admin
প্রকাশিত: 4:45 PM, April 10, 2026
সিলেটের সংবাদ ডেস্ক:
বৈশ্বিক জ্বালানি সংকট, তীব্র যানজট ও প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার বাস্তবতা বিবেচনায় নিয়ে আবারও অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে এবার শুধু অনলাইন নয়, অফলাইন ক্লাসের সঙ্গে সমন্বয় করে ‘ব্লেন্ডেড’ পদ্ধতিতে পাঠদান পরিচালিত হবে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট-এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষামন্ত্রী বলেন, করোনাকালের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন এই পদ্ধতি চালু করা হচ্ছে। প্রাথমিকভাবে সব শিক্ষা প্রতিষ্ঠানে নয়, বরং সক্ষমতা বিবেচনায় নির্বাচিত কিছু প্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে এটি চালু হবে। রাজধানীর ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ-সহ কয়েকটি প্রতিষ্ঠানে আগামী সপ্তাহ থেকেই এ কার্যক্রম শুরু হবে।
তিনি জানান, নতুন সিদ্ধান্ত অনুযায়ী সপ্তাহে ছয় দিন ক্লাস হবে। এর মধ্যে তিন দিন অনলাইনে এবং তিন দিন সশরীরে পাঠদান করা হবে। সূচি অনুযায়ী- শনিবার, সোমবার ও বুধবার সশরীরে ক্লাস হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেওয়া হবে। শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকবে।
এছাড়া, শিক্ষকরা শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত থেকেই অনলাইন ক্লাস পরিচালনা করবেন। যেসব প্রতিষ্ঠান প্রয়োজনীয় অবকাঠামো ও সক্ষমতা অর্জন করেছে, সেগুলোতেই এই ব্লেন্ডেড পদ্ধতি চালু করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী।
ঘটনা আড়াল করতে কাদা দিয়ে আলামত গোপনের চেষ্টা সিলেটের গোয়াইনঘাট উপজেলার বীরকুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি সম্পদ রক্ষায় চরম অবহেলার
সিলেটে পর্তুগালের ওয়ার্ক পারমিট ভিসার প্রলোভন দেখিয়ে এক যুবকের কাছ থেকে ১ লাখ টাকা হাতিয়ে নিয়ে অফিসে তালা ঝুলিয়ে লাপাত্তা
দৈনিক সিলেটের সংবাদে খবর প্রকাশের পর নড়েচড়ে বসল কর্তৃপক্ষ ওসমানীনগর প্রতিনিধি: দৈনিক সিলেটের সংবাদসহ বিভিন্ন সংবাদপত্রে ওসমানীনগরে সরকারি গাছ কাটার
পারিবারিক সম্পর্কের সূত্রে প্রভাব বিস্তারের দাবি, স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তার সঙ্গে অতীতে বিভিন্ন বিতর্কিত
স্টাফ রিপোর্টার: সিলেটে রাজনৈতিক পটপরিবর্তনের পর রাতারাতি খোলস বদলে বিএনপির নাম ভাঙিয়ে প্রকাশ্যে অবৈধ ‘বুঙ্গা’ (চোরাচালান) ব্যবসা চালিয়ে যাওয়ার অভিযোগ
‘সুরমা ট্রান্সপোর্ট’কে ঢাল বানিয়ে সীমান্তজুড়ে চোরাচালানের অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেটের জাফলং, হরিপুর, জৈন্তাপুর, লালাখাল ও পায়রাখৈল সীমান্ত দিয়ে ভারতীয় চোরাই
স্টাফ রিপোর্টার: সীমান্তবর্তী হরিপুর রুট ব্যবহার করে এহিয়া, নুরুল এবং আমিন মোল্লা সিন্ডিকেটের ‘শপিং ব্যাগ ফর্মুলা’র অভিনব চোরাচালান নিয়ে ১ম
প্রকাশ্যে পাচার হচ্ছে ভারতীয় পণ্য ও মাদক, কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী এলাকা হরিপুর দিয়ে ভারতীয়