admin
প্রকাশিত: ১:৫৫ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২৬
সিলেটে ‘জাতীয় মাসিক স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা কৌশলপত্র (২০২১) বাস্তবায়নের উদ্দেশ্যে আর্থিক প্রাক্কলনসহ কর্মপরিকল্পনা-২০২৫’ শীর্ষক এক বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে এই গুরুত্বপূর্ণ কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী বলেন, সমতা ও বৈষম্যহীন সমাজ গড়তে নারী-পুরুষের সমান স্বাস্থ্যসেবা নিশ্চিত করা অপরিহার্য। তিনি বলেন, “নারীদের স্বাস্থ্য সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করতে মাসিক স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় মেয়েরা সংকোচে পরিবারের কাছেও মনের কথা বলতে পারে না, যা তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষতি করে। তাদের জন্য একটি নিরাপদ ও সহায়ক পরিবেশ তৈরি করা আমাদের সবার নৈতিক দায়িত্ব।”
বিভাগীয় কমিশনার এই কর্মপরিকল্পনা বাস্তবায়নে বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। একইসাথে তিনি সংশ্লিষ্ট সকল সরকারি-বেসরকারি দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানান।
স্থানীয় সরকার বিভাগের পলিসি সাপোর্ট অধিশাখার যুগ্মসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় বক্তারা উল্লেখ করেন যে, মাসিক স্বাস্থ্যবিধি কেবল একটি স্বাস্থ্যগত বিষয় নয়, বরং এটি কিশোরী ও নারীদের মানবাধিকারের সাথে ওতপ্রোতভাবে সম্পৃক্ত।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, আর্থিক প্রাক্কলনসহ পরিকল্পিত কার্যক্রম বাস্তবায়িত হলে এই ক্ষেত্রে টেকসই অগ্রগতি অর্জন সম্ভব। জাতীয় পর্যায়ে নীতিটি ইতিমধ্যে অনুমোদিত ও অংশীজনদের মধ্যে বিতরণ করা হয়েছে। সিটি কর্পোরেশন, স্থানীয় প্রশাসন ও উন্নয়ন সহযোগীদের সক্রিয় অংশগ্রহণই এই পরিকল্পনার সাফল্যের চাবিকাঠি।
কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, স্বাস্থ্যকর্মী এবং সিটি কর্পোরেশনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা মাঠ পর্যায়ে এই কৌশলপত্র বাস্তবায়নের বিদ্যমান চ্যালেঞ্জগুলো তুলে ধরেন এবং সেগুলো উত্তরণের বিভিন্ন সৃজনশীল উপায় নিয়ে মতামত প্রদান করেন।
বৃহত্তর আম্বরখানা পঞ্চায়েত কমিটির উদ্যোগে ১৫ জুলাই বুধবার সন্ধ্যায় সিলেট নগরীর আম্বরখানাস্থ জুলকার নায়েন ফাউন্ডেশন হলে পঞ্চায়েত কমিটির সদস্য, জুলকার
স্টাফ রিপোর্টার: “সবাই মিলে শপথ করি, মাদক মুক্ত সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মোগলাবাজার থানার
২০২৫ সালের সরকারি বৃত্তি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা জানাতে আজ বুধবার স্কলার্সহোম টিলাগড় শাখায় এক আন্তরিক ও আনন্দঘন
যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর উদ্যোগে “২৪’শের জুলাই, জমিয়তের অবদান ও যুব সমাজের ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভা গতকাল বুধবার
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট জেলা ও দায়রা জজ আদালতে কর্মরত জামায়াত সমর্থিত এডিশনাল পিপি, এডিশনাল জিপি ও এপিপি পদে দায়িত্ব
যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর উদ্যোগে “২৪’শের জুলাই, জমিয়তের অবদান ও যুব সমাজের ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভা গতকাল বুধবার
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের কানাইঘাটের লোভাছড়া পাথর কোয়ারিকে কেন্দ্র করে দায়ের হওয়া শ্রমিক নির্যাতন ও পাথর লুটপাটের দুটি আলোচিত মামলা
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের কানাইঘাটের লোভাছড়া পাথর কোয়ারিকে কেন্দ্র করে দায়ের হওয়া শ্রমিক নির্যাতন ও পাথর লুটপাটের দুটি আলোচিত মামলা