admin
প্রকাশিত: ১:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৬
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত ও ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, এই জাতি আজ ঐক্যবদ্ধ হয়ে গেছে সন্ত্রাস-চাঁদাবাজের বিরুদ্ধে। এই সিলেটবাসী সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতি চায় না। প্রিয় সিলেটবাসী ভোট আপনাদের একটি পবিত্র আমানত।
তিনি গতকাল সোমবার দুপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে সিলেট নগরীর আম্বরখানা পয়েন্টে দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে অনুষ্ঠিত প্রচারমিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এর আগে সিলেট মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে নগরীর কোর্ট পয়েন্ট থেকে এক প্রচারমিছিল বের করা হয়। মিছিলটি নগরীর জিন্দাবাজার, চৌহাট্টা পয়েন্ট অতিক্রম করে আম্বরখানায় গিয়ে শেষ হয়।
সিলেট মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি শহীদুল ইসলাম সাজুর সঞ্চালনায় প্রচারমিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শাহীন আহমদ বলেন, দাঁড়িপাল্লার গণজোয়ার দেখে, বিজয় দেখে আমাদের প্রতিপক্ষ হন্য হয়ে গেছে। একজন বয়োবৃদ্ধ আলেমের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। এসব কিছু করে এই দাঁড়িপাল্লার জোয়ারকে আটকাতে পারবেন না ইনশাআল্লাহ।
এর আগে সোমবার সকালে নগরীর লামাবাজার, তালতলা এলাকায় দাঁড়িপাল্লা মার্কার গণসংযোগ করেন মাওলানা হাবিবুর রহমান। বাদ জোহর কোর্ট পয়েন্ট থেকে নগরীর ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত গণসংযোগে উপস্থিত ছিলেন মাওলানা হাবিবুর রহমান।
প্রশাসনিক অনুমতি ও তথ্য আদান-প্রদান নিয়ে প্রশ্ন, অভিযোগ অস্বীকার সংশ্লিষ্টদের স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ইজারাবহির্ভূত এলাকায় ড্রেজার মেশিনের মাধ্যমে
সিলেট নগরীর ১৮নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোবারক হোসেন ফাত্তাহ এবং তাঁর চাচাতো ভাই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক
ওসমানীনগর উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় বাস্তবায়িত ওয়াশব্লক প্রকল্পসমূহের তালিকা, নির্মাণমান এবং বাস্তবায়ন অগ্রগতি নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।
সিলেটের ফেঞ্চুগঞ্জে আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমানকে ব্যবহার করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী ময়নুল ইসলাম ওরফে ‘ডেবিল
মো: জুনেদ আহমদ, ফ্রান্স: বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী-এর
রুবেল আহমদ: সিলেটের গোয়াইনঘাট উপজেলার আম বাড়ি এলাকায় ৬ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নুর উদ্দিন (৬৮) নামের
আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ: সিলেটের জকিগঞ্জ উপজেলায় কুরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য সরকারি বরাদ্দের লবণ বিক্রির অভিযোগ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে
সিলেটের জন্য সুসংবাদ বয়ে আনলেন সিলেট-৬ আসনের এমপি এমরান চৌধুরী গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইনের প্রশ্নের জবাবে মিললো সুখবর সিলেটের সংবাদ