admin
প্রকাশিত: 1:18 PM, August 8, 2026
বাংলাদেশের অর্থনীতির ইতিহাসে চা শিল্প একটি গৌরবময় অধ্যায়। সবুজে মোড়ানো সিলেটের পাহাড়ি ঢালে বিস্তৃত চা-বাগান শুধু প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক নয়; এটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ কৃষিভিত্তিক শিল্প। এই শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কয়েক লাখ মানুষের জীবন-জীবিকা জড়িত। অথচ যে চা শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমে প্রতিদিন আমাদের চায়ের কাপ পূর্ণ হয়, তাদের জীবনসংগ্রামের গল্প এখনও অনেকাংশেই অজানা এবং অবহেলিত।
বাংলাদেশে ১৮৫৪ সালে সিলেটের মালনীছড়া চা-বাগানে বাণিজ্যিকভাবে চা চাষের সূচনা হয়। বর্তমানে দেশে প্রায় ১৬৮টি চা-বাগান রয়েছে, যার অধিকাংশই বৃহত্তর সিলেট অঞ্চলে অবস্থিত। মৌলভীবাজার একাই দেশের মোট চা উৎপাদনের অর্ধেকেরও বেশি সরবরাহ করে। দেশে ২০২৫ সালে প্রায় ৯৪.৯১ মিলিয়ন কেজি চা উৎপাদিত হয়েছে, যদিও অনিয়মিত বৃষ্টিপাত, জলবায়ু পরিবর্তন, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং রপ্তানি হ্রাস শিল্পটিকে নতুন চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে।
চা শিল্প দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও এর প্রাণশক্তি হলো শ্রমিকরা। বাংলাদেশ টি অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, এই শিল্পে এক লাখেরও বেশি স্থায়ী শ্রমিক এবং প্রত্যক্ষ-পরোক্ষভাবে প্রায় ১০ লাখ মানুষের জীবিকা নির্ভরশীল। শ্রমিকদের বড় একটি অংশ নারী, যাঁরা প্রতিদিন ভোর থেকে বিকেল পর্যন্ত মাথায় ঝুড়ি নিয়ে চা পাতা সংগ্রহ করেন।
চা শ্রমিকদের জীবনমান নিয়ে দীর্ঘদিন ধরেই নানা প্রশ্ন রয়েছে। তাদের অনেকেই এখনও সীমিত আয়ের মধ্যে বসবাস করেন। শিক্ষা, স্বাস্থ্যসেবা, পুষ্টি, নিরাপদ আবাসন, বিশুদ্ধ পানি এবং উন্নত স্যানিটেশন সুবিধা এখনও সব বাগানে সমানভাবে নিশ্চিত হয়নি। গবেষণায় দেখা গেছে, অধিকাংশ পরিবারের আয়ের প্রধান উৎস চা-বাগানের কাজ হলেও সেই আয় দিয়ে একটি পরিবারের সার্বিক চাহিদা পূরণ করা কঠিন।
সাম্প্রতিক বছরগুলোতে শ্রমিকদের মজুরি বৃদ্ধি, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং আবাসন উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় এবং বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে মজুরি ও সামাজিক নিরাপত্তা আরও শক্তিশালী করা জরুরি। গত বছরও সিলেটের কয়েকটি চা-বাগানে দীর্ঘদিন বেতন বকেয়া থাকায় শ্রমিকদের আন্দোলনের ঘটনা দেখিয়েছে যে, শ্রমিক কল্যাণে এখনও অনেক কাজ বাকি রয়েছে।
চা শ্রমিকদের অন্যতম প্রধান দাবিগুলো হলো : জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ন্যায্য মজুরি। নিরাপদ ও টেকসই আবাসন। উন্নত চিকিৎসাসেবা ও মাতৃস্বাস্থ্য নিশ্চিতকরণ। শ্রমিক পরিবারের শিশুদের মানসম্মত শিক্ষা। বিশুদ্ধ পানি ও আধুনিক স্যানিটেশন। বার্ধক্যভাতা, পেনশন, দুর্ঘটনা বিমা ও সামাজিক নিরাপত্তা। দক্ষতা উন্নয়ন ও বিকল্প কর্মসংস্থানের সুযোগ।
