admin
প্রকাশিত: ১২:২৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২৬
স্টাফ রিপোর্টার:
সিলেটে মাদকবিরোধী পৃথক অভিযানে ২০ কেজি গাঁজা এবং ৭২ বোতল বিদেশী মদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৯। গত বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও সুনামগঞ্জের দোয়ারাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব-৯, সিপিসি-১ (ব্রাহ্মণবাড়িয়া) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানাধীন বিষ্ণুপুর ইউনিয়নের পূর্বপাড়া এলাকায় অভিযান চালায়। রাত পৌনে ৯টার দিকে রেনু মিয়া (৩০) নামে এক ব্যক্তির বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত রেনু মিয়া সরাইল থানার দেওড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে। জিজ্ঞাসাবাদে সে জানায়, সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে সে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে মজুত করেছিল।
অন্যদিকে, একই রাতে সুনামগঞ্জের দোয়ারাবাজার থানাধীন বাংলাবাজার ইউনিয়নের মওলারপাড় এলাকায় অভিযান চালায় র্যাব-৯, সিপিসি-৩ (সুনামগঞ্জ) এর একটি দল। রাত পৌনে ১১টার দিকে জীবন মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে একটি প্লাস্টিকের বস্তাসহ আটক করা হয়। বস্তা তল্লাশি করে ৭২ বোতল বিদেশী মদ উদ্ধার করে র্যাব। আটককৃত জীবন মিয়া স্থানীয় মৃত অহেদ আলীর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে যে, সে সীমান্তবর্তী এলাকা থেকে এই মদ অবৈধভাবে এনে বিক্রির জন্য রেখেছিল।
র্যাব সূত্রে জানা গেছে, বিজয়নগরে আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এবং দোয়ারাবাজারে আটক ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র্যাবের এই বিশেষ অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।
এ কে আজাদ গোয়াইনঘাট: সিলেটের উপজেলার কইন্নাজঙ্গল এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে বিরোধের জেরে লোকমান আহমদ নামে এক সংবাদকর্মীর
এ কে আজাদ গোয়াইনঘাট: সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডিএম হাসিবুল বেনজিরের দিকনির্দেশনায় গোয়াইনঘাট থানার সকল কর্মকর্তা ও সদস্যদের অংশগ্রহণে
স্টাফ রিপোর্টার: স্বামীর হাতে এক সন্তানের জননী খুন হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল শনিবার বিকেল ৪ টায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলার
সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনার নির্বাচনী প্রতিশ্রুতি মোতাবেক বিশ্বনাথ উপজেলার ২নং খাজাঞ্চী ইউনিয়নের একটি মসজিদের সংস্কার কাজের জন্য
ঐতিহাসিক ২০ মে চা শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলা শাখার লাল পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণাঞ্চলের আনুজানী নতুন পাড়ায় এলাকাবাসীর নিরাপত্তা ও রাতের চলাচল নির্বিঘ্ন করতে ১০টি ল্যাম্পপোস্ট স্থাপন করেছে অগ্রগামী ইসলামী
স্টাফ রিপোর্টার: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, টেক্সটাইল খাতকে টেকসই করতে শিল্পের দক্ষতা ও শিক্ষার
স্টাফ রিপোর্টার: সিলেট মেট্রোপলিটন পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ও আনন্দঘন পরিবেশে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপিত হয়েছে। গতকাল