admin

প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২৬

শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করেন শ্রমিকরা

শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করেন শ্রমিকরা

স্টাফ রিপোর্টার:

গতকাল বকেয়া বেতনের দাবিতে রাজধানীর মহাখালী-নাবিস্কোর মধ্যবর্তী তেজগাঁও লিঙ্ক রোড এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলনে নামেন নাসা মেইনল্যান্ডের প্রায় ৭০০-৮০০ পোশাক শ্রমিক। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং শ্রমিকদের দাবি পূরণের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশে ঘটনাস্থলে উপস্থিত হন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক। ঘটনাস্থলে পৌঁছে তাঁরা মালিকপক্ষ এবং শ্রমিকপক্ষের সাথে দীর্ঘ আলোচনা করেন।

সভা শেষে শ্রমিকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আজ আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমরা আগামীকাল সকাল ১১টায় শ্রমিক প্রতিনিধি, নাসা মেইনল্যান্ডের মালিকপক্ষ এবং বিজিএমইএ সভাপতিসহ সংশ্লিষ্ট সকল পক্ষকে নিয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে একটি বিশেষ সভা আহ্বান করেছি।

মন্ত্রী আরও উল্লেখ করেন যে, বিষয়টি নিয়ে কিছু আইনি জটিলতা ও মামলা-মোকদ্দমা রয়েছে। তাই এমন একটি সমাধান বের করা হবে যাতে শ্রমিকরা ক্ষতিগ্রস্ত না হন এবং মালিকপক্ষও তাদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারে।

প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক শ্রমিকদের শান্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, এবারের ঈদুল ফিতরে সরকার ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর সমন্বিত প্রচেষ্টায় অন্যান্য সময়ের মতো রাস্তা অবরোধের মতো পরিস্থিতি তৈরি হয়নি। তিনি আরও বলেন, আপনারা জনদুর্ভোগ লাঘবে রাস্তা ছেড়ে দিন। আমরা আপনাদের সহযোগিতা করতে চাই এবং আপনাদের পক্ষ থেকেও সহযোগিতা কামনা করছি।

আলোচনাকালে নাসা মেইনল্যান্ড কর্তৃপক্ষ জানায়, বর্তমানে তাদের ব্যাংক হিসাব ও স্থাবর সম্পদ জব্দ থাকায় কারখানা পরিচালনা করা দুরূহ হয়ে পড়েছে। তবে তারা মার্চ মাসের বেতন পরিশোধে সক্ষম। অন্যদিকে, শ্রমিকদের পাওনা ‘আর্নড লিভ’ এর টাকা পরিশোধের ক্ষেত্রে সরকারের বিশেষ সহযোগিতা কামনা করেছে প্রতিষ্ঠানটি।

শ্রমমন্ত্রীর সুনির্দিষ্ট আশ্বাস এবং আগামীকালের সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে শ্রমিকরা আন্দোলন স্থগিত করে রাস্তা ছেড়ে দেন। এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

১৭ বছর ধরে কমিটি সংকটে যুক্তরাষ্ট্র যুবদল, দ্রুত কমিটি ঘোষণার দাবি

১৭ বছর ধরে কমিটি সংকটে যুক্তরাষ্ট্র যুবদল, দ্রুত কমিটি ঘোষণার দাবি

ফ্রান্স প্রতিনিধি: দীর্ঘ ১৭ বছরের সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে যুক্তরাষ্ট্র যুবদলের একটি শক্তিশালী, গ্রহণযোগ্য ও কার্যকর কমিটি ঘোষণার দাবি জোরালো হয়ে

এসএমপির নতুন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম

এসএমপির নতুন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম

স্টাফ রিপোর্টার সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে ঢাকা পুলিশ সদরদপ্তরের ডিআইজি সারোয়ার মুর্শেদ

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে জ্ঞান, গবেষণা ও টেকসই উন্নয়নে সেমিনার

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে জ্ঞান, গবেষণা ও টেকসই উন্নয়নে সেমিনার

‘টেকনোলজি, জাস্টিস এবং ইনস্টিটিউশনাল রেজিলিয়েন্স ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে শেষ হয়েছে দুইদিনব্যাপী ন্যাশনাল ইন্টারডিসিপ্লিনারি

সিলেটে জেলা প্রশাসকের সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

সিলেটে জেলা প্রশাসকের সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে সিলেটের নবাগত জেলা

‘প্রবাসী নয়, স্থানীয় নেতৃত্ব’: গোলাপগঞ্জের জনমতে হিসাব-নিকাশ

‘প্রবাসী নয়, স্থানীয় নেতৃত্ব’: গোলাপগঞ্জের জনমতে হিসাব-নিকাশ

নির্বাচনে সার্বক্ষণিক পাশে থাকা প্রার্থীর প্রতি ঝুঁকছেন ভোটাররা গোলাপগঞ্জ (প্রতিনিধি) সিলেট: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সিলেটের গোলাপগঞ্জে সম্ভাব্য

হয়তো আমি থাকবো নয় তো মাদক কারবারি থাকবে: ওসি জালালাবাদ

হয়তো আমি থাকবো নয় তো মাদক কারবারি থাকবে: ওসি জালালাবাদ

আক্তার হোসেন: ‎‎সবাই মিলে শপথ করি, মাদকমুক্ত সমাজ গড়ি এই স্লোগানকে সামনে রেখে মাদকের অভিশাপ থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে সিলেটে

ইতালিতে ইউনূস মডেলের নতুন যাত্রা চালু হচ্ছে ‘মেডিটেরেনিয়ান সোশ্যাল ইনোভেশন ডিস্ট্রিক্ট’

ইতালিতে ইউনূস মডেলের নতুন যাত্রা চালু হচ্ছে ‘মেডিটেরেনিয়ান সোশ্যাল ইনোভেশন ডিস্ট্রিক্ট’

ফ্রান্স প্রতিনিধি: সামাজিক ব্যবসার মাধ্যমে উন্নয়ন ও কর্মসংস্থানের নতুন মডেল গড়তে ইতালিতে চালু হচ্ছে ‘মেডিটেরেনিয়ান সোশ্যাল ইনোভেশন ডিস্ট্রিক্ট’। প্রফেসর মুহাম্মদ

হবিগঞ্জ শিক্ষার্থীদের সংবর্ধনায় হুইপ জি কে গউছ বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে যেভাবে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছিল

হবিগঞ্জ শিক্ষার্থীদের সংবর্ধনায় হুইপ জি কে গউছ বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে যেভাবে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছিল

হবিগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে বৃত্তি পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার