admin

প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২৬

শাহজালাল (রহ.)-এর স্মৃতি বিজড়িত নিদর্শন সংরক্ষণে জাদুঘর তৈরির নির্দেশ হাইকোর্টের

শাহজালাল (রহ.)-এর স্মৃতি বিজড়িত নিদর্শন সংরক্ষণে জাদুঘর তৈরির নির্দেশ হাইকোর্টের

স্টাফ রিপোর্টার:

হজরত শাহজালাল (রহ.)-এর ব্যবহৃত ঐতিহাসিক স্মৃতিবিজড়িত সামগ্রী সংরক্ষণ এবং মাজার প্রাঙ্গণে একটি জাদুঘর প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে এসব দুর্লভ সামগ্রী বর্তমান অবস্থা থেকে কোনো প্রকার স্থানান্তর বা তৃতীয় পক্ষের কাছে হস্তান্তরের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

গত বৃহস্পতিবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন।

আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি রুল জারি করে জানতে চেয়েছেন— কেন হজরত শাহজালাল (রহ.)-এর ব্যবহৃত সামগ্রীগুলো ১৯৬৮ সালের অ্যান্টিকুইটিজ অ্যাক্ট অনুযায়ী তালিকাভুক্ত (ইনভেন্টরি) করে সংরক্ষণ করা হবে না। এছাড়া এসব নিদর্শন রক্ষণাবেক্ষণে কেন একটি উচ্চপর্যায়ের উপদেষ্টা কমিটি গঠন করা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে।

অন্তর্বর্তীকালীন আদেশে আদালত স্পষ্টভাবে জানিয়েছেন, বর্তমানে যাদের কাছে এসব সামগ্রী সংরক্ষিত আছে, তারা যেন সেগুলো যথাযথভাবে রক্ষা করেন। কোনো অবস্থাতেই এসব ঐতিহাসিক নিদর্শন স্থানান্তর বা বিক্রি করা যাবে না।

সিলেট দরগাহ এলাকার বাসিন্দা এক আইনজীবীর করা রিট আবেদনে বলা হয়, শত শত বছর ধরে ওলিকুল শিরোমনি হজরত শাহজালাল (রহ.)-এর ব্যবহৃত তরবারি, খরম, জায়নামাজ, বড় পাতিলসহ বিভিন্ন মূল্যবান নিদর্শন ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। অনেক সামগ্রী ব্যক্তিগত পর্যায়ে সংরক্ষিত থাকায় সাধারণ ভক্ত ও দর্শনার্থীরা এগুলো দেখার সুযোগ পাচ্ছেন না।

রিটে উল্লেখ করা হয়, ১৯৬৮ সালের আইন অনুযায়ী গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন সরকারিভাবে তালিকাভুক্ত করে যথাযথভাবে সংরক্ষণ করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। মাজার প্রাঙ্গণে একটি সুপরিকল্পিত জাদুঘর নির্মিত হলে এই অমূল্য সম্পদগুলো ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুরক্ষিত থাকবে।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

বিশিষ্ট সমাজসেবী ও সংগঠক জুলকার নায়েনকে বৃহত্তর আম্বরখানা পঞ্চায়েত কমিটির সংবর্ধনা

বিশিষ্ট সমাজসেবী ও সংগঠক জুলকার নায়েনকে বৃহত্তর আম্বরখানা পঞ্চায়েত কমিটির সংবর্ধনা

বৃহত্তর আম্বরখানা পঞ্চায়েত কমিটির উদ্যোগে ১৫ জুলাই বুধবার সন্ধ্যায় সিলেট নগরীর আম্বরখানাস্থ জুলকার নায়েন ফাউন্ডেশন হলে পঞ্চায়েত কমিটির সদস্য, জুলকার

মোগলাবাজার থানার উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

মোগলাবাজার থানার উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: “সবাই মিলে শপথ করি, মাদক মুক্ত সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মোগলাবাজার থানার

স্কলার্সহোম টিলাগড় শাখায় সরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

স্কলার্সহোম টিলাগড় শাখায় সরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

২০২৫ সালের সরকারি বৃত্তি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা জানাতে আজ বুধবার স্কলার্সহোম টিলাগড় শাখায় এক আন্তরিক ও আনন্দঘন

কেন্দ্রীয় যুব জমিয়তের সভাপতি তাফহীমুল হক হবিগঞ্জী আকাবিরের আদর্শ লালন করেই জমিয়ত করতে হবে

কেন্দ্রীয় যুব জমিয়তের সভাপতি তাফহীমুল হক হবিগঞ্জী আকাবিরের আদর্শ লালন করেই জমিয়ত করতে হবে

যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর উদ্যোগে “২৪’শের জুলাই, জমিয়তের অবদান ও যুব সমাজের ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভা গতকাল বুধবার

সিলেটের আদালতে জামায়াত সমর্থিত ১৭ এডি. পিপি-জিপি ও এপিপির পদত্যাগ

সিলেটের আদালতে জামায়াত সমর্থিত ১৭ এডি. পিপি-জিপি ও এপিপির পদত্যাগ

সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট জেলা ও দায়রা জজ আদালতে কর্মরত জামায়াত সমর্থিত এডিশনাল পিপি, এডিশনাল জিপি ও এপিপি পদে দায়িত্ব

কেন্দ্রীয় যুব জমিয়তের সভাপতি তাফহীমুল হক হবিগঞ্জী আকাবিরের আদর্শ লালন করেই জমিয়ত করতে হবে

কেন্দ্রীয় যুব জমিয়তের সভাপতি তাফহীমুল হক হবিগঞ্জী আকাবিরের আদর্শ লালন করেই জমিয়ত করতে হবে

যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর উদ্যোগে “২৪’শের জুলাই, জমিয়তের অবদান ও যুব সমাজের ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভা গতকাল বুধবার

সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা লোভাছড়া কোয়ারির দুই মামলার তদন্তে অনিয়মের অভিযোগ; বিচার বিভাগীয় তদন্তের দাবি

সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা লোভাছড়া কোয়ারির দুই মামলার তদন্তে অনিয়মের অভিযোগ; বিচার বিভাগীয় তদন্তের দাবি

সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের কানাইঘাটের লোভাছড়া পাথর কোয়ারিকে কেন্দ্র করে দায়ের হওয়া শ্রমিক নির্যাতন ও পাথর লুটপাটের দুটি আলোচিত মামলা