admin
প্রকাশিত: 5:54 PM, April 2, 2026
জাহিদুল ইসলাম, জৈন্তাপুর:
সিলেট জেলার সিভিল সার্জন ডা. মোঃ নাসির উদ্দিন জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন। গতকাল বুধবার পরিদর্শনকালে তিনি হাসপাতালের চিকিৎসা সেবার মান ও সামগ্রিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন। তবে সেবার মান নিয়ে সিভিল সার্জন সন্তুষ্ট হলেও হাসপাতালটিতে এখনো জনবল ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট রয়ে গেছে।
সিভিল সার্জন হাসপাতালের জরুরি বিভাগ, বহিঃবিভাগ, চক্ষু সেবা কেন্দ্র (আই কর্ণার), অন্তঃবিভাগ এবং ওষুধের স্টোরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখা ঘুরে দেখেন। এসময় তিনি চিকিৎসাধীন রোগীদের সাথে কথা বলেন এবং সেবার মান ধরে রাখতে কর্মরতদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন শেষে ডা. মোঃ নাসির উদ্দিন বলেন, “জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বর্তমান সেবার পরিবেশ ও চিকিৎসকদের আন্তরিকতা প্রশংসনীয়। প্রান্তিক মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।” সাধারণ মানুষ যাতে হয়রানিমুক্ত চিকিৎসা পায়, সেদিকে সজাগ থাকতে তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
এদিকে হাসপাতালের বর্তমান অবস্থা তুলে ধরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. এন. ইসলাম মোহাম্মদ ফারুক জানান, সম্প্রতি ৮ জন নতুন চিকিৎসক যোগদান করায় চিকিৎসা সেবায় গতি ফিরলেও চতুর্থ শ্রেণির কর্মচারী সংকটে কার্যক্রম ব্যাহত হচ্ছে। এছাড়া জরুরি ভিত্তিতে একটি নতুন অ্যাম্বুলেন্স এবং একটি ডিজিটাল এক্স-রে মেশিন প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
বিদ্যমান সংকট নিরসনে স্থানীয় সংসদ সদস্য এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর হস্তক্ষেপ কামনা করে ডা. ফারুক বলেন, “আমরা প্রতি মাসেই সংশ্লিষ্ট দপ্তরে চাহিদার কথা জানাই, কিন্তু দীর্ঘ সময় কোনো প্রতিকার মেলেনি। এবার আমি অত্যন্ত আশাবাদী, কারণ সমস্যার বিষয়গুলো সরাসরি মন্ত্রী মহোদয়কে অবহিত করেছি এবং লিখিতভাবে জানিয়েছি। আশা করছি শীঘ্রই এসব সংকটের সমাধান হবে এবং জৈন্তাপুরের মানুষ আরও উন্নত সেবা পাবে।”
পরিদর্শনকালে সিভিল সার্জনের সাথে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরের খুজগিপুর মানউল্লা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একটি ভবন নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, ২০১৭
আহমেদ শাকিল: আগামী ১৮ ও ১৯ আগস্ট ২০২৬ অনুষ্ঠিতব্য হযরত শাহপরান (রহ.) মাজার শরীফের পবিত্র বাৎসরিক উরুস উপলক্ষে সার্বিক নিরাপত্তা
সিলেটের সংবাদ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন
অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত করলেন সিলেটের পরিবহন শ্রমিকরা সিলেট বিভাগে ১৯ আগস্ট থেকে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি
স্টাফ রিপোর্টার: সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বাংলাদেশি প্রবাসীদের ভিসা জটিলতা নিরসন, বিনিয়োগ বৃদ্ধি এবং বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে বাংলাদেশ
সিলেট প্রতিনিধি: জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হতে যাচ্ছে। এ উপলক্ষে গতকাল সোমবার রাতে উপশহরস্থ দলীয় কার্যালয়ে সিলেট জেলা
কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুবিভাগের অতিরিক্ত সচিব মির্জা আশফাকুর রহমান বলেছেন, কৃষি যান্ত্রিকীকরণ শুধু কৃষকের শ্রম ও সময় সাশ্রয় করে না,
বাংলার ঋতুবৈচিত্র্যের স্নিগ্ধ প্রকৃতি ও সবুজের সমারোহে বর্ষার আগমনকে বরণ করে নিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজে অনুষ্ঠিত হয়েছে আনন্দঘন ও বর্ণিল