admin

প্রকাশিত: ৫:১২ পূর্বাহ্ণ, মে ৫, ২০২৬

শ্রমিক সমাবেশে সিসিক প্রশাসক কম সময়ে উন্নত সেবা দিতে কর্মীদের প্রতি আহ্বান

শ্রমিক সমাবেশে সিসিক প্রশাসক কম সময়ে উন্নত সেবা দিতে কর্মীদের প্রতি আহ্বান

স্টাফ রিপোর্টার:

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী কম সময়ে উন্নত সেবা নিশ্চিত করতে কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

গতকাল সোমবার নগর ভবন প্রাঙ্গনে সিলেট সিটি কর্পোরেশন কর্মচারী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান  জানান।

সিসিক প্রশাসক বলেন, “আমাদের মূল দায়িত্ব নগরবাসীকে সেবা দেওয়া। তাই সিটি কর্পোরেশনের প্রত্যেক কর্মীকে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। সেবা প্রদানে কোনো নাগরিক যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও সবাইকে সতর্ক থাকতে হবে।”

তিনি আরও বলেন, “দীর্ঘদিন ধরে শ্রমিকদের উন্নয়ন প্রত্যাশিত মাত্রায় হয়নি। বর্তমান সরকার শ্রমিকবান্ধব নানা উদ্যোগ গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছেন।”

সমাবেশে শ্রমিকরা সাত দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলোর বিষয়ে সহানুভ‚তিশীল থাকার আশ্বাস দিয়ে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। আমি একটি উন্নত ও বাসযোগ্য নগর গড়ার চ্যালেঞ্জ নিয়েছি। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা সেই লক্ষ্য অর্জন করতে পারব।”

সিলেট সিটি কর্পোরেশন কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. রজবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, সিসিকের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) একলিম আবদীন, সহকারী প্রকৌশলী তানভীর আহমদ তানিম এবং জনসংযোগ কর্মকর্তা (অ.দা.) নেহার রঞ্জন পুরকায়স্থ।

আরও বক্তব্য দেন, কর্মচারী সংসদের সহসভাপতি মুহিবুর রহমান, সদস্য মোস্তাক আহমেদ, কর্মচারী শ্রমিক ইউনিয়নের সহসভাপতি, সভাপতি সুমন চক্রবর্তী, সহসভাপতি লিয়াকত আহমদ ইমন, যুগ্ম সম্পাদক নজির আহমদ, সহসধারণ সম্পাদক ফয়েজুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক আজির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. রাকিব ও নির্জর রায়, প্রচার সম্পাদক নুরুল কবির পারভেজ, উপদেষ্টা মন্ডলীর সদস্য জাকারিয়া আহমদ, কোষাধ্যক্ষ রুহুল আমিন, সদস্য মাসুম, নাজু, নোমান, শ্রমিকদের মধ্যে রফিক মিয়া, মো. মোহন মিয়া, মজিদ খান, মিন্টু প্রমুখ।


সর্বশেষ সংবাদ

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে বসতবাড়িতে হামলা, আহত ১৪

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে বসতবাড়িতে হামলা, আহত ১৪

এ কে আজাদ গোয়াইনঘাট: সিলেটের উপজেলার কইন্নাজঙ্গল এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে বিরোধের জেরে লোকমান আহমদ নামে এক সংবাদকর্মীর

গোয়াইনঘাটে থানাপুলিশের উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত

গোয়াইনঘাটে থানাপুলিশের উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত

এ কে আজাদ গোয়াইনঘাট: সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডিএম হাসিবুল বেনজিরের দিকনির্দেশনায় গোয়াইনঘাট থানার সকল কর্মকর্তা ও সদস্যদের অংশগ্রহণে

স্বামীর হাতে এক  সন্তানের জননী খুন 

স্বামীর হাতে এক  সন্তানের জননী খুন 

স্টাফ রিপোর্টার:  স্বামীর হাতে এক সন্তানের জননী খুন হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল শনিবার বিকেল ৪ টায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলার

বিশ্বনাথে খালপার জামে মসজিদের সংস্কার  কাজে এমপি লুনার ৩ লাখ টাকার অনুদান

বিশ্বনাথে খালপার জামে মসজিদের সংস্কার  কাজে এমপি লুনার ৩ লাখ টাকার অনুদান

সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনার নির্বাচনী প্রতিশ্রুতি মোতাবেক বিশ্বনাথ উপজেলার ২নং খাজাঞ্চী ইউনিয়নের একটি মসজিদের সংস্কার কাজের জন্য

বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন চা শ্রমিকদের দৈনিক নগদ মজুরি  ৬ শত টাকা নির্ধারণ করুন

বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন চা শ্রমিকদের দৈনিক নগদ মজুরি  ৬ শত টাকা নির্ধারণ করুন

ঐতিহাসিক ২০ মে চা শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলা শাখার লাল পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

অগ্রগামী ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ল্যাম্পপোস্ট স্থাপন

অগ্রগামী ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ল্যাম্পপোস্ট স্থাপন

সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণাঞ্চলের আনুজানী নতুন পাড়ায় এলাকাবাসীর নিরাপত্তা ও রাতের চলাচল নির্বিঘ্ন করতে ১০টি ল্যাম্পপোস্ট স্থাপন করেছে অগ্রগামী ইসলামী

টেক্সটাইল খাতকে টেকসই  করতে শিল্পের দক্ষতা ও শিক্ষার  মানোন্নয়ন জরুরি: মুক্তাদির

টেক্সটাইল খাতকে টেকসই  করতে শিল্পের দক্ষতা ও শিক্ষার  মানোন্নয়ন জরুরি: মুক্তাদির

স্টাফ রিপোর্টার:  বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, টেক্সটাইল খাতকে টেকসই করতে শিল্পের দক্ষতা ও শিক্ষার

শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সিলেটে পুনাকের রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সিলেটে পুনাকের রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

স্টাফ রিপোর্টার:  সিলেট মেট্রোপলিটন পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ও আনন্দঘন পরিবেশে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপিত হয়েছে। গতকাল