চা শিল্পকে টেকসই করতে হলে শুধু উৎপাদন বাড়ালেই হবে না; শ্রমিকদের মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। আধুনিক প্রযুক্তিনির্ভর চাষাবাদ, গবেষণা, উন্নত জাতের চা, সেচব্যবস্থা এবং জলবায়ু সহনশীল উৎপাদন ব্যবস্থার পাশাপাশি শ্রমিক পরিবারের সন্তানদের উচ্চশিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি করতে হবে। তাহলেই দারিদ্র্যের আন্তঃপ্রজন্মীয় চক্র ভাঙা সম্ভব হবে।
অন্যদিকে, সিলেটের চা-বাগান বাংলাদেশের অন্যতম পর্যটন আকর্ষণ। পরিকল্পিত চা-পর্যটন (ঞবধ ঞড়ঁৎরংস) গড়ে তুলতে পারলে স্থানীয় জনগোষ্ঠী ও শ্রমিক পরিবারগুলোর জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। হোমস্টে, হস্তশিল্প, সাংস্কৃতিক উপস্থাপনা এবং স্থানীয় পণ্য বিপণনের মাধ্যমে চা-বাগানকেন্দ্রিক অর্থনীতি আরও শক্তিশালী হতে পারে।
চা শিল্প আজ নতুন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে উৎপাদন বাড়ছে, অন্যদিকে রপ্তানি কমছে এবং উৎপাদন ব্যয় বাড়ছে। এই বাস্তবতায় সরকার, বাংলাদেশ চা বোর্ড, বাগান কর্তৃপক্ষ, শ্রমিক সংগঠন ও উন্নয়ন সহযোগীদের সমন্বিত উদ্যোগ ছাড়া টেকসই সমাধান সম্ভব নয়।
চায়ের প্রতিটি কাপে যে সুবাস আমরা অনুভব করি, তার পেছনে রয়েছে হাজারো শ্রমিকের ঘাম, ত্যাগ ও নিরলস পরিশ্রম। তাই চা শিল্পের প্রকৃত সাফল্য তখনই আসবে, যখন উৎপাদনের পাশাপাশি শ্রমিকদের জীবনেও উন্নয়নের সুবাস সমানভাবে পৌঁছাবে। একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক চা শিল্পই হতে পারে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার অন্যতম শক্তিশালী ভিত্তি। লেখক: সাংবাদিক ও মানবাধিকার কর্মী।
আব্দুর রহমান: সিলেট নগরীর গণপরিবহনের অন্যতম প্রধান বাহন সিএনজিচালিত অটোরিকশা। অফিসগামী মানুষ, শিক্ষার্থী, রোগী ও সাধারণ নাগরিকদের প্রতিদিনের যাতায়াতে এই
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, মদীনা মার্কেট থেকে আনসার ক্যাম্প হয়ে ধোপাছড়া পর্যন্ত সড়কের দুই পাশে
স্টাফ রিপোর্টার: পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সরকারি নির্দেশনা বাস্তবায়ন এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) যথাযথভাবে
বিয়ানীবাজার প্রতিনিধি: সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, “পড়ালেখা শেষ করে বিদেশে গেলেও ভালো কাজ পাওয়া
জকিগঞ্জ প্রতিনিধি: শিক্ষাক্ষেত্রে দুই দশকের বেশি সময়ের অবদান, শিক্ষক প্রশিক্ষণ, প্রযুক্তিনির্ভর পাঠদান, শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা ও সামাজিক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে সিলেটের
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বাদ মাগরিব নগরীর উপশহরস্থ সামাদ ম্যানশনের দলীয় কার্যালয়ে এই
সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন মজুমদারের রুহের মাগফিরাত কামনা করে সিলেট মহানগর
নগরের দক্ষিণ সুরমার জৈনপুরে অবস্থিত ৫১ পীঠের অন্যতম শ্রীশ্রী মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা মহাপীঠে দ্বিতীয়বারের মতো কুমারী পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে।