admin
প্রকাশিত: 1:20 PM, March 15, 2026
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের আদর্শ ধারণ করেই বিএনপির নেতাকর্মীরা মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। বিএনপির লক্ষ্যই হচ্ছে জনগণের সেবা করা।
গতকাল শনিবার বিকেলে সিলেট নগরীর ৩৭নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় রোজাদারদের মধ্যে ইফতার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
৩৭নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক চান মিয়া বাচ্চু-এর সভাপতিত্বে ও সদস্য শিব্বির আহমদ-এর পরিচালনায় উপস্থিত ছিলেন, পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক দিলোয়ার আহমদ রাফি, সিলেট মহানগর যুবদলের সহ-আইন বিষয়ক সম্পাদক মো. শামসুল ইসলাম, ৩৭নং ওয়ার্ড কৃষকদলের সহ-সভাপতি পাভেল চৌধুরী, সিলেট সদর উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য জাকির হোসেন, সদস্য সিদ্দিকুর রহমান রুহেল, সিলেট ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. বুলবুল হোসাইন, মহানগর যুবদল নেতা বাবুল মিয়া, সেলিম আহমদ, রুবেল আহমদ, লিমন আহমদ, ৩৭নং ওয়ার্ড বিএনপি’র আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য রাজু মিয়া, সদস্য ইউনুস আলী, আব্দুল আজিজ, রানা মিয়া, সাব্বির হোসেন জামিল, দক্ষিণ বলিয়া পাড়া বিএনপির সভাপতি মকবুল মিয়া, সদস্য আসাদ খান, নতুন বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি দিলোয়ার হোসেন জয়, সদস্য কাহির মিয়া, সাত্তার মিয়া সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে প্রধান অতিথি মিফতাহ্ সিদ্দিকী স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে রোজাদার ও সাধারণ মানুষের হাতে ইফতার সামগ্রী তুলে দেন। বিজ্ঞপ্তি
স্টাফ রিপোর্টার: জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে আসা এক প্রবাসীকে চড় মারার অভিযোগ উঠেছে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীনের
দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীদের
স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল নেতৃত্ব দান কারীদের বাদ দিয়ে নিরপরাধ শ্রমজীবী মানুষকে গ্রেপ্তারের অভিযোগ
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন সত্য, ন্যায়, মানবতা ও কল্যাণের পথে চলার শিক্ষা
নিউইয়র্ক প্রতিনিধি: যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট, মূলধারার রাজনীতিবিদ, বিসিএ ইউকের সাবেক প্রেসিডেন্ট ও প্রখ্যাত ব্যবসায়ী পাশা খন্দকার এমবিই-এর যুক্তরাষ্ট্রে আগমন
*কোটি টাকার মেলা বাণিজ্য ও নাম ভাঙানোর গুরুতর অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিলেট জেলা আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একে অপরের ধর্মীয় উৎসব ও আনন্দে অংশগ্রহণের মধ্য দিয়েই আমাদের পারস্পরিক ভালোবাসা,