাম। গ্রেপ্তার হয়ে পুলিশের কাছে স্বীকারোক্তি
স্টাফ রিপোর্টার: ৩৪ দিন পর সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা করে নগদ ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২
সিলেটের সংবাদ ডেস্ক: বিএনপি’র সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে নতুন চার নেতাকে মনোনীত করা হয়েছে। শনিবার বিএনপি’র সহ-দপ্তর সম্পাদক
জনদুর্ভোগ নিরসনে লোডশেডিং নিয়ন্ত্রণ ও সুষম বণ্টনের দাবি সারাদেশের ন্যায় সিলেটেও জনদুর্ভোগ নিরসনে লোডশেডিং নিয়ন্ত্রণ, বিদ্যুতের সুষম বণ্টনসহ বিভিন্ন দাবিতে
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ‘বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরে এসেছে। তিনি জেলখানায়
স্টাফ রিপোর্টার: সিলেট জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক এনামুল হকের বহিস্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বীয় পদে বহাল করা হয়েছে। বাংলাদেশ