admin

প্রকাশিত: 4:16 PM, March 11, 2026

সম্মিলিত প্রয়াস ছাড়া পরিচ্ছন্ন সিলেট গড়া সম্ভব নয়: প্রশাসক

সম্মিলিত প্রয়াস ছাড়া পরিচ্ছন্ন সিলেট গড়া সম্ভব নয়: প্রশাসক

স্টাফ রিপোর্টার:

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরবাসীর সম্মিলিত সহযোগিতা ছাড়া একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তোলা সম্ভব নয়। নগরকে পরিষ্কার রাখতে সিটি করপোরেশনের কর্মীরা নিরলসভাবে কাজ করছেন, কিন্তু অনেকেই এখনো যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলছেন। ফলে নগরের বিভিন্ন স্থান মশার আবাসস্থলে পরিণত হচ্ছে।

মঙ্গলবার সকালে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। সিসিক প্রশাসক বলেন, একদিকে মশা নিয়ন্ত্রণে নিয়মিত ওষুধ ছিটানো হচ্ছে এবং লার্ভা ধ্বংসের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, অন্যদিকে রাস্তাঘাট, ড্রেন এবং বাসাবাড়ির আশপাশে যত্রতত্র ময়লা ফেলার কারণে মশার বংশবিস্তার অব্যাহত রয়েছে। এতে করে প্রাণান্ত চেষ্টা সত্ত্বেও পুরোপুরি মশা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ছে।

মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনের আগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। র‌্যালিতে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। আব্দুল কাইয়ুম চৌধুরী নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রত্যেক নাগরিককে নিজের ঘরবাড়ি ও আঙিনা পরিষ্কার রাখতে হবে। একইসঙ্গে ব্যবসায়ীদেরও সচেতন হতে হবে, যাতে তারা রাস্তাঘাট বা ড্রেনে ময়লা না ফেলেন।

পরে সিসিক প্রশাসক নগরের দাড়িয়াপাড়া এলাকায় মশক নিধন কার্যক্রম পরিদর্শন করেন। এসময় কয়েকটি বাসার আশপাশে ময়লা-আবর্জনার স্তূপ দেখতে পেয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, একটি পরিষ্কার ও সুন্দর নগর গড়ে তুলতে মশক নিধন কার্যক্রমে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে।

তবে সবাই সচেতন না হলে এবং নিজেদের পরিবেশ পরিষ্কার না রাখলে সিটি করপোরেশনের একার পক্ষে নগরকে পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়। মশক নিধন কার্যক্রমের উদ্বোধনকালে সিটি করপোরেশনের সচিব বিশ্বজিত দেব, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আলী আকবর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ একলিম আবদীন, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাস, জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ এবং মো. মাহবুবুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

রিসিভ না হওয়া ফাটল ভবনে পাঠদান, ২২ আগস্ট গ্রহণের আলোচনা

রিসিভ না হওয়া ফাটল ভবনে পাঠদান, ২২ আগস্ট গ্রহণের আলোচনা

ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরের খুজগিপুর মানউল্লা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একটি ভবন নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, ২০১৭

প্রেস ব্রিফিংয়ে পুলিশ কমিশনার শাহপরান (রহ.) মাজারের উরুস ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা

প্রেস ব্রিফিংয়ে পুলিশ কমিশনার শাহপরান (রহ.) মাজারের উরুস ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা

আহমেদ শাকিল: আগামী ১৮ ও ১৯ আগস্ট ২০২৬ অনুষ্ঠিতব্য হযরত শাহপরান (রহ.) মাজার শরীফের পবিত্র বাৎসরিক উরুস উপলক্ষে সার্বিক নিরাপত্তা

প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ যুবরাজ মোহাম্মদ বিন সালমানের

প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ যুবরাজ মোহাম্মদ বিন সালমানের

সিলেটের সংবাদ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন

বিভাগীয় কমিশনার ও সিসিক প্রশাসকের উদ্যোগে ফলপ্রসূ বৈঠক

বিভাগীয় কমিশনার ও সিসিক প্রশাসকের উদ্যোগে ফলপ্রসূ বৈঠক

অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত করলেন সিলেটের পরিবহন শ্রমিকরা সিলেট বিভাগে ১৯ আগস্ট থেকে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি

ইউএই-তে প্রবাসী সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে সিআইপি অ্যাসোসিয়েশনের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

ইউএই-তে প্রবাসী সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে সিআইপি অ্যাসোসিয়েশনের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

স্টাফ রিপোর্টার: সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বাংলাদেশি প্রবাসীদের ভিসা জটিলতা নিরসন, বিনিয়োগ বৃদ্ধি এবং বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে বাংলাদেশ

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা: আগামীকাল র‌্যালি

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা: আগামীকাল র‌্যালি

সিলেট প্রতিনিধি: জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হতে যাচ্ছে। এ উপলক্ষে গতকাল সোমবার রাতে উপশহরস্থ দলীয় কার্যালয়ে সিলেট জেলা

সিলেটে আলীম ইন্ডাস্ট্রিজের কর্মশালায় অতিরিক্ত সচিব দেশীয় কৃষিযন্ত্রের উদ্ভাবন, উৎপাদনে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই

সিলেটে আলীম ইন্ডাস্ট্রিজের কর্মশালায় অতিরিক্ত সচিব দেশীয় কৃষিযন্ত্রের উদ্ভাবন, উৎপাদনে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই

কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুবিভাগের অতিরিক্ত সচিব মির্জা আশফাকুর রহমান বলেছেন, কৃষি যান্ত্রিকীকরণ শুধু কৃষকের শ্রম ও সময় সাশ্রয় করে না,

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ক্ষুদে শিক্ষার্থীদের বর্ণিল বর্ষাবরণ অনুষ্ঠিত

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ক্ষুদে শিক্ষার্থীদের বর্ণিল বর্ষাবরণ অনুষ্ঠিত

বাংলার ঋতুবৈচিত্র্যের স্নিগ্ধ প্রকৃতি ও সবুজের সমারোহে বর্ষার আগমনকে বরণ করে নিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজে অনুষ্ঠিত হয়েছে আনন্দঘন ও বর্ণিল