admin

প্রকাশিত: 3:29 PM, March 2, 2026

সিলেটের জনকল্যাণমূলক কাজে এই সমিতি অত্যন্ত প্রশংসনীয়: কয়েস লোদী

সিলেটের জনকল্যাণমূলক কাজে এই সমিতি অত্যন্ত প্রশংসনীয়: কয়েস লোদী

স্টাফ রিপোর্টার:

সিলেটে বসবাসরত চট্টগ্রামবাসীদের ঐতিহ্যবাহী সংগঠন ‘চট্টগ্রাম সমিতি সিলেট’-এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগরীর সোবহানীঘাটস্থ হেরিটেজ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই মাহফিল সম্পন্ন হয়।

সমিতির সভাপতি এডভোকেট বিশ্বনাথ ঘোষের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সালাউদ্দিন কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক প্যানেল মেয়র কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী।

প্রধান অতিথির বক্তব্যে কয়েস লোদী বলেন, “চট্টগ্রাম সমিতি সিলেটের এই আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমার ছাত্রজীবনের অনেক স্মৃতি রয়েছে, আজ এখানে এসে সেই দিনগুলোর কথা বারবার মনে পড়ছে।” তিনি আরও বলেন, সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে পাশে থাকায় সিলেট-১ আসনের সংসদ সদস্য এবং বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির পক্ষ থেকে চট্টগ্রামবাসীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।

ইফতার মাহফিল ২০২৬-এর আয়োজক কমিটির আহ্বায়ক মো. সাইফুউদ্দিন চৌধুরী ও সদস্য সচিব মো. শামশুউদ্দীনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলকলি ফুড প্রোডাক্ট লিমিটেড-এর উপ-পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন খন্দকার।

বিশেষ অতিথির বক্তব্যে জসিম উদ্দিন খন্দকার রমজানের তাৎপর্য তুলে ধরেন এবং নিজ জেলার বাইরে বসবাসরত চট্টগ্রামবাসীদের ঐক্যবদ্ধ হয়ে জনকল্যাণমূলক কাজে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। সমিতির নেতৃবৃন্দ তাদের বক্তব্যে সিলেটে বসবাসরত চট্টগ্রামবাসীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত করেন আহমদ আব্দুল্লাহ এবং মোনাজাত পরিচালনা করেন বিসিক শিল্পনগরী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোস্তাক কামাল কালীগঞ্জী। মোনাজাতে দেশ ও জাতির সমৃদ্ধি এবং সমিতির সকল সদস্যের কল্যাণ কামনা করা হয়। অনুষ্ঠানে সিলেটের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক চট্টগ্রামবাসী উপস্থিত ছিলেন।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নির্বাচন অফিসে সেবা চেয়ে কর্মকর্তার চড় খেলেন প্রবাসী

নির্বাচন অফিসে সেবা চেয়ে কর্মকর্তার চড় খেলেন প্রবাসী

স্টাফ রিপোর্টার: জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে আসা এক প্রবাসীকে চড় মারার অভিযোগ উঠেছে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীনের

বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিনের নেতৃত্বে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের একটি প্রতিনিধিদলের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ

বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিনের নেতৃত্বে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের একটি প্রতিনিধিদলের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ

দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীদের

সিলেট সিটি করপোরেশনে হামলা-ভাঙচুরের অভিযোগ : মূলহোতা বাবর ও অপুকে গ্রেপ্তারের দাবি

সিলেট সিটি করপোরেশনে হামলা-ভাঙচুরের অভিযোগ : মূলহোতা বাবর ও অপুকে গ্রেপ্তারের দাবি

স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল নেতৃত্ব দান কারীদের বাদ দিয়ে নিরপরাধ শ্রমজীবী মানুষকে গ্রেপ্তারের অভিযোগ

শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে কাজ করতে হবে: আব্দুল কাইয়ুম চৌধুরী

শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে কাজ করতে হবে: আব্দুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন সত্য, ন্যায়, মানবতা ও কল্যাণের পথে চলার শিক্ষা

নিউইয়র্কে বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব পাশা খন্দকারকে গণসংবর্ধনা : প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে মাতৃভূমির উন্নয়নে অবদান রাখার আহ্বান

নিউইয়র্কে বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব পাশা খন্দকারকে গণসংবর্ধনা : প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে মাতৃভূমির উন্নয়নে অবদান রাখার আহ্বান

নিউইয়র্ক প্রতিনিধি: যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট, মূলধারার রাজনীতিবিদ, বিসিএ ইউকের সাবেক প্রেসিডেন্ট ও প্রখ্যাত ব্যবসায়ী পাশা খন্দকার এমবিই-এর যুক্তরাষ্ট্রে আগমন

উইমেন্স চেম্বার সভাপতি লুবানা ও তাঁর স্বামী মামুনের তেলেসমাতি

উইমেন্স চেম্বার সভাপতি লুবানা ও তাঁর স্বামী মামুনের তেলেসমাতি

*কোটি টাকার মেলা বাণিজ্য ও নাম ভাঙানোর গুরুতর অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা

জাতীয়তাবাদী ওলামা দল সিলেট জেলার আলোচনা সভা

জাতীয়তাবাদী ওলামা দল সিলেট জেলার আলোচনা সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিলেট জেলা আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল

দক্ষিণ সুরমায় শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা

দক্ষিণ সুরমায় শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একে অপরের ধর্মীয় উৎসব ও আনন্দে অংশগ্রহণের মধ্য দিয়েই আমাদের পারস্পরিক ভালোবাসা,