admin

প্রকাশিত: ১:২৮ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২৫

শ্রীমঙ্গলে ২০ কেজি ওজনের অজগর সাপ উদ্ধার

শ্রীমঙ্গলে ২০ কেজি ওজনের অজগর সাপ উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের ইছবপুর এলাকা থেকে প্রায় ২০ কেজি ওজনের একটি বিরল প্রজাতির অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

সোমবার (২৪ নভেম্বর) দুপুর ১টার দিকে ঝোপঝাড় পরিষ্কারের কাজ করার সময় শ্রমিকরা হঠাৎ দেওয়ালের উপর বিশাল আকৃতির অজগরটি দেখতে পান। সাপ সামনে পড়ে আতঙ্কে তারা কাজ বন্ধ করে দ্রুত সরে যান।

ঘটনা জানাজানি হলে শ্রীমঙ্গল রেসিডেন্সিয়াল মডেল গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অসিত পাল ও শিক্ষক অনিক দেব বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে অবহিত করেন। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ এবং রিদন গৌড় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অক্ষত অবস্থায় সাপটিকে উদ্ধার করেন। উদ্ধারকারীরা জানান, অজগরটির ওজন প্রায় ২০ কেজি এবং দৈর্ঘ্য প্রায় ১২ ফুট।

পরে উদ্ধার করা অজগরটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

এর আগের দিন রোববার শ্রীমঙ্গলের নোয়াগাঁও গ্রামের একটি ধানক্ষেত থেকেও আরেকটি অজগর উদ্ধার করে ফাউন্ডেশন। দুটি অজগরই বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে এবং যথাযথ প্রক্রিয়ায় বনাঞ্চলে অবমুক্ত করা হবে বলে জানানো হয়।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল কুমার দেব সজল বলেন, শ্রীমঙ্গলের চারপাশের বিস্তীর্ণ বনাঞ্চল—হাওর, চা-বাগান ও লাউয়াছড়া জাতীয় উদ্যান—বন্যপ্রাণীর প্রধান আবাসস্থল। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে বনজ বৃক্ষ উজাড়, চা-বাগানের সম্প্রসারণ, বসতি ও রিসোর্ট নির্মাণ এবং আনারস–লেবুর বাগান তৈরি হওয়ার ফলে বন্যপ্রাণীর আবাসস্থল সংকুচিত হচ্ছে। এতে খাদ্যের অভাবে অজগরসহ অন্যান্য প্রাণী লোকালয়ে প্রবেশ করছে, ফলে মানুষের আতঙ্ক ও প্রাণী আটকা পড়ার ঘটনা বাড়ছে।

তিনি আরও জানান, গত দেড় দশকে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন ও স্থানীয় বন বিভাগ মিলে ৮০০–র বেশি বন্যপ্রাণী উদ্ধার করে নিরাপদ আবাসস্থলে পুনর্বাসন করেছে।


সর্বশেষ সংবাদ

জাতীয় পুরস্কার অর্জন করায় আর্ট এন্ড অটিস্টিক স্কুলকে সংবর্ধনা

জাতীয় পুরস্কার অর্জন করায় আর্ট এন্ড অটিস্টিক স্কুলকে সংবর্ধনা

সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করতে সিলেট আর্ট এন্ড

নগর ভবনে প্রস্তুতি সভায় সিসিক প্রশাসক

নগর ভবনে প্রস্তুতি সভায় সিসিক প্রশাসক

৮ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করতে হবে সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন,

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ গোল্ড মেডেল পেল মারিয়া মেহজাবিন মাওয়া

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ গোল্ড মেডেল পেল মারিয়া মেহজাবিন মাওয়া

‎‎সিলেট সিটি করপোরেশনের চৌকিদেখী এলাকার শাহপরান প্রি-ক্যাডেট একাডেমির শিক্ষার্থী মারিয়া মেহজাবিন মাওয়া “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” প্রতিযোগিতার উশু ইভেন্টে গোল্ড মেডেল

টেন্ডার ছাড়াই পিয়াইন নদীতে লাখ লাখ টাকার চাঁদাবাজি

টেন্ডার ছাড়াই পিয়াইন নদীতে লাখ লাখ টাকার চাঁদাবাজি

ড্রেজারে বালু কাটছে আলীম সিন্ডিকেট স্টাফ রিপোর্টার: সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে, কোনো প্রকার টেন্ডার বা ইজারা ছাড়াই সিলেটের গোয়াইনঘাট উপজেলার

সুরমা নদীর ভাঙ্গনে বিলীন হয়ে গেছে মসজিদ স্কুল কবরস্থান ও বাজার

সুরমা নদীর ভাঙ্গনে বিলীন হয়ে গেছে মসজিদ স্কুল কবরস্থান ও বাজার

সাকির আমিন, ছাতক: সুনামগঞ্জের ছাতক সদর ইউনিয়নের আন্ধারী গাঁও,মল্লিক পুর,কেশব পুর ও বাউশা ডহর (গভীর) নামক স্থানে সুরমা নদীর ভাঙনে

সিলেট সদর উপজেলার পুটিকাটা বিল জলমহালের ইজারা পেয়েছে চাতল মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড

সিলেট সদর উপজেলার পুটিকাটা বিল জলমহালের ইজারা পেয়েছে চাতল মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড

সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নাধীন পুটিকাটা বিল জলমহাল ১৪৩৩-১৪৩৫ বাংলা সনের চৈত্র পর্যন্ত সময়ের জন্য বার্ষিক ৩,০৮,২২৪ (তিন লক্ষ আট

সিলেট জেলা ও মহানগর যুবদলের লিফলেট বিতরণ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিএনপি অক্ষরে অক্ষরে প্রতিশ্রুতিবদ্ধ: অ্যাড. মোমিনুল ইসলাম মোমিন

সিলেট জেলা ও মহানগর যুবদলের লিফলেট বিতরণ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিএনপি অক্ষরে অক্ষরে প্রতিশ্রুতিবদ্ধ: অ্যাড. মোমিনুল ইসলাম মোমিন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময়ই জনগণের আকাঙক্ষা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল। সংসদের দক্ষিণ প্লাজায় রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত

জাতীয় বাজেটে কৃষি খাতে উন্নয়ন বরাদ্দের ৪০ ভাগ বরাদ্দের দাবিতে অর্থমন্ত্রীর কাছে স্মারকলিপি

জাতীয় বাজেটে কৃষি খাতে উন্নয়ন বরাদ্দের ৪০ ভাগ বরাদ্দের দাবিতে অর্থমন্ত্রীর কাছে স্মারকলিপি

জাতীয় বাজেটে উন্নয়ন বরাদ্দের ৪০ভাগ কৃষি খাতে বরাদ্দ ও হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ প্রদানসহ ১০দফা দাবিতে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক